Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
বাংলাদেশে গ্যাসের নতুন মজুদ অনুসন্ধানে বিনিয়োগ করবে শেভরন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 December, 2024, 05:45 pm
Last modified: 03 December, 2024, 05:49 pm

Related News

  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস
  • বন্ধ হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম, থাকবে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে
  • নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা

বাংলাদেশে গ্যাসের নতুন মজুদ অনুসন্ধানে বিনিয়োগ করবে শেভরন

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) শেভরনের ভাইস প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ক্যাসসোলুর নেতৃত্বে কোম্পানির একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে। 
টিবিএস রিপোর্ট
03 December, 2024, 05:45 pm
Last modified: 03 December, 2024, 05:49 pm

প্রধান উপদেষ্টার সঙ্গে শেভরনের ভাইস প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ক্যাসসোলু সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায়। ছবি: সৌজন্যে

যুক্তরাষ্ট্র-ভিত্তিক বহুজাতিক জ্বালানি কোম্পানি শেভরন বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে নতুন করে বিনিয়োগের পরিকল্পনা করছে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কোম্পানিটির শীর্ষ কর্মকর্তারা। 

তাঁরা বলেছেন, আগের শেখ হাসিনা সরকারের সময়ে দুই বছর ধরে শত শত মিলিয়ন ডলার বকেয়া অপরিশোধিত রাখা হয়েছিল, অন্তর্বর্তী সরকার এসে যা পরিশোধ করতে শুরু করেছে, এতে তাঁরা খুশি হয়েছেন।  

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) শেভরনের ভাইস প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ক্যাসসোলুর নেতৃত্বে কোম্পানির একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে। 

এসময় ক্যাসসোলু বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে গ্যাসের চাহিদাও বাড়ছে, এজন্য দেশের উত্তরপূর্বাঞ্চলে কূপ খনন কার্যক্রমে আরও বিনিয়োগ করবে শেভরন। তিনি বলেন, 'অনশোর (স্থলভাগে) আমরা নতুন গ্যাস মজুদের সন্ধান করবো'। নতুন মজুদের সন্ধান মিললে তা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে বলেও উল্লেখ করেন তিনি।  

গ্যাসের নতুন মজুদ সন্ধানে শেভরনের সিদ্ধান্তকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ইউনূস। তিনি বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখতে অন্তর্বর্তী সরকার স্থানীয় কোম্পানিগুলোতে গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করছে। তিনি বলেন, 'আমরা এখন ব্যবসার জন্য প্রস্তুত। তাই দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকে আমরা স্বাগত জানাই। এরমধ্যেই প্রধান প্রধান বহুজাতিক সংস্থাগুলো ইতিবাচক সাড়া দিয়েছে'। 

দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সংস্কার সম্পর্কেও আলোকপাত করেন তিনি। স্থানীয় জনগোষ্ঠীর প্রতি শেভরনের দায়িত্বশীলতারও প্রশংসা করেছেন ড. মুহাম্মদ ইউনূস। 

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এসময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, আগামী বছরের এপ্রিলের মধ্যেই শেভরনের যাবতীয় বকেয়া পরিশোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। 

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ছয় মাসের মধ্যে বকেয়া পরিশোধে শেভরন ও পেট্রোবাংলার মধ্যে একটি চুক্তি হয়। 

Related Topics

টপ নিউজ

গ্যাস মজুদ / শেভরন / বিদেশি বিনিয়োগ / প্রধান উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস
  • বন্ধ হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম, থাকবে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে
  • নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net