Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 24, 2026
সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল করল এনবিআর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 February, 2025, 09:05 pm
Last modified: 10 February, 2025, 09:07 pm

Related News

  • সাবেক আ.লীগ এমপি সালাম মুর্শেদী ৫৫ কোটি টাকার সম্পদ ও আয় গোপন করেছেন: এনবিআর 
  • অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • কাস্টমস লক ভেঙে ভুয়া সিল লাগিয়ে কনটেইনার চুরির চেষ্টা
  • টুথপিক-স্টেইনলেস স্টিলের আড়ালে প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ আমদানি: কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
  • ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বাড়াল এনবিআর

সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল করল এনবিআর

এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, ‘অটিস্টিক ব্যক্তিদের জন্য কাজ করার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে আরও কিছু সংস্থা কাজ করছে। তবে তারা কর অব্যাহতি সুবিধা পায়নি, অথচ সায়মা ওয়াজেদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান পেয়েছে। এ থেকে বোঝা যায়, সূচনা ফাউন্ডেশনকে কর অব্যাহতি সুবিধা দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে।’
টিবিএস রিপোর্ট
10 February, 2025, 09:05 pm
Last modified: 10 February, 2025, 09:07 pm
অলাভজনক প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সায়মা ওয়াজেদ পুতুল। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে কোটি কোটি টাকা অনুদান নেওয়ার খবরের পরিপ্রেক্ষিতে সোমবার (১০ ফেব্রুয়ারি) এনবিআর এ সংক্রান্ত আদেশ জারি করে।

আদেশে বলা হয়, সূচনা ফাউন্ডেশনের জন্য আয়কর অব্যাহতি এবং ফাউন্ডেশনে ব্যক্তি ও প্রতিষ্ঠানের দানের অর্থের ওপর কর ছাড় বাতিল করা হয়েছে।

ফলে এখন থেকে ফাউন্ডেশনে কেউ দান করলে সেই দানের ওপর আর আয়কর ছাড় পাবেন না।

বিশেষজ্ঞরা মনে করেন, সূচনা ফাউন্ডেশনকে দেওয়া কর অব্যাহতির সুবিধা ছিল বৈষম্যমূলক।

এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'অটিস্টিক ব্যক্তিদের জন্য কাজ করার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে আরও কিছু সংস্থা কাজ করছে। তবে তারা কর অব্যাহতি সুবিধা পায়নি, অথচ সায়মা ওয়াজেদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান পেয়েছে। এ থেকে বোঝা যায়, সূচনা ফাউন্ডেশনকে কর অব্যাহতি সুবিধা দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে।'

গত ১ ফেব্রুয়ারি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-এ প্রকাশিত এক সংবাদ অনুযায়ী, সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত অলাভজনক প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশন এস আলম ও বেক্সিমকোসহ দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী এবং ব্যাপক অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত বিতর্কিত পি কে হালদারের কাছ থেকে কোটি কোটি টাকা অনুদান পেয়েছে। পি কে হালদারের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ)-এর প্রতিবেদনে বলা হয়েছে, সূচনা ফাউন্ডেশনের অন্যান্য দাতাদের মধ্যে রয়েছে- কনফিডেন্স গ্রুপ, মেঘনা গ্রুপ, সামিট গ্রুপ ও ইউনাইটেড গ্রুপ।

গত বছরের নভেম্বর মাসে ফাউন্ডেশনের সন্দেহজনক লেনদেনের কারণে বিএফআইইউ ব্যাংকগুলোকে ফাউন্ডেশনের অ্যাকাউন্ট ফ্রিজ (জব্দ) করার নির্দেশ দেয়।

বিএফআইইউর প্রতিবেদন অনুযায়ী, ফাউন্ডেশনটি এ পর্যন্ত বিভিন্ন উৎস থেকে ১৭৯ কোটি টাকা আমানত পেয়েছে, যার মধ্যে ১১৪ কোটি টাকা ইতোমধ্যে খরচ হয়ে গেছে এবং ৬৫ কোটি টাকা বর্তমানে ব্যাংকে ফ্রিজ রয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক থেকে এ অর্থ এসেছে। এছাড়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্ত এতে আমানত রেখেছেন।

স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০১৪ সালে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশন মানসিক ও স্নায়বিক প্রতিবন্ধিতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যা যুক্ত ব্যক্তিদের নিয়ে কাজ করে।

সায়মা ওয়াজেদ পুতুল ছাড়াও আরও তিনজন ট্রাস্টি ২০১৪ সালে প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের তত্ত্বাবধান করতেন। তারা হলেন- মুজহারুল মান্নান, মো. শামসুজমান এবং জাইন বারী রিজভী।

তবে ২৯ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক অভিযানে বলা হয়, রাজধানীর ধানমন্ডিতে তাদের তালিকাভুক্ত ঠিকানায় ফাউন্ডেশনটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

পুতুল বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Related Topics

টপ নিউজ

সূচনা ফাউন্ডেশনে / কর অব্যাহতি সুবিধা / এনবিআর / সায়মা ওয়াজেদ পুতুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
    কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
  • গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
    টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস
  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
    ‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

Related News

  • সাবেক আ.লীগ এমপি সালাম মুর্শেদী ৫৫ কোটি টাকার সম্পদ ও আয় গোপন করেছেন: এনবিআর 
  • অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • কাস্টমস লক ভেঙে ভুয়া সিল লাগিয়ে কনটেইনার চুরির চেষ্টা
  • টুথপিক-স্টেইনলেস স্টিলের আড়ালে প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ আমদানি: কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
  • ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বাড়াল এনবিআর

Most Read

1
কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের

2
গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

4
শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম

6
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net