Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
সীমান্ত হত্যা নিয়ে কেউ সাফাই গাইতে চায় না: ভারত

বাংলাদেশ

ইউএনবি
09 October, 2020, 12:50 pm
Last modified: 09 October, 2020, 12:51 pm

Related News

  • ঢাকা-দিল্লি সম্পর্ক ‘সম্পূর্ণ ইতিবাচক’; সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন: দিনেশ ত্রিবেদী
  • রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের, অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান
  • প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, ভারত সফরের সিদ্ধান্ত তার ওপর: দীনেশ ত্রিবেদী
  • স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
  • অতীত ভুলতে পারি না, কিন্তু অতীতে আটকে থাকারও সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী

সীমান্ত হত্যা নিয়ে কেউ সাফাই গাইতে চায় না: ভারত

দোরাইস্বামী বলেন, কোভিড ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা, যৌথ-উৎপাদন ও বিতরণসহ এটি উন্নয়নের সব দিক নিয়ে ভারত বাংলাদেশের সাথে আরও দৃঢ় অংশীদারিত্ব বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
ইউএনবি
09 October, 2020, 12:50 pm
Last modified: 09 October, 2020, 12:51 pm

সীমান্ত হত্যা নিয়ে কেউ সাফাই গাইতে চায় না উল্লেখ করে বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ড পুরোপুরি বন্ধ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ভারত।

বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, 'আমরা বাংলাদেশের অনুভূতি পুরোপুরি বুঝতে পারি। হত্যা নিয়ে কেউ সাফাই গাইতে চায় না।'

ঢাকার ভারতীয় হাইকমিশনে গণমাধ্যমের সাথে প্রথম মতবিনিময়ে এ কূটনীতিক বলেন, এ অনুভূতিটি ভারতের দিকেও রয়েছে এবং সীমান্তে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাগুলো বন্ধ করতে দুই দেশই প্রতিশ্রুতিবদ্ধ।

হাইকমিশনার বলেন, ইস্যুটি মূলত আইনশৃঙ্খলা সম্পর্কিত বিষয় যা আইনশৃঙ্খলার রীতি অনুযায়ী সমাধান করতে হবে।

গত ২৯ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনার সময় বাংলাদেশ-ভারত সীমান্তে মৃত্যুর বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছিল বাংলাদেশ।

সেসময় সমন্বিত সীমান্ত পরিচালনা পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়ন করার ওপর জোর দেয় ঢাকা-দিল্লি।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বৃদ্ধিতে 'পুরো জাতি গভীরভাবে উদ্বিগ্ন' বলে উল্লেখ করেছিল বাংলাদেশ।

সীমান্তে প্রাণহানির বিষয়টি উদ্বেগের বলে একমত প্রকাশ করে ভারতের পক্ষ থেকে বলা হয়, একজনের মৃত্যুও অনেক বেশি।

উভয় পক্ষই সীমান্তে হত্যার ঘটনা শূন্যে নামিয়ে আনতে সমন্বিত ব্যবস্থা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সীমান্তরক্ষী বাহিনীকে আহ্বান জানায়।

কোভিড ভ্যাকসিন, সংযোগ

এক প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, কোভিড ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা, যৌথ-উৎপাদন ও বিতরণসহ এটি উন্নয়নের সব দিক নিয়ে ভারত বাংলাদেশের সাথে আরও দৃঢ় অংশীদারিত্ব বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, 'এমন উপায়ে আমরা এটি করতে চাই যাতে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বিষয়টি নিশ্চিত হয়। আমরা আপনাদের সরকারের সাথে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাব।'

এছাড়া, ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে এসে যেন বিনিয়োগ করতে পারেন সে লক্ষ্যে কাজ করার কথাও জানান দোরাইস্বামী।

তিনি বলেন, কোভিড-১৯ পরবর্তী সম্পর্ক পুনর্গঠনের জন্য অর্থনৈতিক অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ হবে।

এর আগে, বাংলাদেশ এবং ভারত পানি বণ্টন সমস্যার সমাধান এবং সীমান্ত হত্যাকে শূন্যের কোঠায়  নামিয়ে আনতে সম্মত হয়েছিল।

প্রসঙ্গত, বৃহস্পতিবার হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বাংলাদেশে এসে পৌঁছান এবং পরে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র জমা দেন।  
 
Related Topics

টপ নিউজ

বিক্রম দোড়াইস্বামী / ভারতীয় হাইকমিশনার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • ঢাকা-দিল্লি সম্পর্ক ‘সম্পূর্ণ ইতিবাচক’; সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন: দিনেশ ত্রিবেদী
  • রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের, অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান
  • প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, ভারত সফরের সিদ্ধান্ত তার ওপর: দীনেশ ত্রিবেদী
  • স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
  • অতীত ভুলতে পারি না, কিন্তু অতীতে আটকে থাকারও সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net