Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
পিএসএল খেলতে পাকিস্তান যাচ্ছেন তামিম-মাহমুদউল্লাহ

খেলা

টিবিএস রিপোর্ট
02 November, 2020, 08:55 pm
Last modified: 02 November, 2020, 10:59 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান

পিএসএল খেলতে পাকিস্তান যাচ্ছেন তামিম-মাহমুদউল্লাহ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। তামিম লাহোর কালান্দার্সে এবং মাহমুদউল্লাহ মুলতান সুলতানসের হয়ে খেলবেন।
টিবিএস রিপোর্ট
02 November, 2020, 08:55 pm
Last modified: 02 November, 2020, 10:59 pm

করোনাভাইরাসের  কারণে স্থগিত হয়ে যাওয়া পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএলএল) আবার শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্টটির প্লে অফ খেলতে পাকিস্তানে যাচ্ছেন বাংলাদেশের দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

তামিম-মাহমুদউল্লাহর খেলার বিষয়টি পিএসএল কর্তৃপক্ষ সোমবার নিশ্চিত করেছে। আগামী ১৪ নভেম্বর করাচিতে শুরু হবে প্লে অফ। করোনা বিরতির পর শুরু হতে যাওয়া আসরটিতে তামিম খেলবেন লাহোর কালান্দার্সে। মাহমুদউল্লাহ খেলবেন মুলতান সুলতানসের হয়ে। 

তামিম-মাহমুদউল্লাহ দুজনই সুযোগ পেয়েছেন বদলি হিসেবে। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্রিস লিন নাম প্রত্যাহার করে নেওয়ায় ডাক পেয়েছেন তামিম। আর ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর জায়গায় সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ।

পিএসএলে খেলার অভিজ্ঞতা আগেই হয়েছে তামিম-মাহমুদউল্লার। পাকিস্তানে গিয়ে টুর্নামেন্টটি খেলেছেন তারা। আবারও যাচ্ছেন আসরটিতে খেলতে। বাংলাদেশের দুই ক্রিকেটারই মুখিয়ে আছেন নিজের দলের হয়ে সেরাটা দিতে।

লাহোরের হয়ে মাঠে নামতে তর সইছে না তামিমের, 'আবারও পিএসএলে নামতে উন্মুখ হয়ে আছি। লাহোর কালান্দার্সের এবারের ‍পথচলা দারুণ। এ বছর শিরোপা জিততে আমি আমার দলকে সাহায্য করতে চাই।' এর আগে পেশোয়ার জালমির হয়ে খেলার অভিজ্ঞতা আছে তামিমের ।

মাহমুদউল্লাহ শিরোপা নিয়ে কিছু না বললেও মুলতানের ভক্তদের মুখে হাসি ফোটাতে চান, 'পিএসএলে খেলাটা সম্মানের। এ বছর ক্রিকেটটা অন্যরকমভাবে খেলা হচ্ছে। আশা করছি, আমাদের ভক্তদের মুখে হাসি ফোটাতে অবদান রাখতে পারব।'

গত ২০ ফেব্রুয়ারি মাঠে গড়িয়েছিল পিএসএলের এবারের আসর। প্লে অফের খেলা বাকি থাকতে বেশ কয়েকজন ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়াল করোনায় আক্রান্ত হন। যে কারণে মার্চে আসরটি স্থগিত করা হয়।

Related Topics

টপ নিউজ

পিএসএল / তামিম ইকবাল / মাহমুদউল্লাহ রিয়াদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net