Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
নিউইয়র্কে কাল্পনিক বইয়ের ব্যতিক্রমী প্রদর্শনী: বাস্তবে অস্তিত্ব নেই, তবে যদি সত্যিকারে থাকত!

আন্তর্জাতিক

স্মিথসোনিয়ান ম্যাগাজিন
26 December, 2024, 03:10 pm
Last modified: 26 December, 2024, 03:21 pm

Related News

  • বই: অগতির গতি
  • বেশিরভাগ ভারতীয়দের শখের বশে বই পড়ার অভ্যাস কম, তবুও দেশজুড়ে কেন এত সাহিত্য উৎসবের ধুম?
  • স্টেশন থেকে বিমানবন্দর, সর্বত্র রাজত্ব করা সস্তা পেপারব্যাক বই চিরতরে হারিয়ে যাওয়ার পথে
  • ‘আমি কখনো ভাবিনি এটা আমার সাথে ঘটতে পারে': নিজের নিপীড়নমূলক সম্পর্ক নিয়ে ফাতিমা ভুট্টো
  • ‘সেলফ-হেল্প’ বইগুলো আমাদের সম্পর্কে আসলে কী বলে

নিউইয়র্কে কাল্পনিক বইয়ের ব্যতিক্রমী প্রদর্শনী: বাস্তবে অস্তিত্ব নেই, তবে যদি সত্যিকারে থাকত!

বাস্তবে অস্তিত্ব নেই এমন কিছু বইয়ের প্রদর্শনী হচ্ছে এখানে। 
স্মিথসোনিয়ান ম্যাগাজিন
26 December, 2024, 03:10 pm
Last modified: 26 December, 2024, 03:21 pm
ছবি: রিড বায়ার্স

১৯২২ সালের ডিসেম্বর। স্বামীর সঙ্গে বড়দিন উদযাপন করতে ট্রেনে করে প্যারিস থেকে সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা করেন লেখক আর্নেস্ট হেমিংওয়ের স্ত্রী এলিজাবেথ হ্যাডলি রিচার্ডসন। ২৩ বছর বয়সি হেমিংওয়ে তখন সুইজারল্যান্ডে রিপোর্টার হিসেবে কাজ করতেন। 

স্বামীর সমস্ত খসড়া ও পাণ্ডুলিপি একটি স্যুটকেসে ভরে রওনা হন এলিজাবেথ। ট্রেনে ওঠার আগে সাথে থাকা স্যুটকেসটি রেখে খাবার জল কিনতে যান। ফিরে এসে দেখেন ততক্ষণে চুরি হয়ে গেছে স্যুটকেসটি। 

স্ত্রীর চুরি হওয়া স্যুটকেসের পাণ্ডুলিপির মধ্যেই হয়ত সুপ্ত ছিল হেমিংওয়ের লেখা প্রথম উপন্যাস। 

নিউইয়র্কে একটি প্রদর্শনীতে দর্শকরা চাইলে সেই অপ্রকাশিত উপন্যাসের বাস্তব অভিজ্ঞতা নিতে পারবেন। 

হেমিংওয়ের কাল্পনিক সেই উপন্যাস বাদেও প্রদর্শিত হচ্ছে বহু বছর ধরে সাহিত্যপণ্ডিতদের কাছে রহস্যেঘেরা শেক্সপিয়ারের লাভস লেবার'স লস্ট-এর হারানো সিক্যুয়েল—লাভস লেবার'স ওন। 

সিলভিয়া প্লাথের অর্ধ-লিখিত উপন্যাস ডাবল এক্সপোজারও সেখানে থাকবে, যা ১৯৭০ এর দশকে অদৃশ্য হয়ে গিয়েছিল।

নিউইয়র্কের গরোলিয়ার ক্লাবে আয়োজিত এ প্রদর্শনীর নাম 'ইম্যাজিনারি বুকস: লস্ট, আনফিনিশড অ্যান্ড ফিকটিভ ওয়ার্কস ফাউন্ড অনলি ইন আদার বুকস'। ১৮৮৪ সালে কিছু বইপ্রেমী মিলে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। 

