Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
খাদ্য, প্লাস্টিক, স্বাস্থ্যসেবা ব্যবসায় এসিআই এর লোকসান ১৫৫ কোটি টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
19 November, 2024, 03:40 pm
Last modified: 19 November, 2024, 06:31 pm

Related News

  • চামড়ার বাজারে অস্থিরতা: সাইন্সল্যাবে ৭০০ টাকার চামড়া ৫০০ টাকা, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা
  • প্রথম প্রান্তিকে ইসলামী ব্যাংকের ২৮৮ কোটি টাকা লোকসান
  • ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • জুলাই-মার্চ সময়ে আইসিবির সমন্বিত লোকসান ৫৮৮ কোটি টাকা
  • জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাস স্থবির, লোকসানের মুখে আমদানিকারকরা

খাদ্য, প্লাস্টিক, স্বাস্থ্যসেবা ব্যবসায় এসিআই এর লোকসান ১৫৫ কোটি টাকা

এই ত্রৈমাসিকে এসিআই গ্রুপের সকল সেক্টরের ব্যবসার লাভ-ক্ষতি হিসাব করে সমন্বিত লোকসান হয়েছে ৪২.৩৫ কোটি টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ৫.৫৪ টাকা।
টিবিএস রিপোর্ট
19 November, 2024, 03:40 pm
Last modified: 19 November, 2024, 06:31 pm
ইনফোগ্রাফ: টিবিএস

জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে খাদ্য, প্লাস্টিক ও স্বাস্থ্যসেবা ব্যবসায় এসিআই লিমিটেড মোট ১৫৫ কোটি টাকা লোকসান করেছে।

সংস্থাটি অবশ্য তার ওষুধ, পশু স্বাস্থ্য, কনজিউমার ব্র্যান্ড, ক্রপ কেয়ার ও জনস্বাস্থ্য, অটোমোবাইল, ময়দা, লবণ এবং প্যাকেজিং বিভাগ থেকে ১৩০ কোটি টাকা মুনাফা অর্জন করেছে।

কর পরিশোধের পূর্বে কোম্পানিটি এই লাভ-লোকসানের পরিমাণ হিসাব করেছে।

এই ত্রৈমাসিকে গ্রুপটির সকল সেক্টরের ব্যবসার লাভ-ক্ষতি হিসাব করে সমন্বিত লোকসান হয়েছে ৪২.৩৫ কোটি টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ৫.৫৪ টাকা।

এই ব্যবসাগুলো অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেডের ১২টি সাবসিডিয়ারির অধীনে পরিচালিত হচ্ছে।

জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে, গ্রুপের মোট আয় দাঁড়িয়েছে ২,৯৭১ কোটি টাকা, যা আগের বছরের একই ত্রৈমাসিকে ৩,০৪০ কোটি টাকা থেকে সামান্য কম, অর্থাৎ ২.২৯ শতাংশ কমেছে।

রেভেনিউ কমে যাওয়ার কারণ হিসেবে কোম্পানিটি জানায়, দেশব্যাপী অস্থিতিশীলতা, পণ্য সরবরাহে বাধা, বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতি এবং অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের জন্য ব্যবসা কমেছে।

ব্যয় নিয়ন্ত্রণের উদ্যোগের কারণে পরিচালন মুনাফায় উন্নতি হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। যাইহোক, উচ্চ সুদের হার সত্ত্বেও ব্যবসা বৃদ্ধির জন্য অতিরিক্ত ঋণ নেয়ায় ফাইন্যান্স খরচ বেড়েছে।

সেক্টর ভিত্তিক ব্যবসা

এসিআই লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির বিভিন্ন ব্যবসায়িক খাতে মিশ্র আর্থিক কর্মক্ষমতা প্রদর্শন করেছে।

মোটর ব্যবসা থেকে কোম্পানিটি সর্বোচ্চ রাজস্ব আয় করেছে। এই সময় মোট ব্যবসা থেকে কোম্পানিটির আয় হয়েছে ৭৫৭ কোটি টাকা এবং মুনাফা করেছে ৪৫ কোটি টাকা। যদিও মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ কমেছে।

ফার্মাসিউটিক্যালস সেগমেন্টে ৪০৪  কোটি টাকা আয় হয়েছে, যা আগের বছরের একই প্রান্তিকে ৪২৫ কোটি টাকার তুলনায় ৫ শতাংশ হ্রাস পেয়েছে। এই সেগমেন্টে কর-পূর্ব মুনাফাও কিছুটা কমেছে, যা আগের বছরের ৪০.৮৮ কোটি টাকা থেকে কমে ৩৮.৮৫ কোটি টাকায় পৌঁছেছে।

স্বপ্ন থেকে এসিআই এর ১৩ শতাংশ আয় বৃদ্ধি পেয়েছে। তিন মাসে স্বপ্ন থেকে আয় হয়েছে ৫৬৮ কোটি টাকা। আয় বৃদ্ধি সত্ত্বেও তিন মাসে স্বপ্ন ৬০ কোটি টাকা লোকসান গুনেছে।

স্বাস্থ্যসেবা বিভাগটি ছিল কোম্পানিটির সবচেয়ে বড় লোকসানের ব্যবসা। এই ব্যবসা থেকে এসিআই সেপ্টেম্বর প্রান্তিকে ৭৮.৫৩ কোটি টাকা লোকসান গুনেছে।

Related Topics

টপ নিউজ

এসিআই / স্বপ্ন সুপার শপ / লোকসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • চামড়ার বাজারে অস্থিরতা: সাইন্সল্যাবে ৭০০ টাকার চামড়া ৫০০ টাকা, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা
  • প্রথম প্রান্তিকে ইসলামী ব্যাংকের ২৮৮ কোটি টাকা লোকসান
  • ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • জুলাই-মার্চ সময়ে আইসিবির সমন্বিত লোকসান ৫৮৮ কোটি টাকা
  • জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাস স্থবির, লোকসানের মুখে আমদানিকারকরা

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net