Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
কক্সবাজার বিমানবন্দরে বাড়ল ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের সময় 

বাংলাদেশ

কক্সবাজার প্রতিবেদক
27 October, 2024, 04:45 pm
Last modified: 27 October, 2024, 04:50 pm

Related News

  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • স্থগিত হওয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান
  • স্থগিত হওয়া ফ্লাইটের রিশিডিউল করে যাত্রীদের যাতায়াতে পর্যাপ্ত সময় দেওয়া হবে: বিমান প্রতিমন্ত্রী

কক্সবাজার বিমানবন্দরে বাড়ল ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের সময় 

কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষের সূত্র জানায়, এর আগে শনিবার পর্যন্ত প্রতিদিন গড়ে উঠানামা করেছে ১৬-১৭টি ফ্লাইট। সেই সংখ্যা আজ থেকে পর্যায়ক্রমে বাড়বে। এতে এয়ারলাইন্স ব্যবসার সঙ্গে জড়িতরা যেমন লাভবান হবে, তেমনই যাত্রীরাও উপকৃত হবেন। 
কক্সবাজার প্রতিবেদক
27 October, 2024, 04:45 pm
Last modified: 27 October, 2024, 04:50 pm
কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে পার্ক করে রাখা একটি বিমান। ছবি: টিবিএস

অবশেষে দীর্ঘ আকাঙ্খিত ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের সময় বাড়ানো হয়েছে কক্সবাজার বিমানবন্দরে। এতে এই বিমানবন্দরে বাড়বে প্রতিদিনের যাতায়াতকারী ফ্লাইটের সংখ্যাও।

এতদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত এই বিমানবন্দরে বিমান উড্ডয়ন এবং অবতরণ করলেও রোববার থেকে বাড়িয়ে রাত সোয়া ১০টা পর্যন্ত সময়সূচী নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার (২৭ অক্টোবর) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মুর্তুজা।

তিনি বলেন, এখন থেকে রাজধানী ঢাকাসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটক ও ব্যবসায়ীরা সকালে কক্সবাজারে গিয়ে রাতেই ফিরতে পারবেন। বর্ধিত সময়সূচী অনুযায়ী, প্রথমদিনে রাত সোয়া ৮টায় প্রথম ফ্লাইট এবং রাত সোয়া ১০টায় দ্বিতীয় ফ্লাইট কক্সবাজার বিমানবন্দর থেকে ছাড়ার কথা রয়েছে।

"এ উদ্যোগের ফলে স্থানীয় পর্যটন খাত ও ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধ হবে। এর ফলে কক্সবাজারের সঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের যোগাযোগ আরও সহজ হয়ে উঠবে" - যোগ করেন ব্যবস্থাপক।  

গোলাম মুর্তুজা বলেন, "রোববার নতুন সময়সূচী অনুযায়ী প্রথমদিনে পূর্বে চাইতে দুটি নতুন ফ্লাইট যুক্ত হবে। এতে এই দিনে কক্সবাজার থেকে ১৬টি ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করার সময়সূচী নির্ধারিত রয়েছে।"

এই পদক্ষেপে কক্সবাজারের পর্যটন শিল্পের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও দারুণ ইতিবাচক প্রভাব ফেলব মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।  

কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষের সূত্র জানায়, এর আগে শনিবার পর্যন্ত প্রতিদিন গড়ে উঠানামা করেছে ১৬-১৭টি ফ্লাইট। সেই সংখ্যা আজ থেকে পর্যায়ক্রমে বাড়বে। এতে এয়ারলাইন্স ব্যবসার সঙ্গে জড়িতরা যেমন লাভবান হবে, তেমনই যাত্রীরাও উপকৃত হবেন। 

Related Topics

টপ নিউজ

কক্সবাজার বিমানবন্দর / ফ্লাইট / বিমান উড্ডয়ন / বিমান অবতরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • স্থগিত হওয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান
  • স্থগিত হওয়া ফ্লাইটের রিশিডিউল করে যাত্রীদের যাতায়াতে পর্যাপ্ত সময় দেওয়া হবে: বিমান প্রতিমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net