বাস্তবে অস্তিত্ব নেই এমন কিছু বইয়ের প্রদর্শনী হচ্ছে এখানে। 

প্রদর্শনীর কিউরেটর রিড বায়ার্স গার্ডিয়ানকে বলেন, 'এ ধরনের একটি প্রদর্শনী আয়োজন করতে হলে মানুষকে কিছুটা কল্পনার জগতে যেতে হয়'। 

বায়ার্স জানান, প্রথমে তার কাছে ৪০০ কাল্পনিক বইয়ের তালিকা থাকলেও শেষ পর্যন্ত তা কমিয়ে ১১৪ তে নিয়ে আসেন তিনি। 

কিউরেটর বায়ার্স পুস্তক বাঁধাইকারী, প্রিন্ট ও হাতের লেখার কারিগর এবং সকল কলাকুশলীদের সাথে মিলে একসাথে কাজ করেছেন, যাতে বইগুলোকে আসল বইয়ের মতো করে প্রদর্শন করা যায়। 

আর্টনেটের রিচার্ড হুইডিংটন লিখেছেন, 'দর্শকদের বইগুলোকে শুধু তাদের মলাট দেখে বিচার করতে বলা হয়েছে'। বইয়ের গল্পগুলো মূলত কাল্পনিক।

প্রদর্শনীতে রাখা বইগুলো তিনটি বিভাগে ভাগ করা হয়েছে:

হারানো বই: যেগুলো একসময় ছিল, কিন্তু হারিয়ে গেছে—যেমন হেমিংওয়ের এবং শেক্সপিয়রের বই।

অসম্পূর্ণ বই: সেসব বই পরিত্যক্ত বা ধ্বংস হয়ে গেছে, যেমন সিলভিয়া প্লাথের ডাবল এক্সপোজার অথবা লর্ড বাইরনের আত্মজীবনী, যা তার বন্ধুবান্ধব ও পরিবার পুড়িয়ে ফেলেছিল।

কাল্পনিক বই: যেগুলোর বর্ণনা শুধু অন্যান্য বইয়ের মধ্যেই পাওয়া যায়। 

যেমন- দ্য ফ্যান্টম টোলবুথ বইয়ে উল্লিখিত ড্রাইভারের হ্যান্ডবুক, একই নামের উপন্যাস থেকে দ্য হিচহাইকারস গাইড টু দ্য গ্যালাক্সি, ডিউন বইয়ের বেনে গেসেরিটের বই, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এ অ্যালিসের সামনে আসা দ্য সঙস অফ দ্য জ্যাবারওয়াক এবং দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ারড্রোবে বইয়ে লুসির দেখা নিম্ফস অ্যান্ড দের ওয়ে বইয়ের একটি অনুলিপি।

দ্য নিউইয়র্ক টাইমসকে বায়ার্স বলেন, 'এই বইগুলো আপনাকে বাস্তব ও কল্পনার মাঝামাঝিতে নিয়ে যাবে'। 

প্রদর্শনীটি নিউইয়র্ক সিটির গ্রোলিয়ার ক্লাবে ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

Related Topics

টপ নিউজ

প্রদর্শনী / বই / নিউ ইয়র্ক / আর্নেস্ট হেমিংওয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • বই: অগতির গতি
  • বেশিরভাগ ভারতীয়দের শখের বশে বই পড়ার অভ্যাস কম, তবুও দেশজুড়ে কেন এত সাহিত্য উৎসবের ধুম?
  • স্টেশন থেকে বিমানবন্দর, সর্বত্র রাজত্ব করা সস্তা পেপারব্যাক বই চিরতরে হারিয়ে যাওয়ার পথে
  • ‘আমি কখনো ভাবিনি এটা আমার সাথে ঘটতে পারে': নিজের নিপীড়নমূলক সম্পর্ক নিয়ে ফাতিমা ভুট্টো
  • ‘সেলফ-হেল্প’ বইগুলো আমাদের সম্পর্কে আসলে কী বলে

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net