Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
সিলেট সিটি করপোরেশন: সব কূল হারালেন বিএনপিপন্থী ৭ কাউন্সিলর

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
01 October, 2024, 04:45 pm
Last modified: 01 October, 2024, 04:48 pm

Related News

  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

সিলেট সিটি করপোরেশন: সব কূল হারালেন বিএনপিপন্থী ৭ কাউন্সিলর

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণের পর বিপাকে পড়েছেন সিসিকের এই সাত কাউন্সিলর। আগেই দল থেকে বহিষ্কৃত হওয়া এই নেতারা এবার জনপ্রতিনিধির পদও হারালেন। গত ২৭ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে সিলেটসহ দেশের ১২ সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয়।
দেবাশীষ দেবু, সিলেট
01 October, 2024, 04:45 pm
Last modified: 01 October, 2024, 04:48 pm

গত জুনে অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে দলীয় নিষেধাজ্ঞা অমান্য করে প্রার্থী হয়েছিলেন বিএনপির ৪৩ নেতা। দলের নির্দেশনা অমান্য করায় তাদের সে সময় আজীবন বহিষ্কার করে বিএনপি। এর মধ্যে সাতজন কাউন্সিলর পদে নির্বাচিত হন।

তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণের পর বিপাকে পড়েছেন সিসিকের এই সাত কাউন্সিলর। আগেই দল থেকে বহিষ্কৃত হওয়া এই নেতারা এবার জনপ্রতিনিধির পদও হারালেন। গত ২৭ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে সিলেটসহ দেশের ১২ সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয়।

সিসিক সূত্রে জানা যায়, গত জুনের নির্বাচনে দলীয় সমর্থন ছাড়াই বিএনপির আজীবন বহিষ্কৃত সাত নেতা কাউন্সিলর পদে নির্বাচিত হন। তাদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ছয়জন এবং এক সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হন। শপথ গ্রহণের পর আওয়ামী লীগ দলীয় কাউন্সিলরদের কাছে তারা কিছুটা কোণঠাসা থাকলেও ৫ আগস্টের পর পরিস্থিতি বদলে যায়।

৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর সিসিকের আওয়ামী লীগ দলীয় সব মেয়রসহ কাউন্সিলররা আত্মগোপনে চলে যান। অনেকে দেশ ছেড়ে পালিয়েও যান। এরপর থেকে সিসিকে প্রভাবশালী হয়ে উঠেন বিএনপিপন্থী কাউন্সিলররা। ৫ আগস্টের পর সিসিকের সকল কর্মকাণ্ডে বিএনপিপন্থী এই কাউন্সিলরদের সক্রিয় অংশগ্রহণ দেখা যায়, এবং তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণেও ভূমিকা রাখেন। তবে এই ক্ষমতা বেশিদিন স্থায়ী হয়নি; ২৭ সেপ্টেম্বর মন্ত্রণালয় সব কাউন্সিলরদের অপসারণ করে।

জানা যায়, গত নির্বাচনে সিসিকের ১ নম্বর ওয়ার্ড থেকে সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ তৌফিকুল হাদী কাউন্সিলর নির্বাচিত হন। মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম ৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন। ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন বিএনপির সাবেক সদস্য নজরুল ইসলাম মুমিন। ১৮ নম্বর ওয়ার্ড থেকে বিএনপির সাবেক সদস্য এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল বিজয়ী হন। ২১ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল রকিব তুহিন। ৩৯ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমন। এছাড়া মহানগর মহিলা দলের সহ-সভাপতি মোছা. রুহেনা খানম মুক্তা সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হন।

এ বিষয়ে মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, "দল আমাকে বহিষ্কার করেছে। আমি তো দলকে বহিষ্কার করিনি। আমি এখনও বিএনপির কর্মী এবং দলের জন্য কাজ করে যাচ্ছি।"

তিনি বলেন, "বহিষ্কার-তিরস্কার এগুলো রাজনীতির অংশ। অতীতে অনেক নেতাকে বিএনপি বহিষ্কার করেছিল, কিন্তু তারা এখন দলের উচ্চপদে আছেন। আমি আশা করি, অতীতের অবদান স্মরণ করে দল আমাকে ফিরিয়ে নেবে।"

শামীম আরও বলেন, "নির্বাচনে অংশ নিয়েছিলাম জনগণের চাপে। আমার এলাকার জনগণ আওয়ামী লীগের গুন্ডাতন্ত্র থেকে মুক্তি চাইছিল, তাই তারা আমাকে জোর করে প্রার্থী করে। বিএনপির শীর্ষ নেতারা বিষয়টি বুঝতে পারবেন বলে আমার বিশ্বাস।"

Related Topics

টপ নিউজ

সিলেট সিটি কর্পোরেশন / কাউন্সিলর / বিএনপি / অপসারণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net