Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার শেষ হবে: আসিফ নজরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 December, 2024, 02:15 pm
Last modified: 28 December, 2024, 02:25 pm

Related News

  • ৫-৭ দিনে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ফ্যাসিস্ট আমলের সব অপরাধের বিচার করতে হবে: সংসদে বিরোধীদলীয় নেতা
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • আ. লীগ আমলে ক্রসফায়ারের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে: চিফ প্রসিকিউটর

আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার শেষ হবে: আসিফ নজরুল

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ আছে– গণহত্যার বিচার, সংস্কার এবং নির্বাচন।
টিবিএস রিপোর্ট
28 December, 2024, 02:15 pm
Last modified: 28 December, 2024, 02:25 pm
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সৈয়দ জাকির হোসেন

আগামী বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার শেষ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজিত "একতা, সংস্কার, এবং নির্বাচন" শীর্ষক জাতীয় সংলাপের দ্বিতীয় দিনের প্রথম সেশনে এমন মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ আছে– গণহত্যার বিচার, সংস্কার এবং নির্বাচন।

তিনি বলেন, "আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধান দায়িত্ব হলো, গণহত্যার মামলা পরিচালনা করা।" তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গঠনের শুরুতে কোনো বিচারক বা তদন্ত কর্মকর্তা ছিল না। তবে এক সপ্তাহের মধ্যে একটি প্রসিকিউশন দল গঠন করা হয়েছে।

উপদেষ্টা বলেন, "বিচারিক প্রক্রিয়া তাড়াহুড়ো করে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। আইনি প্রক্রিয়ায় কোনো অবহেলা হবে না এবং বিচারিক কার্যক্রমে কোনো দেরি হবে না।"

এদিকে, সংলাপে উপস্থিত থাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম প্রধান অভিযুক্তদের বিচারকে প্রাধান্য দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি বলেন, "আমাদের মূল লক্ষ্য হলো, বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং জোরপূর্বক গুমের বিচার করা। এই অপরাধগুলোর নির্দেশদাতা প্রধান অভিযুক্তদের বিচার করা আমাদের অগ্রাধিকার। আমরা হাজার হাজার মানুষের বিচার করতে পারব না, এটি সম্ভব নয়। আমরা সে লক্ষ্যেও আগাচ্ছি না।"

তাজুল ইসলাম মানবতাবিরোধী অপরাধের ব্যাপক ও সুসংগঠিত প্রকৃতি তুলে ধরে বলেন, এই অপরাধগুলোর সঙ্গে রাজনৈতিক সংযোগ এবং পুরো বাহিনীর সম্পৃক্ততা ছিল।

তিনি বলেন, "এখন যদি আমরা সারা দেশে সবাইকে বিচারের আওতায় আনতে চাই, তা এই ট্রাইব্যুনালের পক্ষে সম্ভব নয়। মানবতাবিরোধী অপরাধে সাধারণত প্রধান অভিযুক্তদের বিচার করা হয়। তাই আমরা প্রথমে শেখ হাসিনাকে, যিনি এখানে প্রধান পরিচালক ছিলেন এবং তার অধীনস্থ কয়েকজনের বিচার করার চেষ্টা করছি।"

প্রধান প্রসিকিউটর আশা প্রকাশ করেন, প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে সম্পন্ন হতে পারে।

তিনি বলেন, "আমরা তাদের বিচার যত দ্রুত সম্ভব শেষ করতে চাই। আমরা মনে করি, এটি সম্ভব হবে। তবে বিভিন্ন থানা ও আদালতে দায়ের করা মামলাগুলোর প্রক্রিয়া শেষ করতে কত সময় লাগবে, তা সংশ্লিষ্ট আদালতই বলতে পারবেন।"

Related Topics

টপ নিউজ

আসিফ নজরুল / আইন উপদেষ্টা / জুলাই গণহত্যা / বিচার / বিজয় দিবস / তাজুল ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • ৫-৭ দিনে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ফ্যাসিস্ট আমলের সব অপরাধের বিচার করতে হবে: সংসদে বিরোধীদলীয় নেতা
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • আ. লীগ আমলে ক্রসফায়ারের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে: চিফ প্রসিকিউটর

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net