Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
১৪৪ ধারার মধ্যেই সাতক্ষীরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 January, 2025, 08:40 pm
Last modified: 22 January, 2025, 10:38 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

১৪৪ ধারার মধ্যেই সাতক্ষীরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার বংশীপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
22 January, 2025, 08:40 pm
Last modified: 22 January, 2025, 10:38 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

উপজেলা প্রশাসনের ঘোষিত ১৪৪ ধারার মধ্যেই সাতক্ষীরার শ্যামনগরে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই পক্ষ, এতে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার বংশীপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে আজ বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই পক্ষের উত্তেজনা ঘিরে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন বলেন, 'পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। তবে সন্ধ্যার আগে বাড়িতে ফিরে যাওয়ার পথে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।'

ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির উপজেলা ও পৌরসভার নতুন কমিটি ঘিরে টানা কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল শ্যামনগর উপজেলায়।

উত্তেজনার মধ্যেই বুধবার উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম।

আজ বিকেলে সদ্য বিলুপ্ত উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোলাইমান কবির বাস টার্মিনাল এলাকায় শান্তি সমাবেশের ডাক দেয়। এতে বাধা দেয় সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদ গ্রুপের নেতা-কর্মীরা। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ ও সেনাবাহিনী।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির মোল্লা জানান, মূলত বিএনপির কমিটি নিয়ে বিরোধের জেরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।

অন্যদিকে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন জানান, বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। এই সময়ে পৌর এলাকায় কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশ, মিছিল বন্ধ থাকবে।

Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা / ১৪৪ ধারা / বিএনপি / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net