Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও ডরিন গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
19 November, 2024, 12:25 pm
Last modified: 19 November, 2024, 12:43 pm

Related News

  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি
  • নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধ; টিয়ারশেল, জলকামান নিক্ষেপ
  • রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারার অবসান ঘটাতে হবে: জামায়াত আমির

গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও ডরিন গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
19 November, 2024, 12:25 pm
Last modified: 19 November, 2024, 12:43 pm
ছবি: টিবিএস

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করছেন। এ নিয়ে টানা পাঁচদিন বিক্ষোভ করছেন তারা। এছাড়া ডরিন গ্রুপের শ্রমিকরাও কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়কে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকদের।

শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১ হাজার কর্মী রয়েছে। ওই কারখানার শ্রমিকেরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন। এই দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন করে আসছেন।

গতকাল সোমবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত ১৩ ঘণ্টা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। রাতে অবরোধ তুলে নিলেও দাবি পূরণ না হওয়ায় পঞ্চম দিনের মতো আজ সকাল ১০টা থেকে ফের ওই সড়ক অবরোধ করে এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন তারা।

অপরদিকে মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী এলাকায় ডরিন গ্রুপের তিনটি কারখানার (ডরিন গার্মেন্টস লিমিটেড, ডরিন অ্যাপারেলস ও ডরিন ওয়াশিং কারখানা) শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

ছবি: টিবিএস

শ্রমিকদের দাবি, পূর্বঘোষণা ছাড়াই মঙ্গলবার সকালে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। ওই কারখানা খুলে দেওয়ার দাবিতে তাদের অবরোধ। সেইসাথে ১৩ জন অভিযুক্ত স্টাফকে বহিষ্কার ও শতাধিক ছাঁটাইকৃত শ্রমিককে পুনর্বহালের দাবিও রয়েছে তাদের। ওই কারখানায় ৫ হাজারের বেশি শ্রমিক রয়েছে।

শ্রমিকরা বলছেন, বকেয়া বেতন প্রদানের আশ্বাস না পেলে এবং কারখানা খুলে দেওয়ার দাবি আদায় না হলে তারা মহাসড়ক ছেড়ে যাবেন না।

সড়ক অবরোধ করায় ওই রুট ব্যবহারকারী যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছেন। ব্যাটারি রিকশায় করে যাতায়াত করছেন তারা। উত্তরবঙ্গের যানবাহন বিকল্প হিসেবে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ অব্যাহত রেখেছে। 

গত বৃহস্পতিবার থেকে ওই সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। শুক্রবার বিরতি দিয়ে শনিবার থেকে আজ পর্যন্ত লাগাতার সড়ক অবরোধ করছেন তারা।

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, 'গতকাল রাত এগারোটার পর সড়ক ছেড়ে দিলেও দাবি পূরণ না হওয়ায় আজ সকালে আবার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। ফলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।'

Related Topics

টপ নিউজ

গাজীপুর / সড়ক অবরোধ / শ্রমিক বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি
  • নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধ; টিয়ারশেল, জলকামান নিক্ষেপ
  • রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারার অবসান ঘটাতে হবে: জামায়াত আমির

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net