Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনকেও হত্যার তথ্য নিশ্চিত করল ইসরায়েল

আন্তর্জাতিক

রয়টার্স
23 October, 2024, 10:20 am
Last modified: 23 October, 2024, 10:48 am

Related News

  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • হিজবুল্লাহর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত ইরানের, অনিশ্চয়তার মুখে বৃহত্তর শান্তি চুক্তি
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ডোনাল্ড ট্রাম্পের চাপে বৈরুতে হামলা থেকে পিছু হটায় তোপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলে পাল্টা হামলা বন্ধে রাজি হিজবুল্লাহ; ‘বন্ধ না করলে আবারও বৈরুতে আক্রমণ চালানো হবে’: নেতানিয়াহু

নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনকেও হত্যার তথ্য নিশ্চিত করল ইসরায়েল

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত ৮ অক্টোবর এক ভিডিও বার্তায় হিজবুল্লাহর নিহত প্রধান হাসান নাসরুল্লাহর দুই উত্তরসূরিকে হত্যার দাবি করেন।
রয়টার্স
23 October, 2024, 10:20 am
Last modified: 23 October, 2024, 10:48 am
হাশেম সাফিয়েদ্দিন। ফাইল ছবি: রয়টার্স

গত মাসে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনকেও হত্যা করেছে ইসরায়েল। 

ইসরায়েলের সামরিক বাহিনী মঙ্গলবার (২২ অক্টোবর) জানিয়েছে, তিন সপ্তাহ আগে বৈরুতের দক্ষিণাঞ্চলে একটি হামলায় সাফিয়েদ্দিন নিহত হন। তবে, এবারই প্রথম তারা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে এই মাসে, ইসরায়েল জানিয়েছিল যে সাফিয়েদ্দিন 'সম্ভবত' নিহত হয়েছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত ৮ অক্টোবর এক ভিডিও বার্তায় হিজবুল্লাহর নিহত প্রধান হাসান নাসরুল্লাহর দুই উত্তরসূরিকে হত্যার দাবি করেন। তিনি বলেন, "আমরা হিজবুল্লাহর সক্ষমতা দুর্বল করেছি। আমরা হাজার হাজার সন্ত্রাসীকে হত্যা করেছি, যার মধ্যে রয়েছে (হাসান) নাসরাল্লাহ, এবং তার পরবর্তী দুই উত্তরসূরি"। তবে এই দুই ব্যক্তির নাম তখন উল্লেখ করেননি তিনি।

সাফিয়েদ্দিনের মৃত্যু নিশ্চিতের পর হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইসরায়েলের সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি বলেছেন, "আমরা নাসরাল্লাহ, তার উত্তরসূরি এবং হিজবুল্লাহর বেশিরভাগ শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেছি। যারা-ই ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে তাদের আমরা খুঁজে বের করব"। 

হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র মিত্র এবং গাজার ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে। সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে বছরের পর বছর ধরে চলমান সংঘাতের পর, লেবাননে ইসরায়েল তার আক্রমণ তীব্রতর করেছে। তবে সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতাদের একের পর এক হত্যাকাণ্ডে গোষ্ঠীটি বড় ধরনের আঘাত পেয়েছে।

সাফিয়েদ্দিন হিজবুল্লাহর জিহাদ কাউন্সিলের সদস্য হিসেবে নিযুক্ত ছিলেন, যা গোষ্ঠীটির সামরিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে। এছাড়া তিনি গোষ্ঠীটির আর্থিক ও প্রশাসনিক বিষয় তদারকির জন্য নির্বাহী কাউন্সিলেরও দায়িত্বে ছিলেন। ইসরায়েলের সঙ্গে সংঘাতের গত বছরের ঘটনাগুলোর সময় সাফিয়েদ্দিন হিজবুল্লাহর মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, বিশেষ করে নাসরুল্লাহ নিরাপত্তার কারণে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় তার হয়ে বক্তব্য দিতেন তিনি। 

Related Topics

টপ নিউজ

হিজবুল্লাহ / হাসান নাসরুল্লাহ / ইসরায়েল-ইরান / ইসরায়েল-গাজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • হিজবুল্লাহর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত ইরানের, অনিশ্চয়তার মুখে বৃহত্তর শান্তি চুক্তি
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ডোনাল্ড ট্রাম্পের চাপে বৈরুতে হামলা থেকে পিছু হটায় তোপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলে পাল্টা হামলা বন্ধে রাজি হিজবুল্লাহ; ‘বন্ধ না করলে আবারও বৈরুতে আক্রমণ চালানো হবে’: নেতানিয়াহু

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net