Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে আবারও শুরু হচ্ছে উৎপাদন

বাংলাদেশ

কক্সবাজার প্রতিবেদক
28 November, 2024, 12:55 pm
Last modified: 28 November, 2024, 12:59 pm

Related News

  • দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • যান্ত্রিক ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে: সংসদে বিদ্যুৎমন্ত্রী
  • নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২
  • উৎপাদন চালু রাখতে জরুরি ভিত্তিতে ১,০০০ কোটি টাকা চেয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্র
  • রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ 

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে আবারও শুরু হচ্ছে উৎপাদন

কয়লার জোগান আসায় আগামী রবিবার থেকে ১২০০ মেগাওয়াটের দুই ইউনিটের এই বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় উৎপাদনে যাবে বলে জানান কোল পাওয়ার জেনারেশন কোম্পানির প্রধান প্রকৌশলী সাইফুর রহমান।
কক্সবাজার প্রতিবেদক
28 November, 2024, 12:55 pm
Last modified: 28 November, 2024, 12:59 pm
ইন্দোনেশিয়া থেকে পানামার পতাকাবাহী একটি জাহাজ ৭০ হাজার টন কয়লা নিয়ে এসেছে। ছবি: টিবিএস।

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে বুধবার সকালে ইন্দোনেশিয়া থেকে পানামার পতাকাবাহী একটি জাহাজ ৭০ হাজার টন কয়লা নিয়ে এসেছে। ফলে এক মাস বন্ধ থাকার পর ১ ডিসেম্বর থেকে আবারও উৎপাদন শুরু করার আশা করছেন সংশ্লিষ্টরা।

কোল পাওয়ার জেনারেশন কোম্পানির প্রধান প্রকৌশলী সাইফুর রহমান জানান, বুধবার সকালে আসা কয়লা বোঝাই জাহাজ থেকে কয়লা খালাস শুরু হয়েছে। মেঘনা গ্রুপের আমদানি করা এটিই প্রথম কয়লার চালান। কয়লার জোগান আসায় রবিবার থেকে ১২০০ মেগাওয়াটের দুই ইউনিটের এই বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় উৎপাদনে যাবে বলে জানান তিনি।

এর আগে কয়লা সংকটের কারণে গত ৩১ অক্টোবর ১২০০ মেগাওয়াটের দুই ইউনিটের এই বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

কোল পাওয়ার জেনারেশন কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) মনোয়ার হোসেন মজুমদার জানিয়েছিলেন, বিদ্যুৎকেন্দ্রের ইউনিট কমিশনিংয়ের জন্য জাপানের সুমিতমো করপোরেশনের মাধ্যমে কয়লা আনার চুক্তি হয়। জাপানি এই প্রতিষ্ঠানটির সঙ্গে গত আগস্টে চুক্তি শেষ হয়েছে।  

৫১ হাজার ৮৫৪ কোটি টাকা ব্যয়ে ১২০০ মেগাওয়াট এই বিদ্যুৎকেন্দ্রের ৬০০ মেগাওয়াটের একটি ইউনিট ২০২৩ সালের জুলাইয়ে উৎপাদনে আসে। বাকি ৬০০ মেগাওয়াটের ইউনিটটি গত ডিসেম্বরে চালু হয়। কেন্দ্রগুলো কমিশনিং করার জন্য জাপানের সুমিতমো করপোরেশনের মাধ্যমে ২২ লাখ ৫ হাজার টন কয়লা আমদানি করা হয়েছিল।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, সুমিতমোর সরবরাহ করা কয়লা শেষ হওয়ার আগেই নিয়ম অনুযায়ী কোল পাওয়ার জেনারেশন কোম্পানির দরপত্র আহ্বানের কথা থাকলেও শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির কারণে কয়লা ক্রয় আটকে যায়।

কেন্দ্র সূত্রে জানা যায়, তিন বছরের কয়লা সরবরাহের জন্য কোল পাওয়ার জেনারেশন কোম্পানি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। কিন্তু প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ মেঘনা গ্রুপের ইউনিক সিমেন্ট কনসোর্টিয়ামকে সুবিধা দিতে ১০ মাস দেরি করেন। শেষ পর্যন্ত অনিয়মের অভিযোগ তুলে কনসোর্টিয়াম অব বসুন্ধরা, ইকুইন্টিয়া ও অথ্রোর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কয়লা আমদানিতে ছয় মাসের নিষেধাজ্ঞা দেন গত জুলাইয়ে। ফলে কয়লা আমদানিতে অনিশ্চয়তা তৈরি হয়।

সব প্রক্রিয়া শেষ করে কয়লা আমদানিতে এ মাস পর্যন্ত সময় লেগেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কেন্দ্রের কর্মকর্তারা আশা করছেন, তিন-চারদিনের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শরু করে তা জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে।

Related Topics

টপ নিউজ

মাতারবাড়ি / বিদ্যুৎকেন্দ্র / কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র / কয়লা আমদানি / উৎপাদন শুরু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: রয়টার্স
    ‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের
  • পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
    নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • ছবি: টিবিএস
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • যান্ত্রিক ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে: সংসদে বিদ্যুৎমন্ত্রী
  • নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২
  • উৎপাদন চালু রাখতে জরুরি ভিত্তিতে ১,০০০ কোটি টাকা চেয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্র
  • রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের

4
পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
আন্তর্জাতিক

নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল

5
ছবি: টিবিএস
অর্থনীতি

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  

6
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net