Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
খেলাপি ঋণগ্রস্ত ইসলামী ব্যাংকগুলোতে সহায়তা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর পরিকল্পনা

অর্থনীতি

টিবিএস ডেস্ক
22 August, 2024, 02:00 pm
Last modified: 22 August, 2024, 03:03 pm

Related News

  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর
  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
  • চীনের সিআইপিএস ও পান্ডা বন্ড প্রস্তাবে ইতিবাচক বাংলাদেশ ব্যাংক

খেলাপি ঋণগ্রস্ত ইসলামী ব্যাংকগুলোতে সহায়তা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর পরিকল্পনা

সুদের হার ৮.৫ শতাংশ থেকে ৯ শতাংশে বৃদ্ধির ঘোষণা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া, আগামী মাসগুলোতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়িয়ে ১০ শতাংশ বা তার বেশি করা হবে।
টিবিএস ডেস্ক
22 August, 2024, 02:00 pm
Last modified: 22 August, 2024, 03:03 pm
কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর। স্কেচ: টিবিএস

দুয়েক দিনের মধ্যেই সুদের হার ৮.৫ শতাংশ থেকে ৯ শতাংশে বৃদ্ধির ঘোষণা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া, আগামী মাসগুলোতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়িয়ে ১০ শতাংশ বা তার বেশি করা হবে। খবর বিবিসি'র।

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর সম্প্রতি বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন। 

বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটি প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে রাজনৈতিক অস্থিরতায় রেমিটেন্স কমে যাওয়া এবং তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাবও চাপ সৃষ্টি করেছে। 

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদনের সময় বাংলাদেশকে মুদ্রানীতি কঠোর করার এবং বিনিময় হার নমনীয় রাখার পরামর্শ দিয়েছিল।

ড. মনসুর বলেন, আরও ৩ বিলিয়ন ডলার বৃদ্ধির জন্য আইএমএফ-এর সঙ্গে আলোচনা চলছে। এছাড়া, বিশ্ব ব্যাংক থেকে ১.৫ বিলিয়ন এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি উভয়ের কাছ থেকে ১ বিলিয়ন ডলার সংগ্রহের চেষ্টা চলছে।

চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে ইন্টারনেট ব্ল্যাকআউট এবং কারফিউও দামের ওপর চাপ সৃষ্টি করেছে।

আইএমএফের সঙ্গে তিন দশক কাজ করা প্রবীণ অর্থনীতিবিদ ড. মনসুরকে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।

ব্যাংকিং খাত পরিষ্কার করা তার সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে ড. মনসুর বলেন, "আর্থিক ব্যবস্থায় পরিকল্পিত ডাকাতি হয়েছে, যা ব্যাংকগুলোকে বড় ধরনের ক্ষতি করেছে। এর ফলে শেয়ারবাজার এবং বৃহত্তর অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়েছে।"

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর খেলাপির পর দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনকভাবে বেড়েছে।

"এই খেলাপি ঋণগুলো আসলে রীতিমতো ব্যাংক ডাকাতি। তারা টাকা নিয়ে সিঙ্গাপুর, দুবাই, লন্ডনসহ আরও কিছু জায়গায় পাচার করেছে। তাই আমাদের প্রথম প্রচেষ্টা হবে তাদের বিচারের আওতায় আনা এবং পাচার হওয়া অর্থ ফেরত পাওয়ার চেষ্টা করা। '', বলেন ড. মনসুর। 

নতুন গভর্নর ব্যাংকিং কমিশন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের ব্যাংকিং ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানান। এই কমিশনের কাজ হবে ব্যাংকগুলোর বড় পরিসরে অডিট করা এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার পরিবর্তন, তারল্য সহায়তা বা কিছু ছোট ব্যাংকের ক্ষেত্রে একীভূতকরণের মতো পরামর্শ দেওয়া। 

ড. মনসুর আরও জানান, শরিয়াহভিত্তিক কিছু ইসলামী ব্যাংকে সরকারকে হয়ত ১৫ থেকে ৩০ বিলিয়ন ডলার সহায়তা দিতে হবে; কার্যত যার অর্থ দাঁড়াবে ব্যাংকগুলোকে জাতীয়করণ করা।

তিনি উল্লেখ করেন, যদিও এটি তারা করতে চান না, কিন্তু আমানতকারীদের অর্থ ফেরত দিতে এটি করা লাগবে। 

বেসরকারি খাতের জন্য আরও ঋণের ব্যবস্থা করতে নতুন সরকার ৯-১০ শতাংশ ব্যয় কমাবে বলেও আশা করেন আহসান মনসুর। এর আগে সরকার ব্যয় কমিয়ে বাজেট ঘাটতি ৪.৬ শতাংশে নামিয়ে এনেছিল।

ড. মনসুর আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সম্প্রতি কূটনীতিকদের জানিয়েছেন যে, তার সরকার আগামী সাধারণ নির্বাচনের আগে ব্যাপক সংস্কারের উদ্যোগ নেবে। তবে নির্বাচন অনুষ্ঠিত হতে আরও তিন বছর বা তারও বেশি সময় লাগতে পারে।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

মুদ্রাস্ফীতি / সুদের হার / ইসলামী ধারার ব্যাংক / বাংলাদেশ ব্যাংকের গভর্নর / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর
  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
  • চীনের সিআইপিএস ও পান্ডা বন্ড প্রস্তাবে ইতিবাচক বাংলাদেশ ব্যাংক

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net