Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
‘ভুলে’ আসামি জেড আই খান পান্না, মামলা থেকে নাম বাদ দিতে আবেদন বাদীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 October, 2024, 12:55 pm
Last modified: 21 October, 2024, 07:28 pm

Related News

  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি: ‘বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে’
  • আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়: কেন্দ্রীয় ব্যাংক
  • নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন, আটকে গেল সাবেক মেজর সাদিকের কারামুক্তি
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে ‘বাধা নেই’

‘ভুলে’ আসামি জেড আই খান পান্না, মামলা থেকে নাম বাদ দিতে আবেদন বাদীর

টিবিএস রিপোর্ট
21 October, 2024, 12:55 pm
Last modified: 21 October, 2024, 07:28 pm
ছবি: সংগৃহীত

হত্যাচেষ্টা মামলায় 'ভুলবশত' আসামি করায় এজাহার থেকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার নাম বাদ দেওয়ার আবেদন করেছেন মামলার বাদী মো. বাকের।

রাজধানীর খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (২১ অক্টোবর) সকালে বাদী মামলার এজাহার থেকে বিশিষ্ট আইনজীবী জেড আই খান পান্নার নাম বাদ দেওয়ার আবেদন নিয়ে থানায় আসেন।

এর আগে সংবাদমাধ্যমকেও মামলার বাদী বাকের বলেছেন, তিনি জেড আই খান পান্নাকে চেনেন না। আসামির তালিকায় কীভাবে পান্নার নাম এসেছে, সেটিও জানেন না। 

জেড আই খান পান্না সম্পর্কে বাকের বলেন, 'উনি কেডা জানি না।'

এর আগে ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামে এক আন্দোলনকারীকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্নাসহ মোট ১৮০ জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়।

তবে আজ সোমবার (২১ অক্টোবর) এ পান্নাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসাইনের বেঞ্চ তাকে আগাম জামিন দেন।

আদালতে জেড আই খান পান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, আলী আহমেদ খোকন, মোহাম্মদ শিশির মনির, মোহাম্মদ হোসেনসহ বেশ কয়েকজন আইনজীবী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুলাই বাদীর ছেলে আহাদুল ইসলাম জুমার নামাজ শেষে মেরাদিয়া বাজারের পশ্চিমে শুক্কুর আলী গার্মেন্টস মোড় এলাকায় ছাত্র জনতার আন্দোলনে যোগদান করেন। এ সময় নাম জানা যায়নি এমন বিজিবি, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্য আসামিদের নির্দেশে গুলি চালায়। বিকাল সাড়ে চারটার দিকে, অসংখ্য ছাত্র জনতার সঙ্গে আহাদুলও বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তাকে ভয়ভীতি দেখানোরও অভিযোগ উঠেছে। এজাহারে বলা হয়েছে, নিরাপত্তার কথা চিন্তা করে আহাদুলকে পরে নিজ এলাকার মেহেদীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়, যেখানে তিনি ১৪ দিন চিকিৎসা নেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই নাগরিকদের দ্বারা গঠিত জাতীয় গণতদন্ত কমিশনের সদস্য ছিলেন জেড আই খান পান্না। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে মৃত্যু, গুলিবর্ষণ, গ্রেপ্তারসহ নির্যাতনের নানা ঘটনার সত্য উদ্‌ঘাটনে এ কমিশন গঠন করা হয়।

Related Topics

টপ নিউজ

জেড আই খান পান্না / মামলা / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের
  • বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
    বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি: ‘বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে’
  • আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়: কেন্দ্রীয় ব্যাংক
  • নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন, আটকে গেল সাবেক মেজর সাদিকের কারামুক্তি
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে ‘বাধা নেই’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

2
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

3
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের

4
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
অর্থনীতি

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের

5
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net