Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
বিশ্বব্যাংক ও এডিবির কাছ থেকে ২.৫ বিলিয়ন ডলার ঋণ প্রস্তাব পেল কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
16 September, 2024, 10:25 am
Last modified: 16 September, 2024, 10:30 am

Related News

  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সংক্রান্ত সেবার উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • বিশ্বব্যাংক-আইএমএফের কথায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জন-দুর্ভোগ বাড়িয়েছেন: গোলাম পরওয়ার
  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • দেশে ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠার সুপারিশ এডিবির

বিশ্বব্যাংক ও এডিবির কাছ থেকে ২.৫ বিলিয়ন ডলার ঋণ প্রস্তাব পেল কেন্দ্রীয় ব্যাংক

রোববার (১৫ সেটেম্বর) বিশ্বব্যাংক ও এডিবি’র প্রতিনিধিদলের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভায় এ প্রস্তাব দেওয়া হয়েছে বলে টিবিএসকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক হুসনে আর শিখা
টিবিএস রিপোর্ট
16 September, 2024, 10:25 am
Last modified: 16 September, 2024, 10:30 am

কেন্দ্রীয় ব্যাংকের স্ট্র্যাকচারাল রিফর্ম, পরামর্শ মোতাবেক পলিসি ইমপ্লিমেন্টেশন (নীতি বাস্তবায়ন), ইনভেস্টমেন্ট লোনসহ বেশ কয়েকটি প্যাকেজে বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)- এর কাছে থেকে মোট ২.৫ বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল রোববার (১৫ সেটেম্বর) বিশ্বব্যাংক ও এডিবি'র প্রতিনিধিদলের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভায় এ প্রস্তাব দেওয়া হয়েছে বলে টিবিএসকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক হুসনে আর শিখা।

তিনি বলেন, বিশ্বব্যাংক ১ বিলিয়ন ডলারের একটি ঋণ প্যাকেজের প্রস্তাব দিয়েছে; এরমধ্যে ৭৫০ মিলিয়ন ডলার হলো পলিসি-বেজড লোন (পিবিএল)— যা কেন্দ্রীয় ব্যাংকের সুনির্দিষ্ট নীতি বাস্তবায়নে ব্যবহৃত হবে।

এছাড়া, আরো ২৫০ মিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট লোন (বিনিয়োগ ঋণ) বর্তমানে বিবেচনাধীন রয়েছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র।

সভায় উপস্থিত কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "কী ধরনের পলিসি আমাদের নিতে হবে, এ নিয়ে বিশ্বব্যাংক এখনো পর্যন্ত সরাসরি আমাদের কিছু বলেনি। তবে তারা অ্যাসেট কোয়ালিটি রিভিউ, অডিট করাসহ ব্যাংক রিফর্ম টাস্কফোর্সের কিছু কাজের কথা উল্লেখ করেছে।"

এদিকে, এডিবির প্রস্তাবের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, এডিবি ২০০ মিলিয়ন ডলারের বেশি ইনভেস্টমেন্ট লোনসহ (বিনিয়োগ ঋণ) তিন ধাপে ১.৫ বিলিয়ন ডলার পলিসি-বেজড লোনের প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে আরও বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে মোট পরিমাণের ৫০০ মিলিয়ন ডলার বিতরণ করা হবে।

সভায় উপস্থিত কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "সরকার এখন যেসব রিফর্ম কার্যক্রম চালাচ্ছে, বিশ্বব্যাংক সেখানে পলিসি সাপোর্ট দেবে। সরকারের পক্ষ থেকে এডিবি, জাইকা, ইউএসএআইডি'র মতো অর্গানাইজেশনগুলোর কাছে থেকে আমরা রিফর্মের জন্য বিভিন্ন ধরনের অ্যাসিস্টেনস নেওয়ার কথা বলেছি। সে ধারাবাহিকতাতেই বিশ্বব্যাংক এবং এডিবি ঋণ প্রস্তাব দিয়েছে।" 

"এছাড়া, সংগঠন দুটির কাছে রিফর্ম এক্টিভিটির অংশ হিসেবে দেশের ম্যাক্রোইকনোমিক পরিস্থিতি, কেন্দ্রীয় ব্যাংকের রিফর্ম পরিকল্পনা ও রোডম্যাপ জানানো হয়েছে," যোগ করেন তিনি। 

এর বাইরে, মার্কিন ট্রেজারি বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নিম্যানের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে দেখা করেছে। তাদেরও দেশের ম্যাক্রোইকনোমিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানান মুখপাত্র হুসনে আরা।

এক প্রশ্নের জবাবে মুখপাত্র নিশ্চিত করেন, মার্কিন ট্রেজারি টিম কেন্দ্রীয় ব্যাংককে ঋণের পরিমাণ সম্পর্কে কিছু উল্লেখ করেনি।

Related Topics

টপ নিউজ

এডিবি / বিশ্বব্যাংক / কেন্দ্রীয় ব্যাংক / ঋণ প্রস্তাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সংক্রান্ত সেবার উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • বিশ্বব্যাংক-আইএমএফের কথায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জন-দুর্ভোগ বাড়িয়েছেন: গোলাম পরওয়ার
  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • দেশে ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠার সুপারিশ এডিবির

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net