Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
সাভার-আশুলিয়া, জিরানী, গাজীপুর এলাকায় আজও বিজিএমইর ২২ কারখানা বন্ধ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 September, 2024, 01:40 pm
Last modified: 17 September, 2024, 01:44 pm

Related News

  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ
  • ২,৫০০ কোটি টাকা বরাদ্দের জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন বিজিএমইএ'র
  • ৪ লাখ ডলার বকেয়া: আদিত্য বিড়লা সংশ্লিষ্ট ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন বন্ধের নির্দেশ বিজিএমইএর
  • ব্যবসা সহজ করার ব্যাপারে ব্যবসায়ীদের পরামর্শ চাইলেন অর্থমন্ত্রী

সাভার-আশুলিয়া, জিরানী, গাজীপুর এলাকায় আজও বিজিএমইর ২২ কারখানা বন্ধ 

সাভার-আশুলিয়া, জিরানী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা মহানগর এবং চট্টগ্রাম এলাকার মোট ২,১৪৪টি কারখানার মধ্যে চালু রয়েছে ২,১২২টি কারখানা
টিবিএস রিপোর্ট
17 September, 2024, 01:40 pm
Last modified: 17 September, 2024, 01:44 pm
ফাইল ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বিজিএমই'র সদস্য পোশাক কারখানাগুলোর মধ্যে বিভিন্ন দাবিতে বন্ধ রয়েছে ২২টি কারখানা। 

সাভার-আশুলিয়া, জিরানী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা মহানগর এবং চট্টগ্রাম এলাকার মোট ২,১৪৪টি কারখানার মধ্যে চালু রয়েছে ২,১২২টি কারখানা।

বিজিএমইএ সূত্র আরও জানায়, এরমধ্যে আশুলিয়ার মোট ২৭২টি কারখানার মধ্যে ১৩/১ ধারায় (নো ওয়ার্ক, নো পে) বন্ধ আছে ১৫টি কারখানা। এছাড়া, খোলা রাখার পর কাজ বন্ধ আছে, এমন কারখানার সংখ্যা ৪টি। আশুলিয়ায় আজ চালু আছে মোট ২৫৩টি কারখানা।

এরমধ্যে আগস্ট মাসের বেতন দিয়েছে এমন কারখানার সংখ্যা ২৬০টি (৯৫.৫৮%)। আগস্ট মাসের বেতন দেয়নি ১২টি (৪.৪২%) কারখানা। 

আশুলিয়ায় ১৩/১ ধারায় বন্ধ থাকা কারখানাগুলো হলো- ম্যাসকট গার্মেন্টস লিমিটেড, ম্যাসকট নিট লিমিটেড, ম্যাসকট ফ্যাশন লিমিটেড, রেডিয়েন্স জিন্স, রেডিয়েন্স ফ্যাশন, স্ক্যান্ডেক্স (বিডি) লিমিটেড, হামজা ক্লথিং, আরকে নিট লিমিটেড, সান অ্যাপারেলস লিমিটেড, টেক ম্যাক্স লিমিটেড, শিন শিন অ্যাপারেলস লিমিটেড, পার্ল গার্মেন্টস লিমিটেড, জেনারেশন নেক্সট লিমিটেড, ইউফোরিয়া লিমিটেড এবং  সুসুকা নিট লিমিটেড।

এছাড়া কারখানা খোলা পর কাজ বন্ধ আছে বা শ্রমিকরা চলে গেছেন- এমন কারখানাগুলো হলো- রেডিয়েন্স নিটওয়্যার লিমিটেড,  এস-২১ অ্যাপারেলস লিমিটেড, কমফিট কম্পোজিট লিমিটেড এবং সাউদার্ন গার্মেন্টস লিমিটেড।

বিজিএমইএ জানায়, গাজীপুর এলাকায় আজ খোলা আছে মোট ৮৭৬টি কারখানা, বন্ধ আছে ৩টি। সাভার-আশুলিয়া এবং জিরানী এলাকা মিলিয়ে খোলা কারখানার সংখ্যা ৪০৭টি, বন্ধ আছে ১৯টি।

এছাড়া, নারায়ণগঞ্জ, ঢাকা মহানগর এবং চট্টগ্রাম এলাকার যথাক্রমে মোট ২০৯টি, ৩০২টি এবং ৩৫০টি কারখানার সবগুলোই আজ চালু রয়েছে। এখন পর্যন্ত এসব এলাকার কোনো কারখানা বন্ধের খবর পাওয়া যায়নি। 

বিজিএমইর এই সদস্য কারখানাগুলোর মধ্যে শ্রমিকদের আগস্ট মাসের বেতন পরিশোধ করেছে ২,০২২টি কারখানা; আগস্টে বেতন না দেওয়া কারখানার সংখ্যা ১২২টি।

এদিকে, আজ সকালে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে।

ঢাকার আশুলিয়ায় শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষে রোকেয়া বেগম নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন শ্রমিক।

নিহত রোকেয়া বেগম আশুলিয়ার জিরাবো এলাকার ম্যাসকট গার্মেন্টস লি.-এ সহকারী সেলাই মেশিন অপারেটর পদে কর্মরত ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

 

Related Topics

টপ নিউজ

পোশাক কারখানা / পোশাক কারখানা বন্ধ / বিজিএমইএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
    সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: তাসনিম নিউজ
    ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Related News

  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ
  • ২,৫০০ কোটি টাকা বরাদ্দের জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন বিজিএমইএ'র
  • ৪ লাখ ডলার বকেয়া: আদিত্য বিড়লা সংশ্লিষ্ট ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন বন্ধের নির্দেশ বিজিএমইএর
  • ব্যবসা সহজ করার ব্যাপারে ব্যবসায়ীদের পরামর্শ চাইলেন অর্থমন্ত্রী

Most Read

1
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

2
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

3
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: তাসনিম নিউজ
আন্তর্জাতিক

ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net