Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 07, 2026
তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 February, 2025, 12:15 pm
Last modified: 16 February, 2025, 02:14 pm

Related News

  • এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগের ক্ষমতা ফিরল পরিচালনা পর্ষদের হাতে
  • সারওয়ারকে প্রত্যাহারের এক সপ্তাহ পর সিলেটে নতুন ডিসি নিয়োগ
  • প্রধানমন্ত্রীর ২৪ নির্দেশনা বাস্তবায়নে ডিসিদের মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি
  • ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • সামরিক-বেসামরিক সুসম্পর্ক ছাড়া শক্তিশালী রাষ্ট্র গঠন অসম্ভব: ডিসি সম্মেলনে প্রতিরক্ষা উপদেষ্টা

তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

সম্মেলনে মোট ৩৫৪টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
টিবিএস রিপোর্ট
16 February, 2025, 12:15 pm
Last modified: 16 February, 2025, 02:14 pm
ছবি: প্রেস উইং

তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সম্মেলন শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। 

এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদ জানান, এবারের ডিসি সম্মেলনে চারটি বিশেষ ও ৩০টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকবে উদ্বোধনী অনুষ্ঠান, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি সভা।

সম্মেলনে মোট ৩৫৪টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ ডিসি ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে ১২৪৫টি প্রস্তাব পেলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর আপত্তি এবং আগের সম্মেলনে উপস্থাপিত হওয়ায় অনেক প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়নি।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন সম্মেলনের মূল ভেন্যু। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা ও রাতে নৈশভোজের আয়োজন রয়েছে।

প্রতিবছর ডিসি সম্মেলনে প্রশাসনিক সুবিধা বৃদ্ধির বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা হয়। তবে এবার ডিসিরা আইনি ক্ষমতা বৃদ্ধির সুপারিশ করেছেন। তারা ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয় এবং ৮টি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে লিগ্যাল অ্যাফেয়ার্স লিয়াজোঁ অফিসার নিয়োগের দাবি জানিয়েছেন।

Related Topics

টপ নিউজ

প্রধান উপদেষ্টা / ডিসি / ডিসি সম্মেলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কলকাতায় এমন ভবনেই অনেকগুলো হোটেল থাকে এবং খুব কম খরচেই এগুলো থাকতে পারেন পর্যটকরা। তবে এগুলোর বেশিরভাগই অনিরাপদ। প্রতীকী ছবি
    চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশির সংখ্যায় ধস, চিন্তিত কলকাতার হাসপাতালগুলো, বাংলাদেশে পাঠাচ্ছে প্রতিনিধি দল
  • ছবি: এআই দিয়ে তৈরি প্রতীকী চিত্র।
    ১০ হাজার টাকা পর্যন্ত ই-পেমেন্ট ক্রেডিট চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • ছবি: টেলিগ্রাফ
    নিয়ন্ত্রিত পরিবেশ থেকে পালাতে গোপনে জোট বাঁধে এআই; বিশ্বজুড়ে ‘দখলের’ শঙ্কা বিশেষজ্ঞদের
  • ছবি: সংগৃহীত
    সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
  • কোলাজ: টিবিএস
    রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, অর্ধেকই জনতা ব্যাংকের: সংসদে অর্থমন্ত্রী
  • ফাইল ছবি
    বিদেশে ভ্রমণে এখন বছরে ১৮ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবেন বাংলাদেশিরা

Related News

  • এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগের ক্ষমতা ফিরল পরিচালনা পর্ষদের হাতে
  • সারওয়ারকে প্রত্যাহারের এক সপ্তাহ পর সিলেটে নতুন ডিসি নিয়োগ
  • প্রধানমন্ত্রীর ২৪ নির্দেশনা বাস্তবায়নে ডিসিদের মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি
  • ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • সামরিক-বেসামরিক সুসম্পর্ক ছাড়া শক্তিশালী রাষ্ট্র গঠন অসম্ভব: ডিসি সম্মেলনে প্রতিরক্ষা উপদেষ্টা

Most Read

1
কলকাতায় এমন ভবনেই অনেকগুলো হোটেল থাকে এবং খুব কম খরচেই এগুলো থাকতে পারেন পর্যটকরা। তবে এগুলোর বেশিরভাগই অনিরাপদ। প্রতীকী ছবি
আন্তর্জাতিক

চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশির সংখ্যায় ধস, চিন্তিত কলকাতার হাসপাতালগুলো, বাংলাদেশে পাঠাচ্ছে প্রতিনিধি দল

2
ছবি: এআই দিয়ে তৈরি প্রতীকী চিত্র।
অর্থনীতি

১০ হাজার টাকা পর্যন্ত ই-পেমেন্ট ক্রেডিট চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

3
ছবি: টেলিগ্রাফ
আন্তর্জাতিক

নিয়ন্ত্রিত পরিবেশ থেকে পালাতে গোপনে জোট বাঁধে এআই; বিশ্বজুড়ে ‘দখলের’ শঙ্কা বিশেষজ্ঞদের

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

5
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, অর্ধেকই জনতা ব্যাংকের: সংসদে অর্থমন্ত্রী

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশে ভ্রমণে এখন বছরে ১৮ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবেন বাংলাদেশিরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net