Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: সুজন

বাংলাদেশ

বরিশাল প্রতিনিধি
06 November, 2024, 07:05 pm
Last modified: 06 November, 2024, 07:06 pm

Related News

  • দায় স্বীকার করে এগিয়ে এলে আ. লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব: তথ্য উপদেষ্টা
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করতে পারলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • যাত্রবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ: বিস্ফোরক ও ৯ হাজার মুখোশসহ গ্রেপ্তার যুবলীগ নেতা
  • ককটেল বিস্ফোরণ ইস্যুতে নাসিরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: সুজন

তিনি বলেন, ‘২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়ে মানুষের মাঝে অসন্তুষ্টি আছে। বিগত দিনে বিএনপিকে ছাড়া নির্বাচন যেমন গ্রহণযোগ্য হয়নি, তেমনি আমরা যদি একই দোহাই দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখতে চাই, তাহলে বড় অংশের ভোটার ভোটকেন্দ্রে যাবে না।’
বরিশাল প্রতিনিধি
06 November, 2024, 07:05 pm
Last modified: 06 November, 2024, 07:06 pm
ছবি: টিবিএস

আওয়ামী লীগকে বাইরে রেখে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রধান সমন্বয়কারী দিলিপ কুমার সরকার।

তিনি বলেন, '২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়ে মানুষের মাঝে অসন্তুষ্টি আছে। বিগত দিনে বিএনপিকে ছাড়া নির্বাচন যেমন গ্রহণযোগ্য হয়নি, তেমনি আমরা যদি একই দোহাই দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখতে চাই, তাহলে বড় অংশের ভোটার ভোটকেন্দ্রে যাবে না।'

বুধবার (৬ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরীর সদররোড আর্যলক্ষ্মী মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি ও সংস্কার কমিশনের কাছে জনআকাঙ্ক্ষা ভিত্তিক সুপারিশ তুলে ধরতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সহযোগিতায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় দিলিপ কুমার সরকার বলেন, 'বিগত দিনে সারাদেশে ও দলের মধ্যে একটা কর্তৃত্ববাদী শাসন ছিল, ফলে একজনের কথায় দল চলত। এ কারণে নেতৃত্বের দায় দলের ওপর চাপানো ঠিক না। আমরা চাই নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়। আমাদের বক্তব্য হচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে লাখ লাখ মানুষ আছে। কিন্তু তাদের মধ্যে গত ১৫ বছরে অনেকে অপরাধকর্মের সঙ্গে জড়িত থাকতে পারে, আন্দোলনের সময় অনেকে অন্যায় করতে পারে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে, অনেকে দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারে। এককথায় যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, তাদের বিচার করা হোক।'

তিনি বলেন, 'নির্বাচন সুষ্ঠু করতে আন্তর্জাতিক নির্দেশকগুলোতে মানুষের অংশগ্রহণের কথা যেমন বলা আছে, তেমনি মানুষের সামনে অনেক বিকল্প থাকতে হবে। মানুষ যাকে যাকে দেখতে চায়, সবার উপস্থিতি থাকতে হবে। সেজন্য আমরা মনে করি- যারা অন্যায় করেছে তাদের বিচার হোক, কিন্তু কোনো দল নিষিদ্ধ করা বা দলকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার স্ট্যান্ড থাকা উচিত নয়। যারা অন্যায়কারী ছিল এবং অন্যায়কে উসকে দিত, সংঘর্ষকে উসকে দিত, তারা রাজনৈতিক অঙ্গণে আসলে এবং সংগঠিত হওয়ার চেষ্টা করলে মানুষ হয়ত তা ভালোভাবে নেবে না। সৎ মানুষ, ভালো মানুষ, নতুন নেতৃত্ব, নতুন আওয়াজ তুলে এ জায়গায় আসতে হবে। অতএব পরিশুদ্ধ হয়ে সেইরকম নেতৃত্ব নির্বাচন করে দলকে এগিয়ে নিলে, হয়ত সারা দেশের মানুষের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া পেতে পারে।'

সংবাদ সম্মেলনে ধারণা পত্রে ১১টি প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে- নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অগ্রাধিকার সমূহের মধ্যে বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ আইন বাতিল করে নতুন করে নির্বাচন কমিশন নিয়োগ আইন প্রণয়ন করা, নির্বাচন কমিশন পুনর্গঠন করে সৎ, যোগ্য,  নিরপেক্ষ ও সাহসী ব্যক্তিদের স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দেওয়াসহ ১২টি প্রস্তাব করা হয়। সংবিধানের মধ্যে এক ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না এমন বাধ্যবাধকতা সৃষ্টি করা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করার প্রস্তাব করেন।

জনপ্রশাসন সংস্কারের ক্ষেত্রে ৬টি, বিচার বিভাগ সংস্কার কমিশনে ৫টি, দুর্নীতি দমন সংস্কার কমিশনের অগ্রাধিকারে ৬টি, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনে ১০টি, স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনে ৭টি, গণমাধ্যম সংস্কার কমিশনে ৬টি, শ্রমিক অধিকার বিষয়ক সংস্কার কমিশনে ১০টি, নারীবিষয়ক সংস্কার কমিশনে ৬টি এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনে ৯টি প্রস্তাব তুলে ধরা হয়।

সুজন বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, 'বাংলাদেশে কোনো দলকে বাদ দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। ২০১৪ সাল থেকে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাতে এটাই প্রমাণিত। সুজন মনে করে গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে সব দলকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। তবে হ্যাঁ, নির্দিষ্ট করে যে ব্যক্তিরা অন্যায়ের সঙ্গে জড়িত, তাদের বিচার হোক। কিন্তু অতীতের মতো কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন হলে তা গ্রহণযোগ্যতা পাবে না, প্রশ্ন থেকেই যাবে।'

সুজন বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- মহানগরের সভাপতি অধ্যাপক মোতালেব হাওলাদার, জেলা কমিটির সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত এবং দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী (বরিশাল অঞ্চল) মেহের আফরোজ মিতা।

Related Topics

টপ নিউজ

সুজন / আওয়ামী লীগ / সুশাসনের জন্য নাগরিক / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • দায় স্বীকার করে এগিয়ে এলে আ. লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব: তথ্য উপদেষ্টা
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করতে পারলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • যাত্রবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ: বিস্ফোরক ও ৯ হাজার মুখোশসহ গ্রেপ্তার যুবলীগ নেতা
  • ককটেল বিস্ফোরণ ইস্যুতে নাসিরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net