Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
যুগ্ম সচিব পদে পদোন্নতি চান ২৫ ক্যাডারের কর্মকর্তারা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
17 September, 2024, 05:30 pm
Last modified: 18 September, 2024, 02:54 pm

Related News

  • ভেজালবিরোধী কার্যক্রম জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি, কয়েকজনের পদোন্নতি
  • ট্রাম্প নেতানিয়াহু ও ইসরায়েলকে ‘নজিরবিহীন অপমানের’ মুখোমুখি করেছেন: সাবেক ইসরায়েলি মন্ত্রী
  • রাজধানীর ৪ বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

যুগ্ম সচিব পদে পদোন্নতি চান ২৫ ক্যাডারের কর্মকর্তারা 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব নুরুল আমিন সাংবাদিকদের বলেন, ১৩ থেকে ২২তম বিসিএস পর্যন্ত প্রশাসন ক্যাডার ছাড়া অন্য ২৫টি ক্যাডারের ১৯৪ জন উপসচিব পদোন্নতি বঞ্চিত আছেন। ২০২৩ সাল থেকেই এসব কর্মকর্তারা পদোন্নতির দাবি জানিয়ে আসছেন।
টিবিএস রিপোর্ট 
17 September, 2024, 05:30 pm
Last modified: 18 September, 2024, 02:54 pm
ছবি: সংগৃহীত

প্রশাসন ক্যাডার ছাড়া অন্য সব ক্যাডার থেকে উপসচিব হওয়া ১৯৪ জন কর্মকর্তা যুগ্ম সচিব পদে পদোন্নতির দাবি জানিয়েছেন।

এই দাবিতে তারা মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

নিজেদের 'বঞ্চিত' দাবি করা এসব কর্মকর্তারা জানান, প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের দফায় দফায় পদোন্নতি দেওয়া হলেও– তাদেরকে শুধু আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেয়নি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব নুরুল আমিন সাংবাদিকদের বলেন, ১৩ থেকে ২২তম বিসিএস পর্যন্ত প্রশাসন ক্যাডার ছাড়া অন্য ২৫টি ক্যাডারের ১৯৪ জন উপসচিব পদোন্নতি বঞ্চিত আছেন। ২০২৩ সাল থেকেই এসব কর্মকর্তারা পদোন্নতির দাবি জানিয়ে আসছেন।

সরকার পতনের পর ২৫টি ক্যাডারের কর্মকর্তারা গত ১১ আগস্ট জনপ্রশাসন সচিবের কাছে তাদের পদোন্নতির দাবি জানান। এই দাবিতে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। কিন্তু, এই ২৫ ক্যাডারের উপসচিবদের যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়ার কোনো উদ্যোগ নেয়নি জনপ্রশাসন মন্ত্রণালয়।

উপসচিব নুরুল আমিন বলেন, এসব কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার বিষয়ে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) এর সভা ডাকা হয়নি।  আজকে জনপ্রশাসন সচিব বলেছেন, মন্ত্রিপরিষদ সচিব এসএসবির সভাপতি, তিনি তারিখ দিলে সভা আহ্বান করা হবে।

'এরপর বঞ্চিত কর্মকর্তারা মন্ত্রিপরিষদ সচিবের কাছে গেছেন।  মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, জনপ্রশাসন সচিব সভা আহবান করার জন্য প্রস্তুত কিনা– তা তিনি জানেন না। জনপ্রশাসন সচিব চাইলে তিনি (মন্ত্রিপরিষদ সচিব) সময় দেবেন। এসএসবি সভা আহবানের বিষয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব' - যোগ করেন নুরুল আমিন।  

Related Topics

টপ নিউজ

পদোন্নতি / দাবি / যুগ্ম সচিব / সচিবালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
    ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ছবি: এএফপি
    দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ছবি: সিসিটিভি
    চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
    রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • ফাইল ছবি
    বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Related News

  • ভেজালবিরোধী কার্যক্রম জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি, কয়েকজনের পদোন্নতি
  • ট্রাম্প নেতানিয়াহু ও ইসরায়েলকে ‘নজিরবিহীন অপমানের’ মুখোমুখি করেছেন: সাবেক ইসরায়েলি মন্ত্রী
  • রাজধানীর ৪ বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Most Read

1
ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
খেলা

‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

2
ছবি: এএফপি
খেলা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

3
ছবি: সিসিটিভি
আন্তর্জাতিক

চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

4
রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
অর্থনীতি

রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১

6
ফাইল ছবি
অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net