Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের

খেলা

টিবিএস ডেস্ক 
25 November, 2024, 07:40 pm
Last modified: 25 November, 2024, 08:58 pm

Related News

  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!
  • উভয়সঙ্কট অবস্থায় দিশাহীন বাংলাদেশ
  • লিডের পাহাড় গড়েও ব্যাটিং ছাড়ল না শ্রীলঙ্কা
  • তবে কি উইকেটের চরিত্র পাল্টে গেল?

অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের

অস্ট্রেলিয়ার মাটিতে রান ব্যবধানে এটা ভারতের সবচেয়ে বড় জয়। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে রান ব্যবধানে এটা তাদের দ্বিতীয় বড় জয়।
টিবিএস ডেস্ক 
25 November, 2024, 07:40 pm
Last modified: 25 November, 2024, 08:58 pm

পার্থে রেকর্ড গড়া জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে ভারত। প্রথম টেস্টে চতুর্থ দিনেই ২৯৫ রানের বিশাল ব্যবধানে অজিদের হারিয়ে দেয় সফরকারীরা। অস্ট্রেলিয়ার মাটিতে রান ব্যবধানে এটা ভারতের সবচেয়ে বড় জয়। এর আগে, ১৯৭৭ সালে মেলবোর্নে ২২২ রানের জয় ছিল তাদের আগের সেরা।

সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে রান ব্যবধানে এটা ভারতের দ্বিতীয় বড় জয়। ২০০৮ সালে মোহালিতে তারা ৩২০ রানের জয় পেয়েছিল। এশিয়ার বাইরে এটা ভারতের দ্বিতীয় বড় জয়। সবচেয়ে বড় জয়টি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, ২০১৯ সালে ৩১৮ রানে জেতে ভারত। 

পার্থে প্রথম ইনিংসে ১৫০ রান করে ভারত, জবাবে অস্ট্রেলিয়া তোলে ১০৪ রান। প্রথম ইনিংসেই ৪৬ রানের লিড নেয় ভারত। জশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত, অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ৫৩৪ রান। বড় লক্ষ্য তাড়ায় জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজদের বোলিং তোপে ২৩৮ রানে অলআউট হয় স্বাগতিকরা।

৩ উইকেটে ১২ রান তোলা অস্ট্রেলিয়ার জন্য আরও ৫২২ রান করা ছিল প্রায় অসম্ভব। চতুর্থ দিনের শুরুতেই উসমান খাজাকে মাত্র ৪ রানে আউট করেন সিরিজ। এরপর স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেড জুটি গড়ার চেষ্টা করলেও ৬২ রানের বেশি তুলতে পারেননি। স্মিথকে ১৭ রানে বিদায় করে ব্রেকথ্রু এনে দেন সিরাজ।

৭৯ রানে পঞ্চম উইকেট হারানোর পর মিচেল মার্শকে সঙ্গে নিয়ে হেড প্রতিরোধ গড়েন। ৮৭ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলে সেঞ্চুরির পথে এগোলেও বুমরাহ তাকে থামিয়ে দেন। ১০১ বলে ৮৯ রানে হেড ফেরার পর দ্রুতই মার্শ (৪৭) আউট হন। নবাগত পেসার নিতিশ কুমার রেড্ডি মার্শকে আউট করে টেস্ট অভিষেকে নজর কাড়েন।

উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির ৩৬ এবং মিচেল স্টার্কের ১২ রান অস্ট্রেলিয়ার হারের ব্যবধান কমায় মাত্র। অজিদের দ্বিতীয় ইনিংসে ৩টি করে উইকেট নেন দুই পেসার বুমরাহ ও সিরাজ। স্পিনার ওয়াশিংটন সুন্দর ২টি উইকেট পান। প্রথম ইনিংসে ৫ উইকেটসহ ম্যাচে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা বুমরাহ।

এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে ভারত। ১৫ ম্যাচে তাদের ৬১.১১ শতাংশ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার ১৩ ম্যাচে ৫৭.৬৯ শতাংশ পয়েন্ট। আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।

Related Topics

টপ নিউজ

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ / টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!
  • উভয়সঙ্কট অবস্থায় দিশাহীন বাংলাদেশ
  • লিডের পাহাড় গড়েও ব্যাটিং ছাড়ল না শ্রীলঙ্কা
  • তবে কি উইকেটের চরিত্র পাল্টে গেল?

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net