Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
সরকারের বিদ্যুৎ-জ্বালানি আমদানির পেমেন্ট গ্যারান্টিতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
08 January, 2025, 09:10 pm
Last modified: 08 January, 2025, 09:16 pm

Related News

  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • রপ্তানি হ্রাস ও আমদানি বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি ১৩.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে
  • ব্যাংকে নেই নতুন নোট, চড়া দামে মিলছে মতিঝিলের ফুটপাতে

সরকারের বিদ্যুৎ-জ্বালানি আমদানির পেমেন্ট গ্যারান্টিতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন

এর আগে এসব গ্যারান্টি দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হতো।
টিবিএস রিপোর্ট
08 January, 2025, 09:10 pm
Last modified: 08 January, 2025, 09:16 pm
প্রতীকী ছবি। ছবি: মুমিত এম/টিবিএস/ফাইল

বাংলাদেশে এখন থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের মতো জরুরি খাতে সরকারি পণ্য বা সেবা আমদানিতে ব্যাংকগুলো নিজেরাই পেমেন্ট গ্যারান্টি দিতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট বুধবার (৮ জানুয়ারি) একটি সার্কুলার জারি করে নতুন এ নির্দেশনা দিয়েছে।

এর আগে এসব গ্যারান্টি দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হতো। তবে, এখনও গ্যারান্টি দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনেক সরকারি গ্রাহ প্রায়ই শেষ মুহূর্তে পেমেন্ট গ্যারান্টির অনুমোদন নিতে আসেন।

'এসব জাতীয় গুরুত্বপূর্ণ ও জরুরি সেবা যাতে বিঘ্নিত না হয়, তাই কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পাওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।'

সার্কুলারে বলা হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারি সক্ষম কর্তৃপক্ষ বা সত্ত্বার মাধ্যমে জরুরি পণ্য বা সেবা আমদানির সুবিধার্থে ব্যাংকগুলো বিদেশি সরবরাহকারীদের পক্ষে অর্থপ্রদানের নিরাপত্তা হিসাবে ব্যাংক গ্যারান্টি বা স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট দিতে পারবে।

তবে আমদানিকারকদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন থাকতে হবে। গ্যারান্টি বা স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট ইস্যু করার সময় ব্যাংকগুলো নিশ্চিত করবে যে, আমদানি লেনদেন বিক্রয়-ক্রয় চুক্তির অধীনে সম্পাদিত হবে।

স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট হলো একটি আইনি উপকরণ, যা কোনো ব্যাংক এর গ্রাহকের পক্ষে জারি করে, যাতে ওই গ্রাহক কোনো সমস্যা তৈরি করলে চুক্তি অনুযায়ী বিক্রেতাকে অর্থ প্রদান করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

পেমেন্ট গ্যারান্টি / আমদানি দায় / ব্যাংক / আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • রপ্তানি হ্রাস ও আমদানি বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি ১৩.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে
  • ব্যাংকে নেই নতুন নোট, চড়া দামে মিলছে মতিঝিলের ফুটপাতে

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net