Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
চলতি অর্থবছরে এনবিআর কীভাবে রাজস্ব আদায় বাড়াবে সে পরিকল্পনা জানতে চেয়েছে আইএমএফ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 December, 2024, 09:05 pm
Last modified: 05 December, 2024, 09:16 pm

Related News

  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি হবে জনস্বার্থ, অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে: অর্থমন্ত্রী
  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

চলতি অর্থবছরে এনবিআর কীভাবে রাজস্ব আদায় বাড়াবে সে পরিকল্পনা জানতে চেয়েছে আইএমএফ

নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে হলে আগের তুলনায় প্রায় ১২ হাজার কোটি টাকা বেশি আদায় করতে হবে।
টিবিএস রিপোর্ট
05 December, 2024, 09:05 pm
Last modified: 05 December, 2024, 09:16 pm
ছবি: রয়াটার্স/ইউরি গ্রিপাস/ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চলতি ২০২৪-২৫ অর্থবছরের বর্ধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে পরিকল্পনা জমা দিতে বলেছে আইএমএফ।

আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) জানিয়েছে, পরিকল্পনা চলতি মাসের মধ্যেই পেতে চায় এটি। এ পরিকল্পনা আইএমএফের ওয়াশিংটনের পর্ষদে উপস্থাপন করা হবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এনবিআরের আয়কর, ভ্যাট এবং কাস্টমস উইংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ বিষয়টি আলোচিত হয়। এনবিআরের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে এ তথ্য জানা গেছে।

এনবিআর-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে হলে আগের তুলনায় প্রায় ১২ হাজার কোটি টাকা বেশি আদায় করতে হবে।

'কীভাবে এ অতিরিক্ত অর্থ সংগ্রহ করা হবে, তার পরিকল্পনা দিতে বলেছে আইএমএফ,' বলেন তিনি।

তবে আয়কর শাখা থেকে নতুন করে চলতি অর্থবছরে কোনো কর রেয়াত বাদ দেওয়া বা করহার বাড়ানো কঠিন, কারণ বছরের মাঝামাঝি এসব পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।

আবার আমদানি পর্যায়ে শুল্ক বাড়ালে তার প্রভাব মূল্যস্ফীতিতে সরাসরি পড়বে উল্লেখ করে এ কর্মকর্তা এ বিষয়ে ভ্যাট শাখা কিছু পদক্ষেপ নিতে পারে বলে ইঙ্গিত দেন।

ভ্যাট বিভাগের এক কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, 'কোন খাতের কর রেয়াত কমানো সম্ভব তা নিয়ে কাজ চলছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।'

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে তিন লাখ ৬২ হাজার কোটি টাকা (আইবাস-এর হিসাব অনুযায়ী), যা জিডিপির ৭ দশমিক ৩ শতাংশ।

আইএমএফ-এর লক্ষ্য অনুযায়ী চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের হার জিডিপির শূন্য দশমিক ৫ শতাংশ বাড়ানোর কথা রয়েছে।

তবে সাম্প্রতিক মাসগুলোতে রাজস্ব আদায় কমতির দিকে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আদায় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১ শতাংশ তথা লক্ষ্যমাত্রার তুলনায় ৩১ হাজার কোটি টাকা কম।

এ অবস্থায় এনবিআর লক্ষ্যমাত্রা কমানোর কথা ভাবছিল, কিন্তু বুধবারের সভায় লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে এনবিআর বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।

অর্থনীতিবিদেরা মনে করছেন, বর্তমান বাস্তবতায় নতুন লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়।

এনবিআরের সাবেক সদস্য মো. ফরিদ উদ্দিন সম্প্রতি টিবিএসকে বলেন, 'জুলাই ও আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক অস্থিতিশীলতা রাজস্ব আদায়ে বিঘ্ন ঘটিয়েছে, যা বর্তমান রাজস্ব পরিস্থিতি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে।'

তিনি আরও বলেন, 'অর্থনীতি স্থিতিশীল হতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এর আগে রাজস্ব আদায় প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে।'

সোমবার (২ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আর্থিক, মুদ্রা ও বিনিময় হার-সংক্রান্ত সমন্বয় কাউন্সিলের এক সভায় এনবিআর-এর চেয়ারম্যানও স্বীকার করেন, রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন বাস্তবসম্মত হবে না।

Related Topics

টপ নিউজ

আইএমএফ / এনবিআর / রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা / রাজস্ব আদায় / জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) / আন্তর্জাতিক মুদ্রা তহবিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ছবি: সংগৃহীত
    দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

Related News

  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি হবে জনস্বার্থ, অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে: অর্থমন্ত্রী
  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net