Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
ফ্রান্সে নাগরিকত্ব পেতে অভিবাসীদের জন্য কঠিন ভাষা পরীক্ষা, পাশ করতে পারছেন না ফরাসিরাও

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
15 February, 2025, 12:10 pm
Last modified: 15 February, 2025, 12:20 pm

Related News

  • প্যারিস বিমানবন্দরে ইসরায়েলি কোম্পানির সামরিক চালান আটকে দিলেন কর্মীরা
  • ফ্রান্সের পর এবার শিক্ষা ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বেলজিয়ামে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ১০৭
  • ফ্রান্সে নজিরবিহীন ছাত্র আন্দোলনের জন্য দায়ী ‘লাগামহীন অভিবাসন’ ও ‘ইসলাম’: ট্রাম্প
  • শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ২ হাজার স্কুল বন্ধ, যোগ দিয়েছেন শিক্ষক-শ্রমিকেরাও
  • দেহভাষায়ও লাগে ভ্রু-পল্লবের দোলা

ফ্রান্সে নাগরিকত্ব পেতে অভিবাসীদের জন্য কঠিন ভাষা পরীক্ষা, পাশ করতে পারছেন না ফরাসিরাও

২০২৪ সালে পাস হওয়া এই আইনটি কড়াকড়ি সীমান্ত নিয়ন্ত্রণ ও অভিবাসীদের ফেরত পাঠানোর কঠোর নীতির অংশ। তবে সরকারের দাবি, এর মূল লক্ষ্য অভিবাসীদের সমাজে আরও ভালোভাবে অন্তর্ভুক্ত করা।
দ্য গার্ডিয়ান
15 February, 2025, 12:10 pm
Last modified: 15 February, 2025, 12:20 pm
ছবি: রয়টার্স

ফ্রান্সে বসবাসের অনুমতি পেতে অভিবাসীদের জন্য নতুন ভাষা পরীক্ষা চালু করা হয়েছে, যার কঠোর শর্ত নিয়ে ব্যাপক সমালোচনা উঠেছে। অভিযোগ রয়েছে, নতুন পরীক্ষার মান এতটাই উচ্চ যে, এমনকি ফরাসি নাগরিকদের অনেকেও এটি পাশ করতে পারবেন না।

২০২৪ সালের জানুয়ারিতে পাস হওয়া নতুন অভিবাসন আইনের আওতায় এই পরীক্ষা চালু করা হচ্ছে। এটি কার্যকর হলে প্রায় ৬০ হাজার অভিবাসী ফ্রান্সে থাকার অনুমতি হারাতে পারেন বলে একটি সরকারি মূল্যায়ন প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতি পরীক্ষার জন্য প্রায় ১০০ ইউরো ফি নির্ধারণ করা হয়েছে। ২০২৪ সালে পাস হওয়া এই আইনটি কড়াকড়ি সীমান্ত নিয়ন্ত্রণ ও অভিবাসীদের ফেরত পাঠানোর কঠোর নীতির অংশ। তবে সরকারের দাবি, এর মূল লক্ষ্য অভিবাসীদের সমাজে আরও ভালোভাবে অন্তর্ভুক্ত করা।

নতুন নিয়ম অনুযায়ী, ফ্রান্সে বসবাসের অনুমতি পেতে আবেদনকারীদের ১১ থেকে ১৫ বছর বয়সী মাধ্যমিক শিক্ষার্থীদের সমমানের ফরাসি ভাষার দক্ষতা অর্জন করতে হবে। আর যারা দীর্ঘমেয়াদে থাকার অনুমতি বা নাগরিকত্ব চাইবেন, তাদের আরও উচ্চতর ভাষাগত দক্ষতা দেখাতে হবে।

ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্সইনফো এক পরীক্ষায় দেখিয়েছে, এই ভাষা পরীক্ষার মান এতটাই কঠিন যে, এমনকি স্থানীয় অনেক ফরাসি নাগরিকও তা পাশ করতে পারেননি। পরীক্ষায় অংশ নেওয়া ১০ জনের মধ্যে পাঁচজন লিখিত অংশে ব্যর্থ হয়েছেন, আর দুইজন এমনকি নাগরিকত্ব পাওয়ার ন্যূনতম মানদণ্ডেও পৌঁছাতে পারেননি।

এই বিষয়ে থট স্কুলের ফেলিক্স গুইয়ঁ বলেন, 'এটি অভিবাসীদের জন্য অনেক কঠিন শর্ত। যারা ফ্রান্সে থাকতে চান, তাদের জন্য এই পরীক্ষা সহজ হওয়া উচিত।'

নতুন আইনের ফলে প্রথম বছরে ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষের ওপর এর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো এ নিয়ে বলেন, যদি কেউ দীর্ঘদিন ফ্রান্সে থেকে এখনও ফরাসি না শিখতে পারে, তবে বুঝতে হবে তারা চেষ্টা করেননি।

তবে অনেক অভিবাসীর অভিযোগ, কঠোর নিয়মের কারণে তারা সমস্যায় পড়বেন। পরিচ্ছন্নতাকর্মী মারিয়ানে, যিনি ফ্রান্সে এক দশকের বেশি সময় ধরে বাস করছেন, বলেন, 'আমার ফরাসি শেখার সময় নেই। আমি ফ্রান্সে পড়াশোনা করিনি, তাই পরীক্ষায় পাস করাও কঠিন হবে।'

এই আইন ঠিক কবে থেকে কার্যকর হবে, তা এখনো নির্ধারিত হয়নি। তবে ৬৫ বছরের বেশি বয়সী অবসরপ্রাপ্তদের এবং বার্ষিক দর্শনার্থী ভিসা নবায়নকারীদের জন্য এই নিয়ম শিথিল করা হতে পারে।

Related Topics

টপ নিউজ

ফ্রান্স / ফরাসি / ভাষা পরীক্ষা / ভাষা / ফ্রেঞ্চ / অভিবাসী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • প্যারিস বিমানবন্দরে ইসরায়েলি কোম্পানির সামরিক চালান আটকে দিলেন কর্মীরা
  • ফ্রান্সের পর এবার শিক্ষা ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বেলজিয়ামে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ১০৭
  • ফ্রান্সে নজিরবিহীন ছাত্র আন্দোলনের জন্য দায়ী ‘লাগামহীন অভিবাসন’ ও ‘ইসলাম’: ট্রাম্প
  • শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ২ হাজার স্কুল বন্ধ, যোগ দিয়েছেন শিক্ষক-শ্রমিকেরাও
  • দেহভাষায়ও লাগে ভ্রু-পল্লবের দোলা

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net