Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
‘ওয়ান স্টপ সার্ভিসে’ চিকিৎসা চলবে বেগম খালেদা জিয়ার

বাংলাদেশ

বাসস
22 January, 2025, 03:25 pm
Last modified: 22 January, 2025, 04:52 pm

Related News

  • স্বাস্থ্য সুরক্ষা আইনে রোগীর অধিকার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিশেষজ্ঞদের
  • ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার
  • মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
  • উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

‘ওয়ান স্টপ সার্ভিসে’ চিকিৎসা চলবে বেগম খালেদা জিয়ার

বুধবার লন্ডনের স্থানীয় সময় রাতে গণমাধ্যমের কাছে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানান।
বাসস
22 January, 2025, 03:25 pm
Last modified: 22 January, 2025, 04:52 pm
খালেদা জিয়া। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা 'এক ছাতার নিচে' অর্থাৎ 'ওয়ান স্টপ সার্ভিসে' করার সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা।

আজ বুধবার (২২ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় রাতে গণমাধ্যমের কাছে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানান।

তিনি জানান, 'গত ৮ জানুয়ারি থেকে ম্যাডাম লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। উনার সর্বশেষ যে রিপোর্টগুলো তার প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছেন এবং পরবর্তিতে আরো কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই-একদিনের মধ্যে লন্ডনের আরো দুইজন চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করবেন।'

ড. জাহিদ বলেন, পরবর্তিতে বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি অর্থাৎ তাকে লিভার, কিডনি, হার্ট, ডায়াবেটিস, প্রেসার, রিউমাটয়েড আর্থ্রারাইটিসসহ প্রত্যেক রোগের জন্য এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে।

তিনি বলেন, এর বাইরেও আরো যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন। যাতে আমরা এটাকে এক ছাদের নিচে চিকিৎসা, যেটা বলে ওয়ান আমব্রেলার নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসের মতো সেটা করার ব্যাপারে উনারা উদ্যোগ গ্রহণ করেছেন।

বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাহিদ বলেন, তারপর বিএনপি'র চেয়ারপার্সনের সার্বিক অবস্থা বিবেচনা করে তার বয়স, রোগের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে ধরনের ক্ষতি গত সাড়ে ৫ বছর যাবত বাংলাদেশে বন্দি থাকা অবস্থায় সুচিকিৎসা কম পাবার জন্য যা হয়েছে সবকিছু বিবেচনায় রেখে, যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরণের চিকিৎসা পদ্ধতি উনারা অনুসরণ করবেন বলে আমরা আশা করি।  লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও সেই ধরনের চিন্তা করছেন।

তিনি বলেন, সেটা হয়ত আগামী দুই-তিনদিন পরে যখন আবার মেডিকেল বোর্ডের এক্সটেন্ডেড মেম্বার আছেন উনারও এদেশের (লন্ডন) এবং দেশের বাইরের তারা এই ব্যাপারে মতামত দেবেন। পরবর্তিতে সেই অনুযায়ী ইনশাল্লাহ উনার চিকিৎসা চলবে।

বেগম খালেদা জিয়ার এই ব্যাক্তিগত চিকিৎসক ড. জাহিদ বলেন, শুধু লন্ডনসহ প্রবাসীরা নয়, বাংলাদেশের মানুষ উদগ্রীব হয়ে আছেন ম্যাডামের সুস্থ্যতার জন্য। তার সুচিকিৎসার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

জাহিদ জানান, বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য দুই পুত্র বধু জোবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমান, তিন নাতনি জাইমা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমান সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন, পাশে রয়েছেন।

বেগম খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদসহ নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সবসময় নিরবিচ্ছিন্ন কাজ করছেন বলে জানান জাহিদ।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

Related Topics

টপ নিউজ

খালেদা জিয়া / লন্ডন / চিকিৎসা / ওয়ান স্টপ সার্ভিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • স্বাস্থ্য সুরক্ষা আইনে রোগীর অধিকার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিশেষজ্ঞদের
  • ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার
  • মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
  • উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net