Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
ক্রসফায়ারের নামে হত্যা, ৭ বছর পর সাবেক এমপি হাসানাতসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

বরিশাল প্রতিবেদক 
08 October, 2024, 08:55 pm
Last modified: 08 October, 2024, 09:01 pm

Related News

  • বাস-মাহিন্দ্রা শ্রমিকদের দ্বন্দ্ব: মহাসড়ক অবরোধ, ফের বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ
  • বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • বরিশালে বালুভর্তি বস্তায় বোমা বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
  • বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

ক্রসফায়ারের নামে হত্যা, ৭ বছর পর সাবেক এমপি হাসানাতসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

মামলায় আরও বলা হয়েছে, আসামিরা প্রভাবশালী হওয়ায় এতদিন তাদের বিরুদ্ধে বাদী মুখ খুলতে পারেননি। শুধু কবির হোসেন রনি নয়— আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে, ১৯৭৪ সালে সরকারি ব্রজমোহন কলেজের ছাত্র – নজরুল, সদরুল ও সমরেশকে গুন্ডাবাহিনী দিয়ে হত্যার অভিযোগ আছে। ওই হত্যার সাক্ষী এখনো আছে বলে মামলায় উল্লেখ করা হয়।
বরিশাল প্রতিবেদক 
08 October, 2024, 08:55 pm
Last modified: 08 October, 2024, 09:01 pm
আবুল হাসানাত আব্দুল্লাহ। ফাইল ছবি: সংগৃহীত

বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহসহ ১৪ জনের বিরুদ্ধে ছাত্রদল নেতা কবির হোসেন রনি হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

হত্যাকাণ্ডের ৭ বছর পর আজ মঙ্গলবার (৮ অক্টোবর) নিহতের ছেলে আশিকুর রহমান আসিফ বাদী হয়ে বরিশালের  জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ মোখলেছুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন। বাদী পক্ষের আইনজীবী জাহিদুল ইসলাম পান্না ও বেঞ্চ সহকারী সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলায় উল্লেখ করা হয়েছে, আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ির বাসিন্দা আশিকুর রহমান আসিফের পিতা কবির হোসেন রনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন। ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি রাতে রাজধানীর নবীনগর এলাকা থেকে কবির হোসেন রনিকে গ্রেফতার করে পুলিশ। এরপর অমানসিক নির্যাতন চালায়। ২১ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে আগৈলঝাড়া থানার বাইপাস মোড় এলাকায় রাস্তার ওপরে গুলি করে হত্যা করে। হত্যার পর সেটিকে ক্রসফায়ার বলে প্রচার চালায়।

এতে আরও বলা হয়েছে, আসামিরা প্রভাবশালী হওয়ায় এতদিন তাদের বিরুদ্ধে বাদী মুখ খুলতে পারেননি। শুধু কবির হোসেন রনি নয়— আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে, ১৯৭৪ সালে সরকারি ব্রজমোহন কলেজের ছাত্র – নজরুল, সদরুল ও সমরেশকে গুন্ডাবাহিনী দিয়ে হত্যার অভিযোগ আছে। ওই হত্যার সাক্ষী এখনো আছে বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলায় অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন– বরিশাল রেঞ্জের সাবেক ডিআইজি হুমায়ুন কবির, অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন, পুলিশ সুপার এহসান উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, ওসি মনিরুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান গোলাম মর্তুজা খান, আব্দুর রইচ সেরনিয়াবাত, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, একই গ্রামের আব্দুস সাত্তার মোল্লা, সৈয়দ আশরাফ মিয়া, মামুন কবিরাজ, অনিমেষ মন্ডল। এছাড়া অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

হত্যা মামলার আসামি / আবুল হাসানাত আব্দুল্লাহ / বরিশাল / ক্রসফায়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • বাস-মাহিন্দ্রা শ্রমিকদের দ্বন্দ্ব: মহাসড়ক অবরোধ, ফের বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ
  • বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • বরিশালে বালুভর্তি বস্তায় বোমা বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
  • বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net