Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
দুর্নীতির ধারণা সূচক: ১২ বছরে বৈশ্বিক গড়ের কাছাকাছিও যেতে পারেনি বাংলাদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 February, 2025, 05:30 pm
Last modified: 11 February, 2025, 06:13 pm

Related News

  • বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধবিরতি: বাংলাদেশের জন্যও স্বস্তির কারণ
  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা
  • নতুন সরকারের সাথে কাজ করতে চায় ভারত; অংশীদারত্ব বাড়াতে একমত দুই দেশ

দুর্নীতির ধারণা সূচক: ১২ বছরে বৈশ্বিক গড়ের কাছাকাছিও যেতে পারেনি বাংলাদেশ

২০১২ সালে বাংলাদেশের স্কোর ছিল ২৬, পরের বছরেই তা বেড়ে ২৭ হয়, এবং ২০১৮ সালে হয় ২৮। তারপরেই ধারাবাহিকভাবে কমতে শুরু করে, সর্বশেষ যা মাত্র ২৩ এ নেমেছে। আলোচিত এক যুগ সময়ের মধ্যে যা সর্বনিম্ন।
টিবিএস রিপোর্ট
11 February, 2025, 05:30 pm
Last modified: 11 February, 2025, 06:13 pm

দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) বৈশ্বিক গড় স্কোরের কাছাকাছি— গত ১২ বছরেও পৌঁছাতে পারেনি বাংলাদেশ। এরমধ্যে স্কোর বেড়েছিল মাত্র তিনবার, বেশিরভাগ সময়েই হয়েছে পতন।

সিপিআই অনুযায়ী, দুর্নীতির ধারণার মাত্রাকে ০ (শূন্য) থেকে ১০০ (একশ)–এর স্কেলে নির্ধারণ করা হয়। এই পদ্ধতি অনুসারে, স্কেলের ০ (শূন্য) স্কোরকে দুর্নীতির ব্যাপকতায় সর্বোচ্চ, এবং ১০০ স্কোরকে দুর্নীতির ব্যাপকতা সর্বনিম্ন বলে ধারণা করা হয়। এক্ষেত্রে বৈশ্বিক গড় স্কোর ৪৩ এর ঘরে।

২০১২ সালে বাংলাদেশের স্কোর ছিল ২৬, পরের বছরেই তা বেড়ে ২৭ হয়, এবং ২০১৮ সালে হয় ২৮। তারপরেই ধারাবাহিকভাবে কমতে শুরু করে। সর্বশেষ যা মাত্র ২৩ এ নেমেছে। অর্থাৎ বৈশ্বিক গড় স্কোরের তুলনায় বাংলাদেশ পেয়েছে প্রায় অর্ধেক। কেবল তাই নয়, গত ১২ বছরের মধ্যে এবার সর্বনিম্ন স্কোর পেয়েছে বাংলাদেশ।

২০১৩ সালে ১৮০ দেশের মধ্যে ১৩৬তম অবস্থানে অবস্থানে ছিল বাংলাদেশ, যা হচ্ছে এপর্যন্ত সর্বোচ্চ অবস্থান। সেখানে থেকে অবনতি হয়ে বর্তমানে ১৫১তম হয়েছে বাংলাদেশ, অর্থাৎ একেবারে শেষদিকে ও বিশ্বের অন্য দুর্নীতিতে জর্জরিত দেশের সঙ্গে।

তবে প্রতিবেশী দেশগুলোতেও বাংলাদেশের মতো এত ব্যাপকতর দুর্নীতি নেই। ফলে তাদের সিপিআই সূচকে তাঁদের অবস্থান বাংলাদেশের থেকে অনেক এগিয়ে। 

যেমন ভুটান রয়েছে ১৮তম স্থানে, মালদ্বীপ ৯৬, ভারত ৯৬, নেপাল ১০৭, শ্রীলঙ্কা ১২১ এবং পাকিস্তান ১৩৫তম স্থানে। মানে এরা সবাই বাংলাদেশের থেকে উপরের দিকে অবস্থান করছে।

এরমধ্যে ভুটানের স্কোর ৭২, যা বৈশ্বিক গড়ের থেকেও এগিয়ে। মালদ্বীপ ও ভারত উভয়েরই স্কোর ৩৮।

এই অবস্থায়, বাংলাদেশের একমাত্র মুখরক্ষা করেছে দক্ষিণ এশীয় প্রতিবেশী আফগানিস্তান। দেশটি মাত্র ১৭ স্কোর নিয়ে ১৬৫তম হওয়ায়— ২০২৪ সালে এই অঞ্চলের সবচেয়ে দুর্নীতি কবলিত দেশের তকমা কোনোক্রমে এড়াতে পারল বাংলাদেশ। যদিও এতেও বোঝা যায়, স্বৈরাচারী হাসিনার সময়ে দুর্নীতি সমাজের কতোটা গভীরে পৌঁছেছে, যা নির্মুল করা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।  

কোনো দেশের স্কোর যত কম, তালিকার তত নিচের দিকে তাদের অবস্থান। অর্থাৎ, সে দেশটি তত বেশি দুর্নীতি-কবলিত। যেমন মাত্র ৮ স্কোর নিয়ে ২০২৪ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ ছিল যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদান। 

আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেসি ইন্টারন্যাশনালের 'দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৪' প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ তথ্য তুলে ধরেন। ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়েছে।
 

 

বিস্তারিত আসছে...   

Related Topics

টপ নিউজ

দুর্নীতির ধারণা সূচক / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধবিরতি: বাংলাদেশের জন্যও স্বস্তির কারণ
  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা
  • নতুন সরকারের সাথে কাজ করতে চায় ভারত; অংশীদারত্ব বাড়াতে একমত দুই দেশ

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net