Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
পদ্মা ব্যাংক থেকে ১২৬ কোটি ৯৫ লাখ টাকা উদ্ধারে মন্ত্রণালয়ের সহায়তা চাইল জীবন বীমা

বাংলাদেশ

ইউএনবি
02 October, 2024, 08:40 pm
Last modified: 02 October, 2024, 08:40 pm

Related News

  • পদ্মা ব্যাংকের সাবেক এমডি-সিইওসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
  • অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • নতুন মাইক্রোক্রেডিট ব্যাংকের পরিকল্পনা, পরিচালিত হবে সামাজিক ব্যবসা মডেলে
  • নাফিস সরাফাতসহ ৪ জনের বিরুদ্ধে ১৬১৩ কোটি টাকার অর্থপাচার মামলা
  • ক্ষমতায় এলে বিএনপি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করবে: আমীর খসরু

পদ্মা ব্যাংক থেকে ১২৬ কোটি ৯৫ লাখ টাকা উদ্ধারে মন্ত্রণালয়ের সহায়তা চাইল জীবন বীমা

আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে লেখা এক চিঠিতে করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মুহিবুজ্জামান তহবিল উদ্ধারে চলমান সংগ্রামের কথা তুলে ধরেন।
ইউএনবি
02 October, 2024, 08:40 pm
Last modified: 02 October, 2024, 08:40 pm

পদ্মা ব্যাংকে আটটি মেয়াদোত্তীর্ণ এফডিআরের ১২৬ কোটি ৯৫ লাখ টাকা উদ্ধারে অর্থ মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছে  রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ জীবন বীমা করপোরেশন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে লেখা এক চিঠিতে করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মুহিবুজ্জামান তহবিল উদ্ধারে চলমান সংগ্রামের কথা তুলে ধরেন।

২০১৮ সালের সেপ্টেম্বরে নাম পরিবর্তন করে 'ফারমার্স ব্যাংক' থেকে 'পদ্মা ব্যাংক লিমিটেড' নামে যাত্রা শুরু করার এতদিন পরও ব্যাংকটি পাওনা পরিশোধে ব্যর্থ হয়েছে। এর পরই এই আবেদন করা হয়।

চিঠিতে বলা হয়, ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত পদ্মা ব্যাংকের সাতটি শাখায় আটটি এক বছর মেয়াদি আমানতের মাধ্যমে ১১৫ কোটি ৫৩ লাখ টাকা বিনিয়োগ করে জীবন বীমা। কিন্তু ২০১৭ সালের ডিসেম্বরে ইমামগঞ্জ শাখায় একটি মেয়াদি আমানতের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা নগদায়ন করতে গেলে তারা কোনো টাকা দিতে পারেনি। এরপর অন্যান্য শাখার আমানত মেয়াদোত্তীর্ণের পরও নগদায়ন করতে পরেনি সংশ্লিষ্ট শাখাগুলো। 

চিঠিতে আরও বলা হয়, বারবার তাগিদপত্র দেওয়া এবং বেশ কয়েকটি চিঠি চালাচালির পরেও পদ্মা ব্যাংক টাকা ফেরত দিতে ব্যর্থ হয়েছে।

২০১৮ সালের এপ্রিলে সুদসহ অনাদায়ী অর্থের পরিমাণ ১২২ কোটি ৯৩ লাখ টাকায় পৌঁছানোর পর করপোরেশন সরকারের সহায়তা চেয়ে অর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে চিঠি  দেয়। এই প্রচেষ্টা সত্ত্বেও, তহবিল পুনরুদ্ধার করা সম্ভব হয়নি।

আগস্ট মাস শেষে সুদাসল মিলে পদ্মা ব্যাংকের কাছে মোট পাওনা দাঁড়িয়েছে ১২৬ কোটি ৯৫ লাখ টাকা।

এ অর্থ পরিশোধে জীবন বীমা করপোরেশন একাধিকবার চিঠি পাঠিয়েও এখনও পর্যন্ত ব্যাংকটির পক্ষ থেকে কোনো সাড়া পায়নি।

Related Topics

টপ নিউজ

পদ্মা ব্যাংক / জীবন বীমা করপোরেশন / আর্থিক প্রতিষ্ঠান বিভাগ / ফারমার্স ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি
  • ছবি: ফোকাস বাংলা
    অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা
  • ফাইল ছবি: সংগৃহীত
    মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

Related News

  • পদ্মা ব্যাংকের সাবেক এমডি-সিইওসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
  • অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • নতুন মাইক্রোক্রেডিট ব্যাংকের পরিকল্পনা, পরিচালিত হবে সামাজিক ব্যবসা মডেলে
  • নাফিস সরাফাতসহ ৪ জনের বিরুদ্ধে ১৬১৩ কোটি টাকার অর্থপাচার মামলা
  • ক্ষমতায় এলে বিএনপি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করবে: আমীর খসরু

Most Read

1
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

2
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net