Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
একদিন পর সচিবালয়ে প্রবেশের সুযোগ পেলেন সাংবাদিকরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
30 December, 2024, 03:05 pm
Last modified: 30 December, 2024, 03:13 pm

Related News

  • সুপ্রিম কোর্টের আদেশের পরও দিল্লি পুলিশের বলপ্রয়োগ: রক্তাক্ত আন্দোলনকারী, সাংবাদিকসহ আটক ১০০
  • জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু আর নেই
  • ‘প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ বলা কুমিল্লার চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি
  • দায় স্বীকার করে এগিয়ে এলে আ. লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব: তথ্য উপদেষ্টা
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান 

একদিন পর সচিবালয়ে প্রবেশের সুযোগ পেলেন সাংবাদিকরা

গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিএসআরএফ নেতারা বৈঠক করেন। বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিএসআরএফ সদস্যসহ সচিবালয়ে নিয়মিত কাভার করা সাংবাদিকদের অস্থায়ী পাস দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
টিবিএস রিপোর্ট 
30 December, 2024, 03:05 pm
Last modified: 30 December, 2024, 03:13 pm
ছবি: টিবিএস

একদিন বন্ধ রাখার পর সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের সুযোগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের এই সুযোগ দেওয়া হয়।

এর আগে, গতকাল (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিএসআরএফ নেতারা বৈঠক করেন। বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিএসআরএফ সদস্যসহ সচিবালয়ে নিয়মিত কাভার করা সাংবাদিকদের অস্থায়ী পাস দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

এর প্রেক্ষিতে আজ সকাল থেকে সাংবাদিকরা সচিবালয়ের ২ নম্বর গেটে জড়ো হন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তালিকা পাঠানো হয় গেটে। সেই তালিকা অনুযায়ী উপস্থিত সবাইকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

প্রবেশের পর দেখা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত সাত নম্বর ভবনের কোনো দপ্তরেই কাজ হচ্ছে না। ভবনের সব গেট তদন্তের স্বার্থে বন্ধ রাখা হয়েছে। ৭০০ ফুট লম্বা এই ভবনে চারটি প্রবেশ গেট এবং দোতলা ও চারতলায় অন্য ভবনের সঙ্গে সংযুক্ত দুটি গেট রয়েছে। সবকটিই বন্ধ রয়েছে।

সচিবালয়ে সাধারণ দর্শনার্থী নেই। কর্মকর্তাদের গাড়িও সচিবালয়ের ভেতরে রাখা হয়নি। শুধু সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অল্প কিছু গাড়ি দেখা গেছে। ফলে সচিবালয়ের সাধারণ চেহারা— গাড়ির ভিড় এবং মানুষের ছোটাছুটি আজ আর দেখা যাচ্ছে না।

সাত নম্বর ভবনের ৬, ৭, ৮, এবং ৯ তলা আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তলাগুলোতে সড়ক ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়ের অফিস ছিল।

নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের কিছু অংশ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অফিস ছিল। এসব দপ্তর বিশেষভাবে ক্ষতিগ্রস্ত না হলেও নিরাপত্তা ও তদন্তের স্বার্থে কাজ বন্ধ রাখা হয়েছে।

বেশিরভাগ কর্মীকে ছুটি দেওয়া হয়েছে। তবে কয়েকজন কর্মকর্তা সচিবালয়ে এসেছেন বলে জানা গেছে। তারা অন্য দপ্তরে কাজ করছেন।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজ সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট দেবে।

Related Topics

টপ নিউজ

সচিবালয় / সাংবাদিক / স্বরাষ্ট্র মন্ত্রণালয় / সাংবাদিকদের পাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
    ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
    ‘আমি আমার ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’: এইচ-১বি ভিসায় কর্মরতদের ‘চুক্তিবদ্ধ দাস’ বলা মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • শনিবার ইতালির মিলানে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।  ছবি: এপি
    জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে দিশেহারা ইউরোপ: প্রতিবাদে উত্তাল বেলজিয়াম, ইতালি, ফ্রান্স, পর্তুগাল
  • অস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: ভিডিও থেকে  নেওয়া
    প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনে আইনের ব্যত্যয় হয়েছে কি না, তদন্ত করছে পুলিশ
  • প্রধান শিক্ষক রনজিলা পারভীন ও ছিনকাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলের সিসিটিভি ফুটেজ। ছবি: সংগৃহীত
    সংসদের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: মোটরসাইকেল মালিক রাকিবের জামিন 

Related News

  • সুপ্রিম কোর্টের আদেশের পরও দিল্লি পুলিশের বলপ্রয়োগ: রক্তাক্ত আন্দোলনকারী, সাংবাদিকসহ আটক ১০০
  • জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু আর নেই
  • ‘প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ বলা কুমিল্লার চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি
  • দায় স্বীকার করে এগিয়ে এলে আ. লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব: তথ্য উপদেষ্টা
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান 

Most Read

1
ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
অর্থনীতি

ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘আমি আমার ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’: এইচ-১বি ভিসায় কর্মরতদের ‘চুক্তিবদ্ধ দাস’ বলা মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

4
শনিবার ইতালির মিলানে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।  ছবি: এপি
আন্তর্জাতিক

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে দিশেহারা ইউরোপ: প্রতিবাদে উত্তাল বেলজিয়াম, ইতালি, ফ্রান্স, পর্তুগাল

5
অস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: ভিডিও থেকে  নেওয়া
বাংলাদেশ

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনে আইনের ব্যত্যয় হয়েছে কি না, তদন্ত করছে পুলিশ

6
প্রধান শিক্ষক রনজিলা পারভীন ও ছিনকাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলের সিসিটিভি ফুটেজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: মোটরসাইকেল মালিক রাকিবের জামিন 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net