Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 January, 2025, 04:40 pm
Last modified: 03 January, 2025, 05:02 pm

Related News

  • পদ্মা সেতুর ইটিসিতে ১০ কোটি টাকার টোল আদায়, নিবন্ধিত যান ১ হাজার
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল
  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 
  • চট্টগ্রামে মধ্যরাতে লোকালয়ে দলছুট হাতি, তিন ঘণ্টার চেষ্টায় বনে ফেরত

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্তে টোল আদায় কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
টিবিএস রিপোর্ট
03 January, 2025, 04:40 pm
Last modified: 03 January, 2025, 05:02 pm
চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্তে আজ শুক্রবার টোল আদায় কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু হয়েছে। আজ শুক্রবার (০৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্তে টোল আদায় কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

এক্সপ্রেসওয়েতে প্রথম টোল দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধনের সময় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, "চট্টগ্রামে জুলাই গণঅভুত্থানে প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে এ উড়াল সেতু। যারা গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি, যেন সারাদেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারেন।''

ছবি: টিবিএস

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, বোর্ড সদস্য জাহিদুল করিম কচি ও সিডিএ'র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস।

গত আগস্টে এ উড়াল সড়কে পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরু হয়। নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত ১৫.২ কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়েটির আগে নাম ছিল 'মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ ফ্লাইওভার'।

গত বুধবার (০১ জানুয়ারি) উড়াল সড়কটির নাম পরিবর্তন করে 'শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক' করা হয়।

এক্সপ্রেসওয়েতে যানবাহনের জন্য নির্ধারিত টোলের পরিমাণ– সিএনজিচালিত অটোরিকশার (তিন চাকা) জন্য ৩০ টাকা, প্রাইভেট কারের জন্য ৮০ টাকা, জিপ ও মাইক্রোবাসের জন্য ১০০ টাকা, পিকআপের জন্য ১৫০ টাকা, মিনিবাস ও ৪ চাকার ট্রাকের জন্য ২০০ টাকা, বাস চলাচলে ২৮০ টাকা, ৬ চাকার ট্রাকের জন্য ৩০০ টাকা এবং কাভার্ডভ্যান চলাচলের জন্য ৪৫০ টাকা।

প্রকল্প পরিচালক ও সিডিএর নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান বলেন, 'পতেঙ্গা প্রান্তে চারটি টোল প্লাজা স্থাপন করা হয়েছে। সেখানেই ওঠা-নামা করা সব গাড়ির টোল আদায় করা হবে। আপাতত সিডিএ টোল আদায় করবে। পরে টেন্ডারের মাধ্যমে আমরা অপারেটর নিয়োগ করব এ কাজের জন্য।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

চট্টগ্রাম / এলিভেটেড এক্সপ্রেসওয়ে / টোল আদায় / উদ্বোধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
    প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
    মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

Related News

  • পদ্মা সেতুর ইটিসিতে ১০ কোটি টাকার টোল আদায়, নিবন্ধিত যান ১ হাজার
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল
  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 
  • চট্টগ্রামে মধ্যরাতে লোকালয়ে দলছুট হাতি, তিন ঘণ্টার চেষ্টায় বনে ফেরত

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি

6
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net