Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের অবরোধ ৩ ঘণ্টা পর প্রত্যাহার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 December, 2024, 12:20 pm
Last modified: 23 December, 2024, 03:18 pm

Related News

  • সাজেক পরিস্থিতি সমাধানে ৩ সদস্যের কমিটি, চতুর্থ দিনেও সড়ক অবরোধ
  • দায়িত্ব পালনের সময় গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২
  • বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪
  • সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭,৯৬৩ শিশুর মৃত্যু, মোটরসাইকেলে সবচেয়ে বেশি প্রাণহানি
  • নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০

শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের অবরোধ ৩ ঘণ্টা পর প্রত্যাহার

আজ সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কটির উভয় লেন অবরোধ করে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি শুরু করে। এর ফলে সড়কের উভয় লেনেই যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
টিবিএস রিপোর্ট
23 December, 2024, 12:20 pm
Last modified: 23 December, 2024, 03:18 pm
দ্বিতীয় দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ছবি: টিবিএস।

ঢাকার সাভারে গত শনিবার (২১ ডিসেম্বর) বাসের ধাক্কায় প্রত্যয় সরকার নামে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) সিআরপি নার্সিং কলেজের এক শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে এবং ৬ দফা দাবিতে টানা তিন ঘন্টারও বেশি সময় মহাসড়ক অবরোধ করে রাখার পর দুপুর ২ টা ৪০ মিনিটে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

দুপুরে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবির বিষয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হলে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।

মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়ায় ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাভার মডেল থানা পুলিশ ও সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী রবিবার শিক্ষার্থীদের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। একইসাথে এই সময়ের মধ্যে সড়কে ঠিকানা পরিবহনের বাস চলাচল বন্ধ রাখারও প্রস্তাব দেওয়া হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে।

এর আগে আজ সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কটির উভয় লেন অবরোধ করে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচী শুরু করে।

বিক্ষোভরত শিক্ষার্থীরা। ছবি: টিবিএস।

ব্যাস্ততম এক মহাসড়কটি অবরোধ করায় সড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকালও একই দাবিতে মহাসড়কটি অবরোধ করে আন্দোলন করেছিল শিক্ষার্থীরা।

মো. আরিফুল ইসলাম নামে সিআরপি নার্সিং কলেজের আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, "আমাদের সহপাঠী নিহতের ঘটনায় গতকাল আমরা মহাসড়ক অবরোধ করার পর কয়েকটি দাবি উত্থাপন করেছিলাম। এর মধ্যে ঘাতক বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তারের দাবিও ছিল। পুলিশের পক্ষ থেকে গতকাল আমাদের বিষয়টি দেখার আশ্বাস দেওয়া হলেও আমরা দেখতে পাচ্ছি এখনো কিছুই হয়নি। শুধু বাসটিই আটক আছে। তাই আমরা আজ আবারও মহাসড়ক অবরোধ করেছি এবং ৬ দফা দাবি উত্থাপন করেছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।"

শিক্ষার্থীরা জানান, গত শনিবার ভোরে সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী প্রত্যয় সরকার বন্ধুদের সঙ্গে খেজুরের রস খেতে বের হন। সকাল ৯ টার দিকে সাইকেলে করে ফেরার সময় ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় পেছন থেকে ঠিকানা পরিবহনের একটি বাস প্রত্যয়কে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

সড়ক অবরোধের কারণে সৃষ্ট দীর্ঘ যানজট। ছবি: টিবিএস।

আন্দোলনরত শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলো হলো,  নিহত শিক্ষার্থী প্রত্যয় হত্যার দায়ভার ঠিকানা পরিবহনকে নিতে হবে এবং প্রত্যয়কে হত্যাকারী ঠিকানা পরিবহনের ঘাতক বাসের চালক ও হেলপারকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা, সাভারের পরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, নিহত প্রত্যয়ের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং প্রত্যয়ের স্মৃতি সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করা, বেপরোয়া গতিতে বাস চালানো ও ওভারটেকিং বন্ধ করা, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিভিন্ন অংশে যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করা এবং সাভারের সকল দূর্ঘটনাপ্রবণ জায়গায় স্পিডবেকার নির্মাণ করা।

সিআরপি নার্সিং কলেজের শিক্ষক মো. সজিব মিয়া বলেন, "আগামী রবিবার বাস মালিকপক্ষ, উপজেলা প্রশাসন, পুলিশ ও শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে আমরা আলোচনায় বসবো। আর যেন এমন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, মানুষ যেন রাস্তায় নিরাপদ ভাবে চলাচল করতে পারে, বেপরোয়াভাবে যেন গাড়ি চালানো না হয়, এই সার্বিক বিষয়ে আলোচনা হবে সেখানে সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধিরাও থাকবেন। যেন স্টুডেন্টরাও লুজার না হয়, আবার মানুষেরও যেন ভোগান্তি না হয়, কিভানে শান্তিপূর্ণ ভাবে এই সমস্যা সমাধান করা যায় সেগুলো আমাদের মূল লক্ষ্য থাকবে।

Related Topics

টপ নিউজ

শিক্ষার্থী নিহত / বাসের ধাক্কা / সড়ক দুর্ঘটনা / সড়ক অবরোধ / ঢাকা-আরিচা মহাসড়ক / সিআরপি নার্সিং কলেজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

Related News

  • সাজেক পরিস্থিতি সমাধানে ৩ সদস্যের কমিটি, চতুর্থ দিনেও সড়ক অবরোধ
  • দায়িত্ব পালনের সময় গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২
  • বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪
  • সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭,৯৬৩ শিশুর মৃত্যু, মোটরসাইকেলে সবচেয়ে বেশি প্রাণহানি
  • নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net