Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
গাজীপুরে কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ: যৌথ বাহিনীর অভিযানে ২৩ শ্রমিক আটক

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
19 November, 2024, 08:40 pm
Last modified: 19 November, 2024, 09:18 pm

Related News

  • মাদক, চাঁদাবাজি প্রতিরোধে রাজধানীর চার এলাকায় ব্লক রেইড, গ্রেপ্তার ৪৪১
  • ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • ৩৭ ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নিভল চকবাজারের আগুন 
  • প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক
  • নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: প্রধান আসামির জামিন

গাজীপুরে কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ: যৌথ বাহিনীর অভিযানে ২৩ শ্রমিক আটক

গত সোমবার রাতে অভিযান চালিয়ে মহানগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার সকাল ৭টায় তাদেরকে মহানগরের কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধি
19 November, 2024, 08:40 pm
Last modified: 19 November, 2024, 09:18 pm
ফাইল ছবি: টিবিএস

গাজীপুর মহানগরের কাশিপুর থানার সারোবো এলাকায় বেক্সিমকো গ্রুপ ও লোডিং গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ চলাকালীন সময়ে বিভিন্ন কারখানায় ভাঙচুর ও একটি কারখানায় অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

গত সোমবার রাতে অভিযান চালিয়ে মহানগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার সকাল ৭টায় তাদেরকে মহানগরের কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ -উত্তর) মো. আকবর আলী খান।

উপপুলিশ কমিশনার বলেন, 'সারোবো এলাকায় বকেয়া বেতন আদায় ও কারখানা অনির্দিষ্টকাল বন্ধের প্রতিবাদে ও কারখানা খুলে দেওয়ার দাবিতে দুটি শিল্প গ্রুপের শ্রমিকরা গত সোমবার চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা পাশের গ্রামে স্থানীয়দের ওপর হামলা করে ও একটি শিল্প কারখানায় অগ্নিসংযোগ করে। এ ঘটনায় সোমবার রাতে অভিযান চালিয়ে যৌথ বাহিনী ২৩ জন সন্দেহভাজন শ্রমিককে আটক করেছে। বুধবার সকালে তাদেরকে কাশিমপুর থানা পুলিশের সোপর্দ করা হয়।'

তিরি আরও বলেন, 'আটকদের ব্যাপারে অনুসন্ধান করা হচ্ছে। তাদের মধ্যে কোনো নিরপরাধ ব্যক্তি আছে কি না তা যাচাই করা হচ্ছে।'

প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন করছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক কারখানার শ্রমিকরা। তারা প্রতিদিন কারখানা খোলার সময়ে সড়ক অবরোধ করে এবং রাতে অবরোধ করে রাখে।

অপরদিকে, একই এলাকার ডোরির গ্রুপের তিনটি কারখানা গত সোমবার সকালে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ কারণে ওই কারখানার শ্রমিকরা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে একই মহাসড়ক গত দুইদিন ধরে অবরোধ করছে।

সূত্র আরও জানায়, মঙ্গলবার দুই কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধকালে কথা কাটাকাটির জেরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময়  স্থানীয়রো তাদের সংঘর্ষের ঘটনার ছবি তোলাকে কেন্দ্র করে উত্তেজিত শ্রমিকদের একাংশ স্থানীয়দের ওপর হামলা করে। বেলা সাড়ে ১১ টায় শ্রমিকরা একটি পোশাক কারখানায় অগ্নি সংযোগ করে।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে।

দিনভর আন্দোলনের শেষে মঙ্গলবার রাত ১১ টার দিকে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কের অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল শুরু হয়। 

এ ঘটনার পর অভিযানে নামে যৌথ বাহিনী। রাতভর অভিযান চালিয়ে মহানগরীর কাশিমপুর থানা দিন বিভিন্ন এলাকা থেকে ২৩ জনকে উল্লিখিত ঘটনায় জড়িত থাকা সন্দেহে আটক করা হয়।

Related Topics

টপ নিউজ

গাজীপুর / কারখানা / ভাঙচুর / অগ্নিকাণ্ড / যৌথ বাহিনী / আটক / শ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • মাদক, চাঁদাবাজি প্রতিরোধে রাজধানীর চার এলাকায় ব্লক রেইড, গ্রেপ্তার ৪৪১
  • ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • ৩৭ ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নিভল চকবাজারের আগুন 
  • প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক
  • নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: প্রধান আসামির জামিন

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net