Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
চিটাগংকে হারিয়ে ফাইনালে তামিমের বরিশাল

খেলা

টিবিএস রিপোর্ট
03 February, 2025, 09:55 pm
Last modified: 06 February, 2025, 01:56 pm

Related News

  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

চিটাগংকে হারিয়ে ফাইনালে তামিমের বরিশাল

আজকের ম্যাচে হেরে যাওয়া চিটাগং কিংস ফাইনালের টিকেট কাটার আরেকটি সুযোগ পাচ্ছে। এলিমিনেটরে জয় পাওয়া খুলনা টাইগার্সের বিপক্ষে আগামী ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে তারা। 
টিবিএস রিপোর্ট
03 February, 2025, 09:55 pm
Last modified: 06 February, 2025, 01:56 pm

শেষ দিকে বল হাতে দাপট দেখালেন ফরচুন বরিশালের পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী। বিপিএল অভিষেকেই তুলে নেন ৫ উইকেট। এর আগে ছড়ি ঘোরান কাইল মেয়ার্স, রিশাদ হোসেনরাও। তবু শুরুর বিপর্যয় কাটিয়ে কিছুটা স্বস্তি ফেরান পারভেজ হোসেন ইমন। এরপর ঝড় তুলে দুর্বার ইনিংস খেলেন শামীম হোসেন পাটোয়ারী। কিন্তু বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় চিটাগং কিংসের সংগ্রহ বড় হয়নি। যা পাড়ি দিতে তেমন বেগই পেতে হয়নি ফরচুন বরিশালকে। ম্যাচসেরা তাওহিদ হৃদয়ের সময় উপযোগী ইনিংসের সঙ্গে ডেভিড মালানের সাবলীল ব্যাটিং দাপুটে জয়ে ফাইনালে উঠে গেছে তামিম ইকবালের দল বরিশাল। 

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো আসরটির ফাইনালে উঠলো তারা। আজকের ম্যাচে হেরে যাওয়া চিটাগং ফাইনালের টিকেট কাটার আরেকটি সুযোগ পাচ্ছে। এলিমিনেটরে জয় পাওয়া খুলনা টাইগার্সের বিপক্ষে আগামী ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে তারা। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামা চিটাগংয়ে পক্ষে কেবল ইমন ও শামীম রান করেছেন। ব্যাটিং করা বাকি সাত জন উইকেটে গেছেন আর ফিরেছেন, দুই অঙ্কের রান করতে পারেননি কেউ-ই। শামীমের ইনিংসের সুবাদে ৯ উইকেটে ১৪৯ রান তোলে চিটাগং। জবাবে অধিনায়ক তামিমের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে ১৭.২ ওভারে বরিশালকে জয়ের বন্দরে নিয়ে যান হৃদয় ও মালান। ১৬ বল হাতে রেখে জেতে চ্যাম্পিয়নরা। 

লক্ষ্য তাড়ায় তাড়াহুড়ো করেনি বরিশাল। হৃদয় দ্রুত রান তুললেও তামিম ছিলেন ঠান্ডা মেজাজে। এরপরও অবশ্য বরিশালের অধিনায়ক ইনিংস বড় করতে পারেননি। দলীয় ৫৫ রানে খালেদ আহমেদকে পুল করতে গিয়ে খাওয়াজা নাফের হাতে ধরা পড়েন তিনি। এর আগে ২৬ বলে ৪টি চারে ২৯ রান করেন তামিম। এরপর দ্বিতীয় উইকেটে ৫২ বলে ৯৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জেতান হৃদয় ও মালান। 

ব্যাট হাতে দুঃসময়ে থাকা হৃদয় আজ অসাধারণ শটে ঝলমলে এক ইনিংস খেলেন। গত কয়েক ম্যাচ ধরে বরিশালের হয়ে ইনিংস উদ্বোধনের দায়িত্ব সামলানো ডানহাতি এই ব্যাটসম্যান ৫৬ বলে ৯টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৮২ রান করেন। চলতি বিপিএলে এটাই তার প্রথম হাফ সেঞ্চুরি। দারুণ ছন্দে থাকা মালান ২২ বলে ২টি চার ও একটি ছক্কায় হার না মানা ৩৪ রান করেন। বরিশালের যাওয়া একমাত্র উইকেটটি নেন খালেদ আহমেদ। 

এর আগে চিটাগংয়ের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন শামীম। আসরজুড়ে আলো ছড়িয়ে আসা বাঁহাতি এই ব্যাটসম্যান ৪৭ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৭৯ রান করেন। চিটাগংয়ের হয়ে দুই অঙ্কের রান করা বাকি ব্যাটসম্যান ইমন, ৩৬ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৬ রান করেন। আগুনে বোলিং করা মোহাম্মদ আলী ৪ ওভারে ২৪ রানে ৫টি উইকেট নেন। ৪ ওভারে ২৭ রানে ২ উইকেট পান কাইল মেয়ার্স। একটি করে উইকেট পান ইবাদত হোসেন ও রিশাদ হোসেন। 

Related Topics

টপ নিউজ

ফরচুন বরিশাল / চিটাগং কিংস / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / বিপিএল / ফাইনাল / তামিম ইকবাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net