Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
বাণিজ্য মেলায় ব্লেজার ও ক্রোকারিজ ব্যবসায়ীদের সংঘর্ষ, আটক ২

বাংলাদেশ

সাবিত আল হাসান
30 January, 2025, 10:00 pm
Last modified: 30 January, 2025, 10:07 pm

Related News

  • অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন দূতাবাসের জন্য বিশেষ নিরাপত্তা ইউনিট গঠনে পুলিশের প্রাথমিক সম্মতি
  • ধামরাইয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ
  • ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক সেনা কর্মকর্তা মানজিল হায়দার রিমান্ডে
  • ঢাকা মেডিকেলের চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

বাণিজ্য মেলায় ব্লেজার ও ক্রোকারিজ ব্যবসায়ীদের সংঘর্ষ, আটক ২

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সাবিত আল হাসান
30 January, 2025, 10:00 pm
Last modified: 30 January, 2025, 10:07 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুই ব্যবসায়ী গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আটকেরা হলেন- রাকিব ও হাবিব।

মেলার দর্শনার্থীদের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি আলোচনায় আসে।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।

ছবি: ভিডিও থেকে নেওয়া

তিনি বলেন, 'এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। দুই পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। নিকটস্থ ক্লিনিকে আহতদের চিকিৎসা করা হয়েছে।'

বাণিজ্য মেলার ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, 'আশিক ফ্যাশন নামে একটি ব্লেজারের দোকানের কর্মচারীদের সঙ্গে বিএম কালেকশন নামের ক্রোকারিজ দোকানের কর্মচারীদের বাকবিতণ্ডা হয়। ক্রেতা নিজেদের দোকানে আনাকে কেন্দ্র করে এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে হাজির হলে তাদের ওপরেও আঘাত করা হয়, একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে।

পরে ঘটনাস্থল থেকে রাকিব ও হাবিব নামে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মারামারির ঘটনায় প্রায় বেশ কয়েক ঘন্টা থমথমে পরিবেশ ছিল পুরো বাণিজ্য মেলাজুড়ে। আতঙ্ক তৈরি হয় সাধারণ দর্শনার্থীদের মাঝে।

এর আগে, বাণিজ্য মেলার ভেতর থেকে ব্যাগ, মোবাইল চুরির ঘটনা ঘটলেও মেলার ভেতর মারামারির ঘটনা এবারই প্রথম।

Related Topics

টপ নিউজ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা / ব্যবসায়ী / সংঘর্ষ / আটক / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন দূতাবাসের জন্য বিশেষ নিরাপত্তা ইউনিট গঠনে পুলিশের প্রাথমিক সম্মতি
  • ধামরাইয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ
  • ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক সেনা কর্মকর্তা মানজিল হায়দার রিমান্ডে
  • ঢাকা মেডিকেলের চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net