Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
হিজবুল্লাহপ্রধানের মৃত্যু ‘প্রতিশোধ নেওয়া হবে’: ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক

বিবিসি
29 September, 2024, 09:45 am
Last modified: 29 September, 2024, 09:47 am

Related News

  • ইরান যুদ্ধের পর উপসাগরীয় দেশগুলো অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • উপসাগরীয় দেশগুলোকে ‘সঠিক পক্ষে’ থাকার আহ্বান মোজতবা খামেনির
  • হরমুজ: যেখানে সাম্রাজ্য, বাণিজ্য আর যুদ্ধ শতাব্দীর পর শতাব্দী ধরে মুখোমুখি
  • অর্থনৈতিক যুদ্ধে জয়ী হতে ‘সুপারপাওয়ার’ হওয়া জরুরি নয়, প্রমাণ করল ইরান
  • ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

হিজবুল্লাহপ্রধানের মৃত্যু ‘প্রতিশোধ নেওয়া হবে’: ইরানের হুঁশিয়ারি

বিবিসি
29 September, 2024, 09:45 am
Last modified: 29 September, 2024, 09:47 am
ছবি: ইপিএ

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার একদিন পর ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, হিজবুল্লাহপ্রধানের এই মৃত্যুর 'প্রতিশোধ নেওয়া হবে'।

'মহান নাসরুল্লাহর শাহাদাত বরণের' ঘটনায় ইরানে পাঁচ দিনের শোক ঘোষণা করেছেন আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, নাসরুল্লাহ 'একটি পথ এবং চিন্তাধারা', যা অব্যাহত থাকবে।

ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার বৈরুতে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের একজন জেনারেলও নিহত হয়েছেন। 

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রায় এক বছরের আন্তঃসীমান্ত লড়াইয়ের পর এই হামলায় এখন বিস্তৃত অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আয়াতুল্লাহ খামেনি এখন কী সিদ্ধান্ত নেন, তার ওপরই মূলত নির্ভর করছে মধ্যপ্রাচ্যের পরবর্তী ঘটনাপ্রবাহ। 

এখন পর্যন্ত তিনি ও অন্যান্য শীর্ষস্থানীয় ইরানি নেতারা গত কয়েক সপ্তাহে হিজবুল্লাহর ওপর ইসরায়েল যে গুরুতর হামলা চালিয়েছে, তার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি এড়িয়ে চলেছেন। এর কারণ সম্ভবত ইরান তার প্রধান শত্রু ইসরায়েলের সাথে সরাসরি সংঘাত এড়াতে চায়।

জুলাইয়ে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যে হুমকি দিয়েছিল, সে বিষয়েও ইরান কোনো পদক্ষেপ নেয়নি। 

হিজবুল্লাহ ও হামাস উভয়কেই ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য পশ্চিমা দেশ দেশ সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছে। 

এর আগে শনিবার আয়াতুল্লাহ খামেনি মুসলমানদেরকে তাদের 'সম্পদ ও সাহায্য নিয়ে' হিজবুল্লাহর পাশে দাঁড়ানোর আহ্বান জনান। তবে নাসরুল্লাহকে হত্যা করা হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেননি। 

তিনি বলেছেন, 'এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করা হবে প্রতিরোধের শক্তি দ্বারা, যার অগ্রভাগে থাকবে হিজবুল্লাহ।'

এদিকে বার্তা সংস্থা রয়টার্স দুই আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ইরানের সর্বোচ্চ নেতাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 

রয়টার্স আরও বলেছে, পরবর্তী পদক্ষেপ ঠিক করার জন্য ইরান হিজবুল্লাহ ও অন্য মিত্রদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে বলে জানা গেছে। 

শুক্রবার ইসরায়েলের হামলায় বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়ের বেশ কয়েকটি ভবন গুঁড়িয়ে গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এসব ভবনের নিচে হিজবুল্লাহর প্রধান কার্যালয় ছিল। 

হিজবুল্লাহ শনিবার নাসরাল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী নাসরুল্লাহসহ তাদের দক্ষিণ ফ্রন্টের প্রধান আলি কারাকি ও অন্যান্য কমান্ডার নিহত হওয়ার যে দাবি করেছে, সংগঠনটি সে বিষয়ে মন্তব্য করেনি। 

ইরানের বিপ্লবী গার্ড কোর-সংশ্লিষ্ট (আইআরজিসি) সংবাদ সংস্থা সাবেরিন নিউজ জানিয়েছে, শুক্রবার দাহিয়েতে আইআরজিসির ডেপুটি কমান্ডার অভ অপারেশন জেনারেল আব্বাস নীলফরোশানও 'শহিদ' হয়েছেন। 

সংবাদ ওয়েবসাইট দিদবান বলেছে, আব্বাসকে 'নাসরাল্লাহর সাথে' হত্যা করা হয়েছে। তবে ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

ইরান / হিজবুল্লাহ / হাসান নাসরুল্লাহ / ইসরায়েল-হিজবুল্লাহ / ইরান-ইসরায়েল / আয়াতুল্লাহ আল খামেনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • ইরান যুদ্ধের পর উপসাগরীয় দেশগুলো অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • উপসাগরীয় দেশগুলোকে ‘সঠিক পক্ষে’ থাকার আহ্বান মোজতবা খামেনির
  • হরমুজ: যেখানে সাম্রাজ্য, বাণিজ্য আর যুদ্ধ শতাব্দীর পর শতাব্দী ধরে মুখোমুখি
  • অর্থনৈতিক যুদ্ধে জয়ী হতে ‘সুপারপাওয়ার’ হওয়া জরুরি নয়, প্রমাণ করল ইরান
  • ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net