Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 22, 2026
'আমাদের জন্য কিছু একটা করুন': ১১ বছর ধরে ভাই নিখোঁজ, বোনের আর্তি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 August, 2024, 01:40 pm
Last modified: 30 August, 2024, 02:40 pm

Related News

  • হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু; নিখোঁজ ২, মুমূর্ষু অবস্থায় উদ্ধার ১
  • লিবিয়ায় নিখোঁজ ফরিদপুরের ২৪ তরুণ, ‘জীবিত ফিরিয়ে আনার’ আকুতি স্বজনদের
  • নেপালে তুষারধসে পর্বতারোহীসহ ১০ জন নিখোঁজ, ২ মরদেহ উদ্ধার
  • নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা

'আমাদের জন্য কিছু একটা করুন': ১১ বছর ধরে ভাই নিখোঁজ, বোনের আর্তি

টিবিএস রিপোর্ট
30 August, 2024, 01:40 pm
Last modified: 30 August, 2024, 02:40 pm
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আজ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন আওয়ামী সরকারের সময় গুম ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা। ছবি: টিবিএস

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আজ শুক্রবার (৩০ আগস্ট) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন আওয়ামী সরকারের সময় গুম ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা। গুম ও নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন 'মায়ের ডাক' এ মানববন্ধনের আয়োজন করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গুমের শিকার ও নিখোঁজ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা এ মানববন্ধনে অংশ নেন। প্রথমবারের মতো গুম ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা কোন খোলা জায়গা বা বড় পরিসরে তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে দেওয়ার জন্য দাঁড়াতে পেরেছেন।

নিখোঁজ ব্যক্তিদের ছবি, ব্যানার-পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে দাঁড়ান স্বজনরা। গুম হওয়া ব্যক্তি যারা ফিরে এসেছেন তারা তাদের ভয়ানক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এসময় ক্ষতিপূরণের দাবিও জানান তারা।

মানববন্ধনে ১১ বছর আগে নিখোঁজ হওয়া ছাত্রদল নেতা সেলিম রেজা পিন্টুর বোন রেহেনা আক্তার মুন্নি বলেন, 'আমার ছোট ভাই সূত্রাপুর থানার ছাত্রদল সভাপতি ছিল। প্রশাসনের লোক পরিচয় দিয়ে পল্লবী থেকে তাকে তুলে নিয়ে গেছে। তাদের সবার হাতে অস্ত্র ছিল। আজ ১১ বছর কোনো খোঁজ পাইনি'

তিনি আরও বলেন, 'গত ১১ বছর আমাদের আনন্দ ও উৎসব নেই। বাংলাদেশের স্বাধীন নাগরিকদের গুম করে নিয়ে যাবে, এতবড় সাহস হাসিনাকে কে দিয়েছে?'

এ সময় সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাজারবার ফাঁসি চান তিনি।

এই মানববন্ধনে নিখোঁজ আরেক ব্যক্তির স্বজন বলেন,'আমি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে বলতে চাই, তিনি অনেকবার আমাদের সাথে এসেছেন, একাত্মতা প্রকাশ করেছেন— স্যার দয়া করে আমাদের জন্য কিছু একটা করুন। আমরা আর পারছি না।'

মানববন্ধনে গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের শিকার ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চেয়েছেন তাদের পরিবারের সদস্যরা।

Related Topics

টপ নিউজ

নিখোঁজ / গুম / মানববন্ধন / মায়ের ডাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
    প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
  • ছবি: টিবিএস
    সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি যে অভিযোগে আটক হয়েছিলেন
  • দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের পূজামণ্ডপ। ছবি: টিবিএস
    শিল্পমান ও থিমের বিচারে চট্টগ্রামে শারদ সম্মাননা পেলো সেরা ৫ পূজামণ্ডপ
  • ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
    আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • দিল্লির রেসকোর্স মসজিদের ভেতরের অংশ। ছবি: সংগৃহীত
    দিল্লিতে মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে, আর কখনও আগের অবস্থায় ফেরাতে পারব না: সেলেনা গোমেজ

Related News

  • হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু; নিখোঁজ ২, মুমূর্ষু অবস্থায় উদ্ধার ১
  • লিবিয়ায় নিখোঁজ ফরিদপুরের ২৪ তরুণ, ‘জীবিত ফিরিয়ে আনার’ আকুতি স্বজনদের
  • নেপালে তুষারধসে পর্বতারোহীসহ ১০ জন নিখোঁজ, ২ মরদেহ উদ্ধার
  • নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা

Most Read

1
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি যে অভিযোগে আটক হয়েছিলেন

3
দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের পূজামণ্ডপ। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিল্পমান ও থিমের বিচারে চট্টগ্রামে শারদ সম্মাননা পেলো সেরা ৫ পূজামণ্ডপ

4
ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

5
দিল্লির রেসকোর্স মসজিদের ভেতরের অংশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ

6
ছবি: রয়টার্স
বিনোদন

ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে, আর কখনও আগের অবস্থায় ফেরাতে পারব না: সেলেনা গোমেজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net