Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
বেক্সিমকোর ১৬ কারখানা চালুর দাবি, গাজীপুরে শ্রমিকদের গণসমাবেশ

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
21 January, 2025, 05:40 pm
Last modified: 21 January, 2025, 06:29 pm

Related News

  • আইনশৃঙ্খলা কমিটির সভায় গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ -এর অভিযোগ এমপির: দ্রুত তদন্তের নির্দেশ
  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া

বেক্সিমকোর ১৬ কারখানা চালুর দাবি, গাজীপুরে শ্রমিকদের গণসমাবেশ

তাদের দাবিগুলো হলো- বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরের বন্ধ সব ফ্যাক্টরি খুলে দেওয়া, ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু করা, এলসি খুলে দেওয়া এবং অন্যান্য বকেয়া পরিশোধ করতে হবে।
গাজীপুর প্রতিনিধি
21 January, 2025, 05:40 pm
Last modified: 21 January, 2025, 06:29 pm
ছবি: টিবিএস

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় বেক্সিমকো ইন্ডাস্টিয়াল পার্কের ভেতরে অবস্থিত বন্ধ ১৬টি কারখানা খুলে দেওয়ার দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের অংশগ্রহণে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার তেতুইবাড়ি এলাকার সানসিটি মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

তাদের দাবিগুলো হলো- বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরের বন্ধ সব ফ্যাক্টরি খুলে দেওয়া, ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু করা, এলসি খুলে দেওয়া এবং অন্যান্য বকেয়া পরিশোধ করতে হবে।

সমাবেশে বেক্সিমকোর কয়েক হাজার শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীসহ এলাকাবাসীও গণসমাবেশে অংশগ্রহণ করেছেন। দাবি আদায় না হওয়া পযর্ন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা।

কারখানা শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানায় প্রায় ৪২ হাজার শ্রমিক কর্মচারী কাজ করছিল। কিন্তু গত কয়েক মাস ধরে তাদের বেতন নিয়মিত দেওয়া হচ্ছিল না। শ্রমিকরা ঘনঘন আন্দোলন করছিল। এসব কারণে সরকার ঋণ দিয়ে শ্রমিকদের কয়েক মাসের বেতন পরিশোধের ব্যবস্থা করে।

ছবি: টিবিএস

পরে গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভার সিদ্ধান্তের পর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

বন্ধের কারণ হিসেবে বলা হয়, কারখানাগুলোতে অর্ডার না থাকা ও কারখানার নামে ব্যাংকে পর্যাপ্ত ঋণ খেলাপি থাকায় আর পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এজন্য বেক্সিমকো টেক্সটাইল লিমিটেড ও গার্মেন্টসের ১৬টি প্রতিষ্ঠানে ১৬ ডিসেম্বর থেকে শ্রম আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক বন্ধ থাকবে।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পক্ষ থেকে ১৫ ডিসেম্বর একটি নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, বেক্সিমকোতে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে, বর্তমানে কারখানায় কোনো কাজ না থাকায় ১৬ ডিসেম্বর থেকে শ্রম আইন অনুযায়ী লে-অফ থাকবে। লে-অফ থাকাকালে শ্রমিকদের সশরীর কারখানায় এসে হাজিরা দেওয়ার কোনো প্রয়োজন নেই।

শ্রমিকরা জানায়, কারখানা বন্ধের নোটিশ দেওয়ার পর সর্বশেষ গত ২১ ডিসেম্বর ওই কারখানার শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর শ্রমিকরা সড়ক অবরোধ বা বিক্ষোভ কর্মসূচীর বদলে সর্বশেষ গত ১৪ জানুয়ারী ১১ কিলোমিটার দীর্ঘ বৃহৎ মানববন্ধন কর্মসূচির পালন করেছিল।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিশাল গণসমাবেশের আয়োজন করা হয়।

কারখানার শ্রমিক হাদি ইসলাম বলেন, 'আমরা কাজ হারিয়ে বেকার খুব অসহায় অবস্থার মধ্যে পড়েছি। আমাদের কারখানার ৪২ হাজার শ্রমিক এখন খুব সংকটের মধ্যে আছে। আমরা কারখানা খুলে দেওয়ার দাবি জানাই।'

ছবি: টিবিএস

আরেক শ্রমিক জুলহাস বলেন, 'আমাদের পরিবারের সকলে এখন অনেক কষ্টে দিন কাটাচ্ছে। আমরা অন্য কোথাও কাজ পাচ্ছি না। আমাদের গত মাসের বেতন কম দেওয়া হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, কারখানা খুলে দেওয়া হোক।'

কায়সার নামের এক শ্রমিক বলেন, 'ব্যাক টু ব্যাক এলসি খুলে দেওয়া হলে আমরা বায়ারদের সঙ্গে যোগাযোগ করতে পারব। বর্তমানে হাজার হাজার শ্রমিক এখন আমরা বেকার হয়ে পড়েছি। সরকারের কাছে আবেদন জানাই আমাদের কারখানা খুলে দিন। কারখানার ৪২ হাজার শ্রমিক আমরা সকলেই অত্যন্ত সংকটের মধ্যে আছি।'

আন্দোলন অংশ নেওয়া শ্রমিক রহিমা খাতুন বলেন, 'আমরা না খেয়ে মারা যাচ্ছি। কয়েক মাস ধরে আমাদের ফ্যাক্টরি বন্ধ আছে, খুলতেছে না। আমরা কি অবস্থায় আছি সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন না?'

আরেক শ্রমিক রাজিয়া সুলতানা বলেন, 'বেসিক বেতনে টাকা দিয়ে আমরা বাসা ভাড়া খাওয়া-দাওয়া খরচ জোগাড় করতে পারছি না। সংসারের পরিবার পরিজনের সদস্যদের নিয়ে আমাদের খুব অভাব-অনটনে দিন যাচ্ছে। আমরা চাকরি রক্ষা না শুধু আমাদের পরিবার রক্ষার জন্য এখানে আন্দোলনে আসছি।'

শিল্প পুলিশ-২ এর এসপি একেএম জহিরুল ইসলাম বলেন, 'বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের এলসি খুলে দেওয়া, ব্যাংকিং সুবিধা চালুসহ বেশ কিছু দাবিতে শান্তিপূর্ণ গণসমাবেশ করা হচ্ছে। তারা মহাসড়কের পাশে অবস্থান করছেন, কিছু শ্রমিক সড়কে দাড়ানোর কারণে সাময়িক যান চলাচল বিঘ্নিত হলেও সমাবেশ হলে যান চলাচল স্বাভাবিক হয়।'

Related Topics

টপ নিউজ

বেক্সিমকো ইন্ডাস্টিয়াল পার্ক / গাজীপুর / গণসমাবেশ / শ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • আইনশৃঙ্খলা কমিটির সভায় গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ -এর অভিযোগ এমপির: দ্রুত তদন্তের নির্দেশ
  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net