Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
চাঁদে মারামারি বা থুতু ফেলা চলবে না: নিয়ম জারি করল নাসা

অফবিট

টিবিএস ডেস্ক
15 October, 2020, 10:45 am
Last modified: 15 October, 2020, 10:57 am

Related News

  • চাঁদে প্রথম অভিযান চালাতে মহাকাশযান তৈরি করেছে তুরস্ক
  • অর্ধশতাব্দী পর চাঁদে মানব মিশনের সূচনা, উৎক্ষেপণের পর পৃথিবীর কক্ষপথে নাসার আর্টেমিস–২
  • ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পথে আরও এগোল চীন
  • মহাকাশ অনুসন্ধানে নাসার সঙ্গে বাংলাদেশের চুক্তি সই
  • নাসার লুনার মিশনে বাজবে আরএমের ‘মুনচাইল্ড’সহ বিটিএসের তিনটি গান

চাঁদে মারামারি বা থুতু ফেলা চলবে না: নিয়ম জারি করল নাসা

এই নিয়মাবলি অনুযায়ী, অ্যাপোলো ১১ ট্রাঙ্কুয়ালিটি বেসের মতো ঐতিহাসিক লুনার ল্যান্ডমার্কে কোনও মারামারি, নোংরা বা থুতু ফেলা বা আচমকা ঢুকে পড়া ইত্যাদি চলবে না। নাসার আন্তর্জাতিক ও আন্তঃসংযোগ বিভাগের প্রধান মাইক গোল্ড বলেন, চাঁদে শুধু একজন মহাকাশচারী যাবেন না তার সঙ্গে যাবে আমাদের নীতি ও আদর্শ। আর তাই এই নিয়মগুলো মেনে চলতেই হবে। 
টিবিএস ডেস্ক
15 October, 2020, 10:45 am
Last modified: 15 October, 2020, 10:57 am
প্রতীকী ছবিটি সংগৃহীত

আর কিছুদিনের মধ্যেই চাঁদের দিকে যাত্রা করবে চন্দ্রযান আর্টেমিস। সেলক্ষ্যে বিশেষ সতর্কতা অবলম্বনের পাশাপাশি বেশ কিছু নিয়ম-কানুনও জারি করেছে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 

এই নিয়মাবলি অনুযায়ী, অ্যাপোলো ১১ ট্রাঙ্কুয়ালিটি বেসের মতো ঐতিহাসিক লুনার ল্যান্ডমার্কে কোনও মারামারি, নোংরা বা থুতু ফেলা বা আচমকা ঢুকে পড়া ইত্যাদি চলবে না। নাসার আন্তর্জাতিক ও আন্তঃসংযোগ বিভাগের প্রধান মাইক গোল্ড বলেন, চাঁদে শুধু একজন মহাকাশচারী যাবেন না তার সঙ্গে যাবে আমাদের নীতি ও আদর্শ। আর তাই এই নিয়মগুলো মেনে চলতেই হবে। 

১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটির উপর ভিত্তি করে এই নির্দেশিকা তৈরি করেছে নাসা। এই আর্টেমিস চুক্তিতে সই করেছে আমেরিকা, ইতালি, কানাডা, জাপান, লুক্সেমবার্গ, সংযুক্ত আরব আমিরশাহি এবং ব্রিটেন। নাসা অবশ্য চাইছে যে আরও বেশি সংখ্যক দেশ এই চুক্তিতে সই করুক যাতে ২০২৪-এর মধ্যে মহাকাশচারীরা চাঁদের মাটিতে পা রাখতে পারে।

নাসার প্রশাসক জিম ব্রিডেনস্টাইনের মতে এই প্রজেক্ট ইতিহাসের অন্যতম মাইলফলক হিসেবে চিহ্নিত হতে চলেছে। আর এই উচ্চাকাঙ্ক্ষী অভিযানই ভবিষ্যতে মঙ্গল গ্রহে যাত্রার পথ আরও মসৃণ করবে বলে আশা করা যায়।

নতুন এই নির্দেশিকায় আরও যে নিয়মগুলো রাখা হয়েছে সেগুলো হল- সবাইকে শান্ত থাকতে হবে। কোনও রকমের রাখঢাক চলবে না। যে সব বস্তু লঞ্চ করা হবে সেগুলো সমস্ত শনাক্ত করতে হবে এবং নথিভুক্ত করতে হবে। সব চেয়ে গুরুত্বপূর্ণ হল এই সব নিয়ম যারা লঙ্ঘন করবেন তাদের সত্ত্বর কাজের জায়গা ছেড়ে চলে যেতে হবে। এই নিয়মটির উপর বিশেষ জোর দিয়েছেন ব্রিডেনস্টাইন।

কোনও দিক থেকে কোনও ত্রুটি যাতে না থাকে সেই ব্যবস্থাই নিচ্ছে নাসা। পাশাপাশি, সমস্ত বৈজ্ঞানিক তথ্য সবার সঙ্গে শেয়ার করা এবং সহজবোধ্য স্পেস সিস্টেম যাতে রাখা হয় এই বিষয়গুলোও নিয়মাবলীতে যুক্ত করা হয়েছে।

তবে নাসার এই আর্টেমিস চুক্তিতে আটটি দেশ থাকলেও মূল ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে বলে জানা গেছে।

Related Topics

টপ নিউজ

আর্টেমিস / চন্দ্রাভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি
  • ছবি: ফোকাস বাংলা
    অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা
  • ফাইল ছবি: সংগৃহীত
    মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

Related News

  • চাঁদে প্রথম অভিযান চালাতে মহাকাশযান তৈরি করেছে তুরস্ক
  • অর্ধশতাব্দী পর চাঁদে মানব মিশনের সূচনা, উৎক্ষেপণের পর পৃথিবীর কক্ষপথে নাসার আর্টেমিস–২
  • ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পথে আরও এগোল চীন
  • মহাকাশ অনুসন্ধানে নাসার সঙ্গে বাংলাদেশের চুক্তি সই
  • নাসার লুনার মিশনে বাজবে আরএমের ‘মুনচাইল্ড’সহ বিটিএসের তিনটি গান

Most Read

1
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

2
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net