Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ট্রাম্পের শুল্ক কার্যকর হতেই মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক বসাল চীনও

আন্তর্জাতিক

সিএনএন
04 February, 2025, 01:20 pm
Last modified: 04 February, 2025, 01:23 pm

Related News

  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?
  • কাতার, আরব আমিরাত ও পাকিস্তান ‘বোঝানোর’ পর ইরানে হামলা থেকে পিছু হটেছেন ট্রাম্প
  • ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?
  • কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দাপ্রধান হিসেবে পুলটের পরিবর্তে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

ট্রাম্পের শুল্ক কার্যকর হতেই মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক বসাল চীনও

সিএনএন
04 February, 2025, 01:20 pm
Last modified: 04 February, 2025, 01:23 pm
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের ১০ শতাংশ শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় মঙ্গলবার বেইজিংও জ্বালানি তেলসহ বেশ কিছু মার্কিন পণ্যের ওপর শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে।

চীনের অর্থ মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়েছে, নতুন শুল্কের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা নির্দিষ্ট ধরনের কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর ১৫ শতাংশ শুল্ক এবং অপরিশোধিত তেল, কৃষিযন্ত্র, বড় ইঞ্জিনের গাড়ি ও পিকআপ ট্রাকে ১০ শতাংশ শুল্ক বসবে। 

মার্কিন পণ্যের ওপর এসব শুল্ক ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

এছাড়া চীনের বাণিজ্য মন্ত্রণালয় নতুন রপ্তানি নিয়ন্ত্রণের তালিকায় টাংস্টেন-সংক্রান্ত উপকরণ ও টেলুরিয়ামের সঙ্গে সংশ্লিষ্ট উপকরণ যুক্ত করেছে। এসব পণ্য শিল্প ও প্রতিরক্ষা খাতে ব্যবহৃত হয় এবং সৌরকোষ তৈরিতে কাজে লাগে।

চীনের মন্ত্রণালয় আরও জানিয়েছে, মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান ইলুমিনা এবং ফ্যাশন রিটেইলার পিভিএইচ গ্রুপকে—যারা ক্যালভিন ক্লেইন ও টমি হিলফিগারের মালিক—তাদের অনির্ভরযোগ্য প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ এই কোম্পানিগুলো 'স্বাভাবিক বাজার নীতিমালা লঙ্ঘন করেছে'।

এদিকে, চীনের রাষ্ট্রীয় বাজার নিয়ন্ত্রণ প্রশাসন পৃথক এক বিবৃতিতে গুগলের বিরুদ্ধে অ্যান্টি-মনোপলি আইনের লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে। যদিও গুগলের ব্রাউজার চীনে নিষিদ্ধ এবং দেশটিতে কোম্পানিটির কার্যক্রম খুবই সীমিত।

শনিবার হোয়াইট হাউস ঘোষিত চীনা আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার পরপরই বেইজিংয়ের তরফ থেকে এই পাল্টা শুল্কারোপের ঘোষণা এল।

রোববার এক বিবৃতিতে বেইজিং এ শুল্কের কঠোর নিন্দা জানিয়ে বলেছিল, তারা বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে এবং 'যথাযথ পাল্টা ব্যবস্থা' নেবে।

মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ট্রাম্প প্রশাসনের এই শুল্ক ব্যবস্থা ডব্লিউটিওর বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় নিয়ে গেছে তারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, বাণিজ্য ঘাটতি এবং যুক্তরাষ্ট্রে ফেন্টানিল প্রবাহের কারণে চীনা পণ্যের ওপর শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে কানাডা ও মেক্সিকোর ওপর প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার থেকে এ শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। 

৩০ দিনের এই বিরতি ট্রাম্পের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের একাধিক আলোচনার পর ঘোষণা করা হয়। কানাডা ও মেক্সিকো সীমান্ত নিরাপত্তা বাড়াতে ও মাদক চোরাচালান দমনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে সম্মত হয়েছে। এর অংশ হিসেবে কানাডা একজন 'ফেন্টানিল জার' নিয়োগ দেবে, আর মেক্সিকো সীমান্তে ১০ হাজার সেনা মোতায়েন করবে।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / শুল্ক আরোপ / যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি / ট্রাম্পের শুল্ক আরোপ / চীন-যুক্তরাষ্ট্র / বাণিজ্য যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?
  • কাতার, আরব আমিরাত ও পাকিস্তান ‘বোঝানোর’ পর ইরানে হামলা থেকে পিছু হটেছেন ট্রাম্প
  • ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?
  • কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দাপ্রধান হিসেবে পুলটের পরিবর্তে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net