Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
প্রাকৃতিক সৌন্দর্যকে পরিবেশ দূষণে উল্টে দেওয়া বাঙ্কসির ছবির দাম সাড়ে ৮৪ কোটি টাকা!

অফবিট

টিবিএস ডেস্ক
23 October, 2020, 03:55 pm
Last modified: 19 August, 2021, 12:43 pm

Related News

  • নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল, দাম উঠতে পারে ১০ মিলিয়ন ডলার
  • চ্যারিটি শপে দান করা ‘দ্য হবিট’-এর দুর্লভ প্রথম সংস্করণ বিক্রি হলো ৬২ লাখ টাকায়!
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়

প্রাকৃতিক সৌন্দর্যকে পরিবেশ দূষণে উল্টে দেওয়া বাঙ্কসির ছবির দাম সাড়ে ৮৪ কোটি টাকা!

উনবিংশ শতকের শেষ প্রান্তে ফরাসি কিংবদন্তি পেইন্টার ক্লদ মোনের আঁকা মাস্টারপিস পেইন্টিং 'ব্রিজ ওভার অ্যা পন্ড অব ওয়াটার লিলিস' অবলম্বনে সৃষ্ট বাঙ্কসির ওই চিত্রকর্মের শিরোনাম 'শো মি দ্য মনে'।
টিবিএস ডেস্ক
23 October, 2020, 03:55 pm
Last modified: 19 August, 2021, 12:43 pm
'শো মি দ্য মনে'র অংশবিশেষ

ফরাসি কিংবদন্তি পেইন্টার ক্লদ মোনের একটি মাস্টারপিস চিত্রকর্ম সমকালীন প্রেক্ষাপটে নতুন করে এঁকেছিলেন বহুল আলোচিত স্ট্রিট আর্টিস্ট বাঙ্কসি। সেই চিত্রকর্ম নিলামে ৯ মিনিটের শ্বাসরুদ্ধকর দরকষাকষি শেষে বিক্রি হয়েছে ৭ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড বা প্রায় ৮৪ কোটি ৬১ লাখ টাকায়। 

বিখ্যাত নিলামঘর সোথবাই এ তথ্য জানিয়েছে।

উনবিংশ শতকের শেষ প্রান্তে মনের আঁকা মাস্টারপিস পেইন্টিং 'ব্রিজ ওভার অ্যা পন্ড অব ওয়াটার লিলিস' অবলম্বনে সৃষ্ট বাঙ্কসির ওই চিত্রকর্মের শিরোনাম 'শো মি দ্য মনে'। এই ছবিতে প্রাকৃতিক সৌন্দর্যকে উল্টে দিয়ে, পরিবেশ দূষণ ফুটিয়ে তুলেছেন বাঙ্কসি।

'ব্রিজ ওভার অ্যা পন্ড অব ওয়াটার লিলিস'। চিত্রশিল্পী: ক্লদ মনে

ফ্রান্সের উত্তরাঞ্চলে নিজের ওয়াটার গার্ডেনের ওপরে থাকা জাপানিজ ব্রিজের ভিউ থেকে মনে ইমপ্রেশন ধারার যে ১২টি ছবি এঁকেছিলেন, 'ব্রিজ ওভার অ্যা পন্ড অব ওয়াটার লিলিস' সেগুলোরই একটি। ওই সিরিজের ছবিগুলো ১৮৯৭ থেকে ১৮৯৯ সালের মধ্যে আঁকেন তিনি। দিনের বিভিন্ন সময়ে, বিভিন্ন আবহাওয়া ও ঋতুতে ওই একই ভিউয়ের অলস মুহূর্ত মনের ওই ছবিগুলোর প্রেক্ষাপট।

এদিকে, ২০০৫ সালে বাঙ্কসির আঁকা তৈলচিত্রটি তার 'ক্রুড অয়েলস: অ্যা গ্যালারি অব রি-মিক্সড মাস্টারপিসেস, ভ্যান্ডালিজম অ্যান্ড ভারমিন' এক্সিবিশনে প্রদর্শিত হয়েছিল। এই সিরিজে মোনে ছাড়াও এডওয়ার্ড হোপার ও ভিনসেন্ট ভ্যান গঘের মতো বিখ্যাত শিল্পীদের বিখ্যাত কিছু চিত্রকর্ম নিজের মতো এঁকেছেন বাঙ্কসি।

সোথবাই জানায়, বুধবার অনুষ্ঠিত ওই নিলামে পেইন্টিংটির দাম ৩ থেকে ৫ মিলিয়ন পাউন্ড ওঠার প্রত্যাশা করেছিলেন এর ব্যক্তিগত সংগ্রাহক।

নিলামে প্রদর্শনীর জন্য রাখা হচ্ছে 'শো মি দ্য মনে'। ছবি: মাইকেল বোলস/গেটি ইমেজ

অজ্ঞাতপরিচয় ব্রিটিশ শিল্পী বাঙ্কসির দ্বিতীয় সর্বোচ্চ দামি পেইন্টিং এটি। এর আগে, গত বছর তার বিদ্রূপধর্মী তৈলচিত্র 'ডিভল্ভড পার্লামেন্ট' লন্ডনে রেকর্ড ৯৮ লাখ সাড়ে ৭৯ হাজার পাউন্ড বা প্রায় ১১০ কোটি টাকায় বিক্রি হয়।

দীর্ঘদিন ধরেই বাঙ্কসি বিশ্বব্যাপি তুমুল আলোচিত শিল্পী। কিন্তু তার পরিচয় এখনো অধরা। যদিও গত বছরের অক্টোবরে তার কর্মরত অবস্থার একটি ছবি প্রকাশ করেছিলেন তারই প্রাক্তন এজেন্ট ও ফটোগ্রাফার স্টিভ ল্যাজারাইডস, তবে সেই ছবিতে মুখ দেখা যায়নি। তাছাড়া, সেটি আদৌ তারই ছবি কি না, সে ব্যাপারেও সুনিশ্চিত হওয়া যায়নি।

  • সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

বাঙ্কসি / নিলাম / চিত্রকলা / ক্লদ মোনে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল, দাম উঠতে পারে ১০ মিলিয়ন ডলার
  • চ্যারিটি শপে দান করা ‘দ্য হবিট’-এর দুর্লভ প্রথম সংস্করণ বিক্রি হলো ৬২ লাখ টাকায়!
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net