Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
মিরপুর থেকে বিপন্ন ৪ মুখপোড়া হনুমান উদ্ধার, গ্রেপ্তার ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 October, 2024, 11:55 am
Last modified: 26 October, 2024, 11:57 am

Related News

  • অপ্রতিম হত্যা: গ্রেপ্তার ৪ জনকে আদালতে সোপর্দ
  • যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪
  • সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ডিবির হাতে গ্রেপ্তার ২, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারের দাবি
  • সামাজিক অবক্ষয় রোধ, দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: পরিবেশমন্ত্রী 
  • অনলাইনে মোবাইল লোকেশনসহ ব্যক্তিগত তথ্য বিক্রি, গ্রেপ্তার ৫

মিরপুর থেকে বিপন্ন ৪ মুখপোড়া হনুমান উদ্ধার, গ্রেপ্তার ১

গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের শাহ আলী থানার অধীনে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের কাছে এ অভিযান চালানো হয়। 
টিবিএস রিপোর্ট
26 October, 2024, 11:55 am
Last modified: 26 October, 2024, 11:57 am

ছবি: টিবিএস

ঢাকার মিরপুর থেকে শুক্রবার (২৫ অক্টোবর) রাতে চারটি বিপন্ন মুখপোড়া হনুমান উদ্ধার করেছে বন বিভাগের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট (ডব্লিউসিসিআই)। প্রাণীগুলোকে ভারতে পাচারের উদ্দেশ্যে একটি গাড়িতে করে চুয়াডাঙ্গায় নিয়ে যাওয়া হচ্ছিল। 

অভিযানে ডব্লিউসিসিআই-এর সাথে শাহ আলী থানা পুলিশও অংশ নেয় এবং একজন বন্যপ্রাণী পাচারকারীকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের শাহ আলী থানার অধীনে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের কাছে এ অভিযান চালানো হয়। 

ডব্লিউসিসিআই-এর ইন্সপেক্টর আবদুল্লাহ আস সাদিক উদ্ধার কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, হনুমানগুলো শোচনীয় অবস্থায় ছিল। প্রাণীগুলোকে দুটি প্লাস্টিকের বস্তা ও একটি লোহার খাঁচায় ভরে গাড়ির পেছনে রাখা হয়েছিল। 

তিনি বলেন, "উদ্ধারকৃত চারটি হনুমানের মধ্যে একটি শিশু হনুমান মৃত অবস্থায় পাওয়া গেছে।"

ইন্সপেক্টর সাদিক জানান, "গ্রেপ্তারকৃত গাড়ি চালক নাজরুল (৩৫) প্রাণীগুলোর বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন এবং দাবি করেন, প্রাণীগুলো হাদিস রহমান ওরফে নীরব (৩২) নামে এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। নজরুল স্বীকার করেছেন, তিনি প্রাণীগুলো চুয়াডাঙ্গায় একজন অজ্ঞাত ব্যক্তির কাছে নিয়ে যাচ্ছিলেন। তিনি (নজরুল) আরও জানান, বান্দরবানের আলীকদম থেকে পাচারকারীরা প্রায়ই বন্যপ্রাণী সংগ্রহ করে ভারত পাচার করে।"

ছবি: টিবিএস

নজরুল বর্তমানে শাহ আলী থানায় হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হাদিস রহমানকে ধরতে পুলিশ তৎপর রয়েছে। তিনি পূর্বে বন্যপ্রাণী পাচারের একাধিক মামলার আসামি।

বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও সুরক্ষা) আইন ২০১২ অনুযায়ী, মুখপোড়া হনুমান একটি সংরক্ষিত প্রজাতি। বন্যপ্রাণী পাচার প্রতিরোধে প্রচেষ্টা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে বন বিভাগ এবং সংরক্ষিত প্রাণী নিয়ে সন্দেহজনক কোনো কার্যক্রম দেখলে তা জানানোর জন্য জনগণকে উৎসাহিত করেছে।

Related Topics

টপ নিউজ

হনুমান / বিপন্ন প্রাণী / বন্যপ্রাণী / বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন / বন বিভাগ / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিক্স: টিবিএস
    সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

Related News

  • অপ্রতিম হত্যা: গ্রেপ্তার ৪ জনকে আদালতে সোপর্দ
  • যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪
  • সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ডিবির হাতে গ্রেপ্তার ২, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারের দাবি
  • সামাজিক অবক্ষয় রোধ, দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: পরিবেশমন্ত্রী 
  • অনলাইনে মোবাইল লোকেশনসহ ব্যক্তিগত তথ্য বিক্রি, গ্রেপ্তার ৫

Most Read

1
গ্রাফিক্স: টিবিএস
বাংলাদেশ

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪

6
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net