Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
পিকনিকের নামে শিক্ষার্থীদের আদালতে নিয়ে সাক্ষ্য দেওয়ানোর অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

বাংলাদেশ

উত্তরাঞ্চল প্রধান
24 September, 2024, 07:55 pm
Last modified: 24 September, 2024, 07:59 pm

Related News

  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • ৫ কার্যদিবসেই বিচার: শিশু রামিসা হত্যা মামলার রায়ের ৪০ মিনিট
  • কাঙ্ক্ষিত রায় পেয়েছি, দ্রুত কার্যকর দেখতে চাই: শিশু রামিসার বাবা
  • পল্লবীর শিশু রামিসা হত্যা মামলার রায় রোববার
  • লিচু সংরক্ষণে গবেষণার উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

পিকনিকের নামে শিক্ষার্থীদের আদালতে নিয়ে সাক্ষ্য দেওয়ানোর অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

এ ঘটনায় সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক ও শিক্ষকপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলেও জানা গেছে।
উত্তরাঞ্চল প্রধান
24 September, 2024, 07:55 pm
Last modified: 24 September, 2024, 07:59 pm
ফাইল ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের পাচুড়িয়া মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শিক্ষার্থীদের পিকনিকের নামে আদালতে নিয়ে সাক্ষ্য দেওয়ানোর অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) এ ঘটনা জানাজানি হলে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয়রা জানান, পিকনিকের জন্য বিদ্যালয় ছুটি ঘোষণা করে তিনটি বাস ভাড়া করে শিক্ষার্থীদের পাবনা শহরে নিয়ে যাওয়া হয়। এ পিকনিক হওয়ার কথা ছিল পাবনার রানা ইকো পার্কে।

কিন্তু প্রধান শিক্ষক বাসের গন্তব্য পরিবর্তন করে শিক্ষার্থীদের নিয়ে যান পাবনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। সেখানে শিক্ষার্থীদেরকে একটি ইভটিজিং মামলায় সাক্ষ্য দিতে হয়।

জানা গেছে, কয়েকজন নারী শিক্ষার্থীকে আলাদাভাবে ডেকে নিয়ে প্রধান শিক্ষক আদালতে জবানবন্দি দিতে বলেন।

বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, কয়েক মাস আগে প্রধান শিক্ষক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উত্ত্যক্তের ঘটনায় একটি মামলা করেন। সোমবার ছিল ওই মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ।

দীর্ঘসময় আদালতে থাকার কারণে এ সময় শিক্ষার্থীদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে এবং ভয়ে অভিভাবকদের ফোন করে বিষয়টি জানায়।

এ ঘটনায় সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক ও শিক্ষকপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলেও জানা গেছে।

একজন অভিভাবক শফিকুল ইসলাম জানান, তার মেয়ে পিকনিকে যাবে বলে দুইশ' টাকা চাঁদা নেয়া হয়, কিন্তু পরে তিনি জানতে পারেন, তাদের আদালতে নিয়ে যাওয়া হয়েছে।

'আজ [সোমবার] দুপুরে ওরা পিকনিকে যাওয়ার পরে জানতে পারলাম হেডমাস্টার ছেলেমেয়েদের পাবনা কোর্টে নিয়ে গেছেন। আমিতো বিষয়টি জানার পরে শঙ্কায় পড়ে যাই,' বলেন তিনি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, বিদ্যালয়ের মেয়েদের ইভটিজিং করার ঘটনায় কয়েকমাস আগে চাটমোহর থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেন।

'বর্তমানে অভিযোগটি পাবনা কোর্টে বিচারাধীন। সে মামলায় সোমবার ১৫ জন মেয়ের আদালতে সাক্ষ্য প্রদানের তারিখ ধার্য ছিল,' বলেন তিনি।

'পাবনায় মেয়েদের সাক্ষ্য প্রদানের বিষয়টি সকল ছাত্রছাত্রীরা জানার পরে তারাও তাদের সহপাঠীদের সঙ্গে পাবনা কোর্টে যেতে চায়,' আরও বলেন জাহাঙ্গীর আলম।

শিক্ষার্থীরা নিজেরাই পিকনিকের জন্য টাকা তুলেছে এবং আয়োজন করেছে দাবি করে তিনি বলেন, 'আমি শুধু পিকনিক স্পটে যাওয়ার আগে আদালতে কয়েকজন মেয়েকে নিয়ে গিয়ে সাক্ষ্য প্রদান করিয়েছি।'

বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আগেই জানানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।

আদালত থেকে পরে শিক্ষার্থীদের পিকনিকের জন্য নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী বলেন, কোর্টে সাক্ষ্য প্রদানের কথা বলে সকল শিক্ষার্থীকে কোর্টে নিয়ে যাওয়া কাজটি ঠিক হয়নি। 'অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।'

পাচুড়িয়া মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিমও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

পাবনা / আদালত / প্রধান শিক্ষক / পিকনিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • ৫ কার্যদিবসেই বিচার: শিশু রামিসা হত্যা মামলার রায়ের ৪০ মিনিট
  • কাঙ্ক্ষিত রায় পেয়েছি, দ্রুত কার্যকর দেখতে চাই: শিশু রামিসার বাবা
  • পল্লবীর শিশু রামিসা হত্যা মামলার রায় রোববার
  • লিচু সংরক্ষণে গবেষণার উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net