Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
গত ছয় মাসে ব্যাংকের টাকা, গ্যাস-বিদ্যুতের সরবরাহ ছিল মাথাব্যথার বড় কারণ: ডিসিসিআই সভাপতি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
28 September, 2024, 05:30 pm
Last modified: 29 September, 2024, 01:46 pm

Related News

  • বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%
  • শ্রীকাইল গ্যাসক্ষেত্রের কূপ উদ্বোধন: জাতীয় গ্রিডে যোগ হলো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • দেশের মোট ব্যাংক ঋণের ৮৭% ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কেন্দ্রীভূত
  • নভেম্বরেও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি মন্থর, নেমেছে ৬.৫৮ শতাংশে
  • মাত্র দুই সপ্তাহে সরকারের ব্যাংক ঋণ বেড়েছে ৩৩,৫৪২ কোটি টাকা

গত ছয় মাসে ব্যাংকের টাকা, গ্যাস-বিদ্যুতের সরবরাহ ছিল মাথাব্যথার বড় কারণ: ডিসিসিআই সভাপতি

ডিসিসিআই প্রেসিডেন্ট আশরাফ আহমেদ বলেন, 'এখনো আমরা গ্যাস-বিদ্যুতের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। লেবার আনরেষ্ট (শ্রমিক অসন্তোষ) ও জ্বালানির সমস্যা সমাধান করতে না পারলে এবং দিনে অন্তত যদি ৪ ঘণ্টাও একটানা কারখানা চালানো না যায়– তাহলে এক্সপোর্টে বড় ধাক্কা আসবে।
টিবিএস রিপোর্ট
28 September, 2024, 05:30 pm
Last modified: 29 September, 2024, 01:46 pm
ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ

শিল্প প্রতিষ্ঠান পরিচালনার জন্য গত ছয় মাসে ব্যাংকের টাকা ও গ্যাস-বিদ্যুতের সংকট সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ছিল বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির (ডিসিসিআই) প্রেসিডেন্ট আশরাফ আহমেদ।

শনিবার ডিসিসিআই আয়োজিত 'বাই-ইকোনমিক স্টেট অ্যান্ড ফিউচার আউটলুক অব বাংলাদেশ ইকোনমি- প্রাইভেট সেক্টর পার্সপেক্টিভ' শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় তিনি এ কথা বলেন।

ডিসিসিআই প্রেসিডেন্ট আশরাফ আহমেদ বলেন, 'এখনো আমরা গ্যাস-বিদ্যুতের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। লেবার আনরেষ্ট (শ্রমিক অসন্তোষ) ও জ্বালানির সমস্যা সমাধান করতে না পারলে এবং দিনে অন্তত যদি ৪ ঘণ্টাও একটানা কারখানা চালানো না যায়– তাহলে এক্সপোর্টে বড় ধাক্কা আসবে। এমএসএমইতেও (অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান) উৎপাদন কমে আসছে। এটাকে স্থিতিশীল করতে না পারলে শুধু এক্সপোর্টেই নয়, কর্মসংস্থানেও বড় ধাক্কা আসবে।  
 
এই সংকটটা শুধু যে আরএমজিতে (তৈরি পোশাকখাত)  তা নয়, নন-আরএমজিতেও প্রকট। এরমধ্যেই আমরা খবর পাচ্ছি গ্যাসের মজুদ কমে আসছে। তবে এ বছরের শেষে যদি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সরবরাহ ব্যবস্থায় আসে তাহলে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। এই অবস্থার উত্তরণে দ্রুত বিকল্প ব্যবস্থার দরকার বলে জানান ডিসিসিআই প্রেসিডেন্ট।

তিনি বলেন, শ্রমিক অসন্তোষ শুধু আশুলিয়াতে ছিল, এটা এখন এর বাইরেও দেখা যাচ্ছে। এই অবস্থায় যদি অবস্থার পরিবর্তন করে যদি আস্থা ফেরানো না যায় তাহলে তা বিনিয়োগেও আঘাত করবে। এমনিতেই গত তিন-চার বছর ধরে বেসরকারি খাতে বিনিয়োগের প্রবৃদ্ধি ২৪ শতাংশের আশপাশেই থমকে রয়েছে।

সেমিনারের মূল প্রবন্ধে বলা হয়, অন্তবর্তীকালীন সরকার আর্থিকখাত সংস্কারে এরমধ্যেই কিছু সংষ্কার প্রস্তাব হাতে নিযেছে। এগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে তার ইতিবাচক প্রভাব অর্থনীতিতে আসবে। হয়তো সেটা সময়সাপেক্ষ। সরকার যদি এখন কর রাজস্ব বাড়াতে পারে— তাহলে বৈশ্বিক যে ঋণ রয়েছে, সেটা প্রদানের সক্ষমতা বাড়বে। এর জন্য রাজস্ব আহরণে জোর দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার বাড়িয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে, এটার ফল পেতে হলেও অবশ্য আমাদেরকে ৩-৬ মাস অপেক্ষা করতে হবে। তাছাড়া যে ১০-১০টি দুর্বল ব্যাংক নিয়ে সংস্কারের কথা হচ্ছে— তার প্রভাবটা যাতে ব্যাংকখাতের সব ব্যাংকের ওপর না পরে, সেদিকে নজর রাখতে হবে এবং শিল্প ও এমএসএমইতে যে ব্যাংকের ঋণ— সেটাকে স্বাভাবিক রাখার সুপারিশও করেছে ডিসিসিআই।

Related Topics

টপ নিউজ

ব্যাংক ঋণ / গ্যাস ও বিদ্যুৎ সংকট / ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%
  • শ্রীকাইল গ্যাসক্ষেত্রের কূপ উদ্বোধন: জাতীয় গ্রিডে যোগ হলো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • দেশের মোট ব্যাংক ঋণের ৮৭% ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কেন্দ্রীভূত
  • নভেম্বরেও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি মন্থর, নেমেছে ৬.৫৮ শতাংশে
  • মাত্র দুই সপ্তাহে সরকারের ব্যাংক ঋণ বেড়েছে ৩৩,৫৪২ কোটি টাকা

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net