Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
শ্বেতপত্র কমিটি নিয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার সাথে দেবপ্রিয় ভট্টাচার্যের বৈঠক

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
25 August, 2024, 01:20 pm
Last modified: 25 August, 2024, 01:40 pm

Related News

  • শিক্ষা খাতের ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সরকারের
  • সংস্কারের পরিকল্পনা প্রস্তুত করা সহজ, বাস্তবায়ন কঠিন: দেবপ্রিয় ভট্টাচার্য
  • দায়িত্ব পালনে নিজেকে ‘৭০ নম্বর’ দিলেন অর্থ উপদেষ্টা
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন: অর্থ উপদেষ্টা
  • অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে: দেবপ্রিয় ভট্টাচার্য

শ্বেতপত্র কমিটি নিয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার সাথে দেবপ্রিয় ভট্টাচার্যের বৈঠক

শ্বেতপত্রে দেশের বিদ্যমান অর্থনীতির সামগ্রিক চিত্র থাকার পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে সরকারের কৌশলগত পদক্ষেপ, জাতিসংঘের টেকসই অভীষ্ট লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন ও স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে করণীয় বিষয়ের প্রতিফলন থাকবে। এই কমিটি ৯০ দিনের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করবে।
টিবিএস ডেস্ক
25 August, 2024, 01:20 pm
Last modified: 25 August, 2024, 01:40 pm
ফাইল ছবি: সংগৃহীত

শ্বেতপত্র প্রণয়ন কমিটি নিয়ে আলোচনা করতে আজ (রবিবার) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেছেন কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। একই সঙ্গে পরিকল্পনা উপদেষ্টার সঙ্গেও আলোচনা করেছেন তিনি।

সচিবালয়ে আলোচনার পর দেবপ্রিয় ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, "প্রধান উপদেষ্টা যে কমিটি গঠন করেছেন, সে বিষয়ে আলাপ করতে এসেছিলাম। এখন কমিটির বাকি সদস্যের নাম প্রধান উপদেষ্টাকে দেব। তিনি অনুমোদন দিলেই কাজ শুরু হবে।"

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "এই কমিটির সদস্যসংখ্যা হবে ১০ জনের মতো।" কমিটির কাজের পরিধি সম্পর্কে তিনি বলেন, "কাজের পরিধি সম্পর্কে যা বলা হয়েছে, তা নির্দেশনামূলক; বাধ্যতামূলক নয়। পরিস্থিতি অনুযায়ী আলাপ-আলোচনার ভিত্তিতে এই কমিটি কাজ করবে।"

"আলাপ-আলোচনা ও তথ্য-উপাত্তের সঠিকতার ভিত্তিতে এই কমিটি কাজ করবে। কমিটির বাকি যে সদস্যরা আসবেন, তাদের পছন্দ-অপছন্দও বিবেচনায় নেওয়া হবে", যোগ করেন তিনি।

শ্বেতপত্র প্রকাশে গত বুধবার কমিটি গঠনের কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। তারা বলেছে, শ্বেতপত্রে দেশের বিদ্যমান অর্থনীতির সামগ্রিক চিত্র থাকার পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে সরকারের কৌশলগত পদক্ষেপ, জাতিসংঘের টেকসই অভীষ্ট লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন ও স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে করণীয় বিষয়ের প্রতিফলন থাকবে। এই কমিটি ৯০ দিনের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করবে।

Related Topics

টপ নিউজ

শ্বেতপত্র / দেবপ্রিয় ভট্টাচার্য / অর্থ উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

Related News

  • শিক্ষা খাতের ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সরকারের
  • সংস্কারের পরিকল্পনা প্রস্তুত করা সহজ, বাস্তবায়ন কঠিন: দেবপ্রিয় ভট্টাচার্য
  • দায়িত্ব পালনে নিজেকে ‘৭০ নম্বর’ দিলেন অর্থ উপদেষ্টা
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন: অর্থ উপদেষ্টা
  • অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে: দেবপ্রিয় ভট্টাচার্য

Most Read

1
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

3
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

4
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

5
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net