Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করবে সরকার: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ

ইউএনবি
26 August, 2024, 05:45 pm
Last modified: 26 August, 2024, 05:58 pm

Related News

  • সাইবার সুরক্ষা আইনের খসড়ায় বাকস্বাধীনতা হরণের ব্যাপক ঝুঁকি রয়েছে, টিআইবির উদ্বেগ
  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • অন্তর্বর্তী সরকারের আমলে বাতিল ৩১ নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প পুনর্বিবেচনা করছে সরকার

প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করবে সরকার: প্রধান উপদেষ্টা

অধ্যাপক ইউনূস জানান, তিনি এমন এক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে সবাই নির্ভয়ে তাদের ধর্ম চর্চা করতে পারবে এবং যেখানে কোনো মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন হবে না।
ইউএনবি
26 August, 2024, 05:45 pm
Last modified: 26 August, 2024, 05:58 pm
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ একটি বিশাল পরিবার, এখানে সরকারের দায়িত্ব প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা।

সোমবার (২৬ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস জানান, তিনি এমন এক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে সবাই নির্ভয়ে তাদের ধর্ম চর্চা করতে পারবে এবং যেখানে কোনো মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন হবে না।

রাষ্ট্রীয় অতিথি যমুনায় একদল হিন্দু নেতার উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, 'আমাদের দায়িত্ব প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা। আমাদের কাজ হচ্ছে প্রত্যেক নাগরিকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা।'

তিনি বলেন, 'আমাদের দেশে মানুষের মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না। আমরা সমান নাগরিক। অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় বদ্ধপরিকর।'

হিন্দু নেতারা অনুষ্ঠান উপলক্ষে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তারা দেশের সম্প্রীতি ও সমৃদ্ধি এবং অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ চেয়েছেন। তারা দেশের বন্যাকবলিত অংশে জন্মাষ্টমী উদযাপন স্থগিত করেছেন এবং এই অঞ্চলে খাদ্য ও ত্রাণ পাঠিয়েছেন।

কর্মসূচিতে হিন্দু নেতাদের মধ্যে ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কাজল দেবনাথ ও মনিন্দ্র কুমার নাথ, ইসকনের চারু চরণ ব্রহ্মচারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বাসুদেব ধর ও সন্তোষ শর্মা এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রীতি চক্রবর্তী।
 
Related Topics

টপ নিউজ

ড. ইউনূস / অধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি
  • ফাইল ছবি: টিবিএস
    ১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের
  • ছবি: সংগৃহীত
    ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    ‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

Related News

  • সাইবার সুরক্ষা আইনের খসড়ায় বাকস্বাধীনতা হরণের ব্যাপক ঝুঁকি রয়েছে, টিআইবির উদ্বেগ
  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • অন্তর্বর্তী সরকারের আমলে বাতিল ৩১ নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প পুনর্বিবেচনা করছে সরকার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি

2
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের

5
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net