Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
লেগ স্পিনার মুশফিক, তামিম ব্যাটিং কোচ

খেলা

টিবিএস রিপোর্ট
22 September, 2020, 08:40 pm
Last modified: 22 September, 2020, 11:31 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

লেগ স্পিনার মুশফিক, তামিম ব্যাটিং কোচ

মঙ্গলবার শুরুটা হয় ফিল্ডিং অনুশীলন দিয়ে। ফিল্ডিং অনুশীলনের পর কিছুটা বিরতি। এরপর ড্রেসিং রুম থেকে বেরিয়ে কিছুক্ষণের জন্য যেন নিজেদের আসল পরিচয় ভুলে গেলেন মুশফিকুর রহিম, তামিম ইকবালরা। 
টিবিএস রিপোর্ট
22 September, 2020, 08:40 pm
Last modified: 22 September, 2020, 11:31 pm
মঙ্গলবার অনুশীলনে লেগ স্পিনার হয়ে ওঠেন মুশফিক। ছবি: বিসিবি

আগের দুদিন কাঠফাটা রোদ থাকলেও মঙ্গলবার কিছুটা স্বস্তির পরিবেশ মিলেছিল ক্রিকেটারদের। মিরপুর স্টেডিয়ামে বৃষ্টি মাথায় অনুশীলনে নামেন ক্রিকেটাররা। শুরুটা হয় ফিল্ডিং অনুশীলন দিয়ে। ফিল্ডিং অনুশীলনের পর কিছুটা বিরতি। এরপর ড্রেসিং রুম থেকে বেরিয়ে কিছুক্ষণের জন্য যেন নিজেদের আসল পরিচয় ভুলে গেলেন মুশফিকুর রহিম, তামিম ইকবালরা। 

শ্রীলঙ্কায় লিটন দাস উইকেটের পেছনটা সামলাবেন বলে গত কয়েক দিনে ফিল্ডার হিসেবে অনুশীলন করেছেন মুশফিক। যদিও বেশিরভাগ সময়ে মুশফিকের হাতে দেখা যায় ব্যাট অথবা কিপিং গ্লাভস। কিন্তু এদিন কোনোটাই নয়, বল হাতে উইকেটের দিকে ছুটলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। 

তখনও বোঝা যায়নি ব্যাটসম্যান ও পেসার হিসেবে বিকেএসপিতে ক্রিকেটের যাত্রা শুরু করা মুশফিক ঠিক কী করতে যাচ্ছেন। সেন্টার উইকেটে গিয়ে বোলিং শুরু করে দেন তিনি। এবার পেসার নয়, মুশফিক হয়ে উঠলেন লেগ স্পিনার। টেল এন্ডারদের ব্যাটিং অনুশীলনে অনেকটা সময় বোলিং করেছেন মুশফিক।

মুশফিকের বোলিং শুরুর কিছুক্ষণ পরই ওই নেটে ব্যাটিংয়ে যান স্পিনার তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারকে লেগ স্পিন করতে থাকেন মুশফিক। এ সময় ব্যাটিং কোচের ভূমিকায় দেখা যায় তামিম ইকবালকে। তাইজুলকে ব্যাটিংয়ের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছিলেন জাতীয় দলের অভিজ্ঞ এই ওপেনার। শিষ্যদের এসব কর্মকাণ্ড দূর থেকেই দেখছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। 

তাইজুল ব্যাটিং করা অবস্থাতেই ব্যাট-প্যাড পরে অপর প্রান্তে হাজির মেহেদী হাসান মিরাজ। দুজন ব্যাটসম্যানকে দেখে যেন মুশফিককে সাহায্য করতে চাইলেন ইমরুল কায়েস ও সাদমান ইসলাম অনিক। বাঁহাতি এই দুই ব্যাটসম্যান বল হাতে তুলে নিয়ে অফ স্পিন শুরু করে দেন। এভাবে বেশ কিছুক্ষণ চলে টেল এন্ডারদের ব্যাটিং অনুশীলন। 

এদিন আরও ব্যতিক্রম দেখা গেছে। পেস বোলিং কোচ ওটিস গিবসন যেন মুশফিককেই অনুসরণ করলেন। খেলোয়াড়ি জীবনে ২২ গজে গতির ঝড় তোলা ক্যারিবীয় সাবেক এই পেসারও লেগ স্পিন করতে শুরু করেন। পাশের নেটে রুবেল হোসেন ও তাসকিন আহমেদকে লেগ স্পিন করেন গিবসন। এ সময় অফ স্পিন করেছেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও।  

টেল এন্ডারদের ব্যাটিংয়ে পাকা করতে মঙ্গলবার সেশন রাখা হয়েছিল। এদিন অবশ্য অনিয়মিত সব বোলারদের বিপক্ষেই ব্যাটিং করতে হয়েছে তাসকিন, রুবেল, তাইজুলদের। সঙ্গে ছিলেন কয়েকজন থ্রোয়ার। সব বোলার ব্যাটিং অনুশীলনে থাকায় নিয়মিত বোলার ছিল না। যে কারণে মুশফিক, ইমরুল, সাদমান, সোহানরা কিছুক্ষণের জন্য হয়ে উঠেছিলেন বোলার। 

অনিয়মিত বোলারদের বিপক্ষে যে ব্যাটিং করা সহজ ছিল, তেমন নয়। তাসকিন জানালেন কঠিন সময়ই গেছে তাদের। ডানহাতি এই পেসার বলেন, 'আজ আমাদের বোলারদের ব্যাটিং সেশন ছিল, উপভোগ করেছি। যদিও নেটে বোলার ও থ্রোয়াররা বেশ কঠিন সময় দিচ্ছিল। কিন্তু এই চ্যালেঞ্জগুলো নেওয়া শিখতে হবে। কারণ ব্যাটসম্যানদের সাপোর্ট দিতে হলে আমাদের উন্নতি করতে হবে।'

Related Topics

টপ নিউজ

দলীয় অনুশীলন / মুশফিকুর রহিম / তামিম ইকবাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net