Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
সাকিবের আচরণ পিসিবির চোখে ‘অস্বাভাবিক ঘটনা’

খেলা

টিবিএস রিপোর্ট
25 August, 2024, 09:25 pm
Last modified: 26 August, 2024, 04:32 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পরিণতির কথা তুলে ধরে পাকিস্তানকে সতর্ক করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

সাকিবের আচরণ পিসিবির চোখে ‘অস্বাভাবিক ঘটনা’

সাকিবের এমন আচরণে বিস্ময় প্রকাশ করে তার দিকে এগিয়ে যান আম্পায়ার, জানার চেষ্টা করেন এটা কী করলেন তিনি। সাকিব তখন অঙ্গভঙ্গিতে হতাশা প্রকাশ করে নিজের বোলিং মার্কে ফিরতে থাকেন।
টিবিএস রিপোর্ট
25 August, 2024, 09:25 pm
Last modified: 26 August, 2024, 04:32 pm

টেস্টে প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ১০ উইকেটের ইতিহাসগড়া জয়ের পর বাংলাদেশের ক্রীকেটাঙ্গনে উচ্ছ্বাসের জোয়ার। বাংলাদেশ দলকে প্রশংসা ভাসাচ্ছেন অনেকে, জানাচ্ছেন অভিনন্দন। এর মাঝে সাকিব আল হাসানের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ম্যাচে অভিজ্ঞ এই অলরাউন্ডারের একটি আচরণকে অস্বাভাবিক ঘটনা বলেছে পাকিস্তানের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।

কেবল অস্বাভাবিক ঘটনা বলাই নয়, সাকিব সংশ্লিষ্ট সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে পিসিবি। নিজেদের ফেরিভায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া সেই ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, 'অস্বাভাবিক ঘটনা (আনইউজুয়াল অকারেন্স।'

ঘটনাটি পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের। ১০৩ রানে ৪ উইকেট হারিয়ে পাকিস্তান তখন চাপে। ৩৩তম ওভারের খেলা চলছিল, পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করা মোহাম্মদ রিজওয়ানকে বোলিং করছিলেন সাকিব। ওভারের দ্বিতীয় ডেলিভারিটি ছোড়ার শেষ মুহূর্তে তিনি বুঝতে পারেন রিজওয়ান প্রস্তুত নন। 

পাকিস্তানের ডানহাতি এই ব্যাটসম্যান পেছনে তাকিয়ে কাউকে কিছু একটা বলছিলেন। এর মাঝেই সাকিব বল করতে যান। প্রতিপক্ষ ব্যাটসম্যানকে প্রস্তুত না পেয়েই কিনা মেজাজ হারান সাকিব। ডেলিভারিটি না করলেও দুই কদম এগিয়ে রিজওয়ানের মাথার উপর দিয়ে বল ছুঁড়ে মারেন তিনি, সেই বল কুড়ান বাংলাদেশের উইকেটরক্ষক লিটন কুমার দাস। শর্ট লেগে দাঁড়ানো জাকির হাসান সঙ্গে সঙ্গে হাত তুলে রিজওয়ানের প্রতি দুঃখ প্রকাশ করেন। 

সাকিবের এমন আচরণে বিস্ময় প্রকাশ করে তার দিকে এগিয়ে যান আম্পায়ার রিচার্ড কেটেলবরো, জানার চেষ্টা করেন এটা কী করলেন তিনি। সাকিব তখন অঙ্গভঙ্গিতে হতাশা প্রকাশ করে নিজের বোলিং মার্কে ফিরে যান। তখনও হাত উঁচিয়ে বিস্ময় প্রকাশ করে যান আম্পায়ার, সাকিবের সঙ্গে কথা বলেন তিনি। এরপর হাত তুলে সাকিব 'স্যরি' বলেন আম্পায়ারকে।

এ সময় একজন ধারাভাষ্যকার দুইবার করে বলে ওঠেন, 'কী ছিল এটা।' আরেকজন বলতে থাকেন, 'সাকিব খুশি নন এবং হতাশ। রিজওয়ান প্রস্তুত ছিল না।' এই ঘটনার ভিডিও পোস্ট করে সাকিবকে একপ্রকার নিন্দাই জানিয়েছে পিসিবি। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশের পাকিস্তান সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পরিণতির কথা তুলে ধরে পাকিস্তানকে সতর্ক করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net