Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে রাষ্ট্রপতির নির্দেশনা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 January, 2025, 09:40 pm
Last modified: 06 January, 2025, 09:44 pm

Related News

  • হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে: স্বাস্থ্য সচিব
  • সংসদের বাজেট অধিবেশন বসবে আগামী ৭ জুন
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • জিয়াউর রহমানের উদ্যোগেই বৈদেশিক কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হয়: রাষ্ট্রপতি
  • ‘মিথ্যুক ও গণহত্যার দোসর’ রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের  

সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে রাষ্ট্রপতির নির্দেশনা

গত ৪ ডিসেম্বর বিচারপতিদের আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছিল।
টিবিএস রিপোর্ট
06 January, 2025, 09:40 pm
Last modified: 06 January, 2025, 09:44 pm
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ নির্দেশনা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে পৌঁছেছে বলে সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত 'নিউজ আপডেট' থেকে জানা গেছে।

সেখানে বলা হয়েছে, আগামী সপ্তাহে সংশ্লিষ্ট বিচারপতিদের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি এ নির্দেশনা দিয়েছেন। তবে ঠিক কতজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত করা হবে, সে তথ্য এখনও জানা যায়নি।

এর আগে বিচারপতিদের আচরণ সম্পর্কিত কিছু তথ্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। গত ১৫ ডিসেম্বর সুপ্রিম কোর্ট জানিয়েছিলেন, বিচারপতিদের অপসারণ সম্পর্কিত সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুসারে এ তথ্য প্রেরণ করা হয়েছিল।

সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৬ (৫) (বি) অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে নির্দেশনা পাঠিয়েছেন।

সুপ্রিম কোর্টের তথ্য অনুসারে, গত ৪ ডিসেম্বর বিচারপতিদের আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছিল। রোববার জানানো হয়, সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতিদের বিষয়ে রাষ্ট্রপতির কাছে তথ্য প্রেরণ করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।

১৯৭২ সালের সংবিধান অনুযায়ী উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা ছিল জাতীয় সংসদের হাতে। ১৯৭৫ সালের সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এ ক্ষমতা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করা হয়।

পরবর্তীকালে, জিয়াউর রহমানের শাসনামলে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিচারপতিদের অপসারণের ক্ষমতা পায়। তবে ২০১৪ সালে ষোড়শ সংশোধনীর মাধ্যমে এ ক্ষমতা সংসদের কাছে পুনঃস্থাপন করা হয়।

এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করার পর ২০১৬ সালে হাইকোর্ট ষোড়শ সংশোধনী বাতিল করে রায় দেন। ২০১৭ সালে আপিল বিভাগও হাইকোর্টের রায় বহাল রাখেন।

এরপর ২০২৪ সালের অক্টোবরে আপিল বিভাগের রিভিউ পর্যবেক্ষণসহ নিষ্পত্তি হয়। এ প্রক্রিয়ার পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হয়।

বিচারকদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যাচাই-বাছাই করে রাষ্ট্রপতির কাছে প্রেরণ করে। সংবিধান অনুযায়ী, প্রধান বিচারপতি ও জ্যেষ্ঠ দুই বিচারপতির সমন্বয়ে এ কাউন্সিল গঠিত হয়।

এর আগে, অন্তত ১৫ জন বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখা হয়েছিল। তাদের মধ্যে তিনজন পদত্যাগ করেছেন এবং একজন অবসরে গেছেন।

Related Topics

টপ নিউজ

সুপ্রিম কোর্ট / বিচারপতি / সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল / রাষ্ট্রপতি / তদন্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • ছবি: টাইমস অব ইন্ডিয়া
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
    বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

Related News

  • হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে: স্বাস্থ্য সচিব
  • সংসদের বাজেট অধিবেশন বসবে আগামী ৭ জুন
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • জিয়াউর রহমানের উদ্যোগেই বৈদেশিক কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হয়: রাষ্ট্রপতি
  • ‘মিথ্যুক ও গণহত্যার দোসর’ রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের  

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

3
ছবি: টাইমস অব ইন্ডিয়া
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

4
বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
বাংলাদেশ

বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net