Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
পাকিস্তানের ইনিংস ঘোষণা, ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
22 August, 2024, 06:30 pm
Last modified: 24 August, 2024, 03:03 pm

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • পাকিস্তানকে হারিয়ে কতো কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ দল
  • ‘আমি পারফর্ম করলে বেশিরভাগ ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে’
  • দেশে ফিরলেন পাকিস্তানে ইতিহাস গড়ার নায়করা
  • হোয়াইটওয়াশ হয়ে ক্ষোভে ফুঁসছেন পাকিস্তানি সাবেকরা

পাকিস্তানের ইনিংস ঘোষণা, ব্যাটিংয়ে বাংলাদেশ

আজ চলছে দ্বিতীয় দিনের খেলা, দিনেরও বেশি বাকি নেই। নিজেরাই ব্যাটিং করে গেলে ম্যাচে ফল আনা যাবে না। এমন ভাবনা থেকেই হয়তো ৪ উইকেট হাতে থাকার পরও পাকিস্তানের ইনিংস ঘোষণা করা।
টিবিএস রিপোর্ট
22 August, 2024, 06:30 pm
Last modified: 24 August, 2024, 03:03 pm

আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ মাঠে গড়ায় সাড়ে ৪ ঘণ্টা পর, খেলা হয় ৪১ ওভার। এ ছাড়া রানও একেবারে কম হয়নি, তাই সময়ের হিসেব কষে একটু আগেভাগেই প্রথম ইনিংস ঘোষণা করে দিলো পাকিস্তান। সচরাচর প্রথম ইনিংসে এভাবে ঘোষণা দিতে দেখা যায় না, কিন্তু সময়ের ব্যাপারটি মাথায় রেখেছে স্বাগতিকরা। আজ চলছে দ্বিতীয় দিনের খেলা, দিনেরও বেশি বাকি নেই। নিজেরাই ব্যাটিং করে গেলে ম্যাচে ফল আনা যাবে না।

এমন ভাবনা থেকেই হয়তো পাকিস্তানের ইনিংস ঘোষণা করা। সিরিজের প্রথম টেস্টে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস আগে ব্যাটিং করতে নামা দলটি ৬ উইকেটে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে। ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে বিনা উইকেটে ৭ রান তুলেছে তারা। সাদমান ইসলাম অনিক ৬ ও জাকির হাসান ১ রানে ব্যাটিং করছেন। 

পাকিস্তানের ইনিংসে বড় নাম দুটি, সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। এই দুজনই সেঞ্চুরি তুলে নেন, এ ছাড়া সাইম আইয়ুব হাফ সেঞ্চুরি করেন। বাকিদের কেউ ৩০ রানের বেশি করতে পারেননি। ৪১ ওভারে ১৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন শাকিল ও রিজওয়ান। এদিন তারা যোগ করেন ১৯৬ রান। সব মিলিয়ে পঞ্চম উইকেটে তারা গড়েন ২৪০ রানের জুটি। যা টেস্টে পঞ্চম উইকেটে পাকিস্তানের পঞ্চম সেরা জুটি। 

দারুণ জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে সর্বোচ্চ ইনিংসটি খেলেন রিজওয়ান। ডানহিাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান ২৩৯ বলে ১১টি চার ও ৩টি ছক্কায় ১৭১ রানে অপরাজিত থাকেন, এটা তার তৃতীয় টেস্ট সেঞ্চুরি। ২৬১ বলে ৯টি চারে ১৪১ রানের দারুণ ইনিংস খেলেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেওয়া শাকিল। ৫৬ রান করেন সাইম। ১৯ রান করেন আগা সালমান, ২৯ রানে অপরাজিত থাকেন শাহিন শাহ আফ্রিদি। বাবর আজম রানের খাতা খোলার আগেই আউট হন।  

৬ উইকেটে ৪৪৮ রান তুললেও পাকিস্তানের শুরুটা ছিল দুঃস্বপ্নের। বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের তোপে ১৬ রানেই ৩ উইকেটে হারায় তারা। এখান থেকে ৯৮ রানের জুটি গড়ে চাপ সামলান সাইম ও শাকিল। পরে রিজওয়ানের সঙ্গে বড় জুটি গড়ে দলকে আরও এগিয়ে নেন শাকিল। শরিফুল ও হাসান ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ / বাংলাদেশের পাকিস্তান সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
    প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
    মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • পাকিস্তানকে হারিয়ে কতো কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ দল
  • ‘আমি পারফর্ম করলে বেশিরভাগ ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে’
  • দেশে ফিরলেন পাকিস্তানে ইতিহাস গড়ার নায়করা
  • হোয়াইটওয়াশ হয়ে ক্ষোভে ফুঁসছেন পাকিস্তানি সাবেকরা

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি

6
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net