Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
'নকল' ভেবে বেজমেন্টে কয়েক যুগ পড়ে ছিল রেমব্রাঁর 'আসল' চিত্রকর্ম

অফবিট

টিবিএস ডেস্ক
02 September, 2020, 08:05 pm
Last modified: 02 September, 2020, 10:33 pm

Related News

  • পোর্ট্রেইট কিউবার্স: রুবিক্স কিউবে ভেসে ওঠা মুখের গল্প!
  • অবনের ঘাড়ে ইজেল বগলে রঙের বাক্স
  • চিত্রকর্ম ইতিহাসের দুর্ধর্ষ এক ঠকবাজ!
  • পিকাসোর ‘গের্নিকা’: ৮৪ বছর পরও যে চিত্রকর্মের প্রাসঙ্গিকতা কমেনি এতটুকু
  • অবশেষে ধরা পড়ল ভ্যান গঘের পেইন্টিং চোর?

'নকল' ভেবে বেজমেন্টে কয়েক যুগ পড়ে ছিল রেমব্রাঁর 'আসল' চিত্রকর্ম

১৯৫১ সালে 'হেড অব অ্যা বিয়ার্ডেড ম্যান' নামের এই চিত্রকর্ম ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের আশমোলিয়াম জাদুঘরে হস্তান্তর করা হয়।
টিবিএস ডেস্ক
02 September, 2020, 08:05 pm
Last modified: 02 September, 2020, 10:33 pm
'হেড অব অ্যা বিয়ার্ডেড ম্যান'। চিত্রকর্ম: রেমব্রাঁ

বিখ্যাত ডাচ চিত্রশিল্পী রেমব্রাঁর একটি চিত্রকর্ম নকল ভেবে কয়েক যুগ ধরে পড়ে ছিল বেজমেন্টে। সম্প্রতি বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই চিত্রকর্মটিই আসল। তারা ধারণা করছেন, ১৭শ শতকে রেমব্রাঁ তার অন্য মাস্টারপিস চিত্রগুলো যে গাছের কাঠে এঁকেছিলেন, এই চিত্রকর্মও একই গাছের কাঠেই আঁকা।

১৯৫১ সালে 'হেড অব অ্যা বিয়ার্ডেড ম্যান' নামের এই চিত্রকর্ম ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের আশমোলিয়াম জাদুঘরে হস্তান্তর করা হয়। চিত্রকর্মটি আসল ছবির একটি প্রতিলিপি মাত্র, ১৯৮২ সালে রেমব্রাঁ রিসার্চ প্রোজেক্ট এই সিদ্ধান্তে উপনীত হয়।

একজন বিশেষজ্ঞ এ ব্যাপারে জানান, ১৬৩০ সালে রেমব্রাঁ আরেক ডাচ চিত্রশিল্পী ইয়েন লিভেনসের সঙ্গে কাজ করার সময় তার আঁকা 'অ্যান্ড্রোমিডা চেইনড টু দ্য রকস' ও ইয়েনের আঁকা "পোট্রেট অব রেমব্রাঁ'স মাদার" যে গাছের কাঠে আঁকা হয়, এই চিত্রকর্মও একই গাছের কাঠেই আঁকা।

রেমব্রাঁর আঁকা নয়- ঘোষণা দেওয়া চিত্রকর্মগুলোর মধ্যে পুনরায় তারই আঁকা ঘোষণা দেওয়া চিত্রকর্মগুলোর মধ্যে এটিও একটি।

বাঁয়ে- পেইন্টিংটি; ডানে- সেটির একটি ইনফ্রারেড ভার্সন। ছবি: আশমোলিয়াম জাদুঘর, ইউনিভার্সিটি অব অক্সফোর্ড

গবেষণার মাধ্যমে গাছের বয়স নির্ধারণ সম্পর্কিত বিশেষজ্ঞ পিটার ক্লেইন বলেন, 'হেড অব অ্যা বিয়ার্ডেড ম্যান' চিত্রটি বাল্টিক অঞ্চলের একটি ওক গাছের কাঠে আঁকা হয়েছিল। গাছটি কাটার সময়কাল আনুমানিক ১৬১৮-১৬২৮ সাল। রেমব্রাঁ ও লিভেনসের অন্য দুটি বিখ্যাত চিত্রকর্মও এই গাছের কাঠেই আঁকা হয়েছিল।'

একজন বৃদ্ধ হতাশা নিয়ে দৃষ্টি অবনত করে তাকিয়ে আছেন, এমনই একটি চিত্র মূলত এই 'হেড অব অ্যা বিয়ার্ডেড ম্যান'।

আশমোলিয়ান জাদুঘরের 'ইয়াং রেমব্রাঁ এক্সিবিশন'-এ এই মাসে চিত্রকর্মটি রাখা হবে। প্রদর্শনীর পর এর প্রকৃত উৎস জানতে আরও বিস্তারিত গবেষণা করা হবে।

জাদুঘরের তত্ত্বাবধায়ক জেভন থিসেলউড বলেন, 'আমরা প্রদর্শনী শেষ হবার পরই চিত্রকর্মটি পুনরায় প্রতিস্থাপনের কাজ শুরু করব।'

ডাচ স্বর্ণযুগের অন্যতম শিল্পী রেমব্রাঁ ভ্যান রিন এক জীবনে শত শত ছবি আঁকেন। এ কারণেই তার অনেক চিত্রকর্ম আসল নাকি প্রতিলিপি,  এ ব্যাপারে বিতর্ক রয়েছে। দ্য মেট্রোপলিটন মিউজিয়ামে সংরক্ষিত 'পোট্রের্ট অব আ ম্যান' ও দ্য ফ্রিক কালেকশনে সংরক্ষিত 'পোলিশ রাইডার' চিত্রকর্ম দুটির ব্যাপারেও এখনো বিতর্ক বিদ্যমান। 

২০১৪ সালে যুক্তরাজ্যের ন্যাশনাল ট্রাস্টের সংগৃহীত একটি চিত্রকর্ম বিশ্লেষণ করার পর আসল প্রমাণিত হয়। এর এক বছর পরই ডাচ জাদুঘর মাউরিতশুস ঘোষণা দেয়, বিতর্কিত 'সৌল অ্যান্ড ডেভিড' চিত্রকর্মটিও আসল, আট বছর গবেষণার পর তারা এই সিদ্ধান্তে উপনীত হয়।

এছাড়াও, ' পোট্রের্ট অব আ ইয়াং ওম্যান' নামের চিত্রকর্মটিকে রেমব্রাঁর স্টুডিওতে কাজ করা অন্য এক চিত্রশিল্পীর কাজ ভাবা হতো। যুক্তরাষ্ট্রের পেনিসেলভেনিয়ার একটি জাদুঘর ঘোষণা দেয়, এই  চিত্রটিও স্বয়ং রেমব্রাঁরই আঁকা।

  • সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ / ফিচার

ব্রেমব্রাঁ / চিত্রকলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • পোর্ট্রেইট কিউবার্স: রুবিক্স কিউবে ভেসে ওঠা মুখের গল্প!
  • অবনের ঘাড়ে ইজেল বগলে রঙের বাক্স
  • চিত্রকর্ম ইতিহাসের দুর্ধর্ষ এক ঠকবাজ!
  • পিকাসোর ‘গের্নিকা’: ৮৪ বছর পরও যে চিত্রকর্মের প্রাসঙ্গিকতা কমেনি এতটুকু
  • অবশেষে ধরা পড়ল ভ্যান গঘের পেইন্টিং চোর?

Most Read

1
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net